দুর্গাপূজায় ২০-২২ অক্টোবর ছুটি, টানা ৫ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
দুর্গাপূজায় ২০ থেকে ২২ অক্টোবর ছুটি ঘোষণা করেছে সরকার। ১৭ অক্টোবর শনিবার অফিস খোলা থাকবে এবং ৭ নভেম্বর সাধারণ ছুটি পুনর্বহাল।
দেশে চলমান টিকাদান কর্মসূচি এবং পরিবার পরিকল্পনা সামগ্রী সরবরাহের ক্ষেত্রে তৈরি হওয়া সংকটের জন্য পূর্ববর্তী সরকারের অব্যবস্থাপনা ও গাফিলতিকে দায়ী করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। তিনি বলেছেন, সংকটের মূল কারণ সরকারের কাছে ইতোমধ্যে স্পষ্ট হয়ে গেছে, তাই এ বিষয়ে নতুন করে কোনো তদন্তের প্রয়োজন নেই।
রোববার (২১ জুন) সচিবালয়ের পুরাতন ১ নম্বর ভবনের সভাকক্ষে স্বাস্থ্য খাতে আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ড. জিয়াউদ্দিন হায়দার জানান, পূর্ববর্তী সরকারের উদাসীনতার কারণে ২০২৪ সালের টিকাদান কর্মসূচির একটি পূর্ণাঙ্গ রাউন্ড সময়মতো বাস্তবায়ন করা সম্ভব হয়নি। যথাসময়ে ভ্যাকসিন ও পরিবার পরিকল্পনা সামগ্রী সংগ্রহ না করায় মাঠপর্যায়ে এই সংকট তৈরি হয়েছে। তবে এই সংকটের পেছনে দায়ী সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি বর্তমানে সরকারের পর্যালোচনায় রয়েছে এবং যথাসময়ে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
সংকটের প্রশাসনিক ও নীতিগত জটিলতা ব্যাখ্যা করে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বলেন, সাবেক সরকারের আমলে ‘অপারেশনাল প্ল্যান’ (ওপি) পদ্ধতি বাতিল করে ‘উন্নয়ন প্রকল্প প্রস্তাব’ (ডিপিপি) পদ্ধতিতে যাওয়ার সিদ্ধান্তের কারণেই স্বাভাবিক অর্থপ্রবাহ ব্যাহত হয়েছে। মূলত দ্রুত অনুমোদনের আশায় ওপি পদ্ধতি বন্ধ করা হলেও, বাস্তবে নতুন ডিপিপি তৈরি, কারিগরি অনুমোদন এবং প্রকল্প কার্যালয় গঠনে দীর্ঘ সময় লেগে যায়। ফলে পুরোনো অর্থায়ন বন্ধ হয়ে গেলেও নতুন অর্থপ্রবাহ সময়মতো চালু করা যায়নি। এর সরাসরি প্রভাব পড়েছে পরিবার পরিকল্পনা কার্যক্রমে ব্যবহৃত বিভিন্ন পণ্যের সরবরাহে, যার ভোগান্তি এখনো দেশের মানুষকে পোহাতে হচ্ছে।
বিদ্যমান ঘাটতি দ্রুত পূরণে সরকারের নেওয়া জরুরি পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী বর্তমানে ডেনমার্কের কোপেনহেগেনে সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোর সদর দপ্তরে অবস্থান করছেন। সেখানে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সামগ্রী ও ভ্যাকসিন সংগ্রহের বিষয়ে আলোচনা চলছে, যাতে দ্রুততম সময়ের মধ্যে এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব হয়।
দুর্গাপূজায় ২০ থেকে ২২ অক্টোবর ছুটি ঘোষণা করেছে সরকার। ১৭ অক্টোবর শনিবার অফিস খোলা থাকবে এবং ৭ নভেম্বর সাধারণ ছুটি পুনর্বহাল।
জাতীয় সংসদ ভবন: একটি উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনে বিরোধী দলকে কেবল অন্ধ বিরোধিতার খাতিরে বিরোধিতা না করে বরং অত্যন্ত দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালনের…
কানাডা বাংলাদেশকে কেবল বাণিজ্যের গন্তব্য নয়, বরং উন্নত আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখে বলে জানিয়েছেন কানাডার হাইকমিশনার অজিত সিং। জাতীয় সংবাদ।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় রাজনৈতিক দলগুলোর প্রশ্রয় ও সহিংসতার পৃষ্ঠপোষকতা বন্ধের জোরালো আহ্বান জানিয়েছে টিআইবি। জাতীয় সংবাদ।
বিশ্ব বসতি দিবস উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, টেকসই নগর গড়ার লক্ষ্যে দেশের প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হচ্ছে। জাতীয় সংবাদ।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়ার পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছা জরুরি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বহর সম্প্রসারণের অংশ হিসেবে ১০টি এয়ারবাস কিনতে আগামী বুধবার ঢাকার র্যাডিসন হোটেলে চুক্তি সই করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। জাতীয় ও এভিয়েশন সংবাদ।
সিলিকন ভ্যালি সফরে মেটার সঙ্গে বৈঠকে বাংলাদেশে সরাসরি কার্যালয় স্থাপনের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। বিষয়টি মেটা ইতিবাচকভাবে দেখছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।জাতীয় সংবাদ।
