সারাদেশ

বরিশালে ১০০ লিচু ১১০০ টাকা, চড়া দামে হতাশ ক্রেতারা

মো: জিয়াউদ্দিন বাবু। বরিশাল: মৌসুমি ফলের বাজারে এখন লিচুর মৌসুম। তবে বরিশাল নগরীর বাজারগুলোতে লিচুর দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ায় ক্রেতাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। নগরীর বিভিন্ন ফলের আড়ত, কাঁচাবাজার ও ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রে বর্তমানে প্রতি ১০০টি লিচু ১ হাজার ১০০ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে। আকার, মান ও জাতভেদে দাম কিছুটা কমবেশি হলেও ভালো মানের লিচুর ক্ষেত্রে দাম আরও বেশি রাখা হচ্ছে।

শনিবার নগরীর সদর রোড, চকবাজার,ফল পটি , পোট রোড় নথুল্লাবাদ, বাংলাবাজার ও রূপাতলী এলাকার বিভিন্ন ফলের দোকান ঘুরে দেখা যায়, লিচুর প্রতি শতকের দাম ৯০০ থেকে ১ হাজার ১০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। উন্নত জাতের লিচুর দাম আরও বেশি চাওয়া হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
বাজারে লিচু কিনতে আসা কয়েকজন ক্রেতা জানান, মৌসুমি ফল হিসেবে প্রতিবছরই লিচুর প্রতি মানুষের আগ্রহ থাকে। বিশেষ করে শিশু ও পরিবারের সদস্যদের জন্য অনেকেই লিচু কিনে থাকেন। কিন্তু এবার দাম এতটাই বেশি যে প্রয়োজন অনুযায়ী কেনা সম্ভব হচ্ছে না। অনেকেই একশ’ লিচুর পরিবর্তে অল্প পরিমাণে কিনে বাড়ি ফিরছেন।

নগরীর এক ক্রেতা বলেন, “লিচুর মৌসুমে পরিবারের জন্য কিছু লিচু কিনতে এসেছিলাম। কিন্তু ১০০টি লিচুর দাম ১ হাজার ১০০ টাকা শুনে অবাক হয়েছি। সাধারণ মানুষের জন্য এ দাম অনেক বেশি।”

ফল ব্যবসায়ীরা বলছেন, উৎপাদন এলাকা থেকে উচ্চমূল্যে লিচু কিনতে হচ্ছে। এছাড়া পরিবহন ব্যয়, শ্রমিক খরচ ও বাজার ব্যবস্থাপনার বিভিন্ন ব্যয় বৃদ্ধির কারণেও খুচরা পর্যায়ে দাম বেড়েছে। সরবরাহ স্বাভাবিকের তুলনায় কম থাকায় বাজারে দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে না।
এক ফল বিক্রেতা জানান, “আমরাও বেশি দামে কিনছি। তাই বাধ্য হয়েই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তবে বাজারে সরবরাহ বাড়লে দু-একদিনের মধ্যে দাম কিছুটা কমে আসতে পারে।”

Related News

কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেলের ২৪ শিক্ষার্থী আহত

কক্সবাজারে যাওয়ার পথে কুমিল্লার দাউদকান্দিতে বাস উল্টে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২৪ শিক্ষার্থী আহত হয়েছেন। ৯ জনের অবস্থা আশঙ্কাজনক।

সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্সসহ দুই পুলিশ সদস্য গ্রেপ্তার

সাতক্ষীরা বাইপাস সড়ক এলাকা থেকে ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ মোস্তাইন বিল্লাহ ও নাজমুল ইসলাম নামের দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

দেশের বাজারে নিম্নস্তরের সিগারেটের দাম বাড়ল

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে নিম্নস্তরের সিগারেটের দাম বাড়িয়ে ১০ শলাকা ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। জেনে নিন বিভিন্ন স্তরের সিগারেটের নতুন মূল্য তালিকা।

জলবায়ু পরিবর্তন: উপকূল থেকে অস্তিত্বের শেষ সীমায় বাংলাদেশ

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে চরম ঝুঁকিতে বাংলাদেশ। উপকূলীয় সংকট, লবণাক্ততা এবং উত্তরণের উপায় নিয়ে বিশেষ ফিচার লিখেছেন আফরাজুর রহমান লেমন।

পঞ্চগড়ের আকাশে ভোরের কুয়াশা: শরতেই বইছে শীতের হাওয়া

শরতের আবহাওয়ায় দেশের সর্ব-উত্তরের জেলা পঞ্চগড়ে ভোরের দিকে দেখা মিলল কুয়াশার। হিমালয়ের কাছাকাছি এই জেলায় আগাম শীতের হাওয়া বইতে শুরু করেছে।

মানবতাবিরোধী অপরাধ: আবুল কালাম আযাদের আপিলের শুনানি অবকাশের পর মুলতবি

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিলের ওপর শুনানি সুপ্রিম কোর্টের অবকাশের পর চার সপ্তাহের জন্য মুলতবি করা হয়েছে।

আগস্টে দেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১, বড় অংশই মোটরসাইকেল চালক ও আরোহী

রোড সেফটি ফাউন্ডেশনের আগস্ট মাসের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ৫১৩টি সড়ক দুর্ঘটনায় ৪৮১ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৭৬ জনই মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন।

কিশোরগঞ্জের ইটনায় সুরমা নদীতে সুরের ছন্দে নৌকাবাইচ: প্রথম পুরস্কার ‘সোনার হরিণ’

কিশোরগঞ্জের ইটনার সুরমা নদীতে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার দেওয়া হয় ‘সোনার হরিণ’।

Search