বিনোদন

যাচ্ছে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘কাফফারা’

ঢাকা: দীর্ঘ দুই বছরের বিলম্ব এবং পুনরায় শুটিং শেষে অবশেষে সুখবর পেলেন তরুণ নির্মাতা তানভীর চৌধুরীর প্রথম সিনেমা ‘কাফফারা’। সিনেমাটি মর্যাদাপূর্ণ ৪৬তম কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা করবে।

১৭ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত চলা এই উৎসবে ‘কাফফারা’ ১৮ নভেম্বর ইন্টারন্যাশনাল প্যানোরমা বিভাগে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে।

\"\"

নির্মাতা তানভীর চৌধুরী জানান, কায়রোর মতো উৎসবে মনোনয়ন পাওয়া তাঁদের ইন্ডি ঘরানার নির্মাতাদের জন্য বড় উৎসাহ। এই বিভাগে নতুন নির্মাতাদের স্টাইল ও মেকিংয়ে ভিন্নতা থাকা কাজগুলো প্রদর্শিত হয়।

সিনেমাটিতে একজনের অপরাধবোধের গল্প তুলে ধরা হয়েছে। পাপবোধ থেকে বাঁচতে গিয়ে তিনি নানা ঘটনার মুখোমুখি হন। এটি মূলত বাংলাদেশের সংস্কৃতির একটি অংশ ও মানবিকবোধের চিত্র তুলে ধরে।

প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন রায়হান উদ্দিন ও ফারহানা হামিদ। প্রযোজক বরকত হোসেন (চিত্রগ্রাহক) জানান, এটি একটি পরীক্ষামূলক স্বাধীন ধারার চলচ্চিত্র।

উৎসব শেষে সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে।

Related News

মুম্বাইয়ে বিক্ষোভের পর শরীরে চোটের চিহ্ন দেখালেন অভিনেত্রী জেন, আটক হন ইমরান খান

মুম্বাইয়ে সিজেপির বিক্ষোভে অংশ নিয়ে আটক হওয়ার পর হাত-পায়ে আঘাতের চিহ্ন দেখালেন জেন মেরি খান। সাথে আটক হন অভিনেতা ইমরান খান ও লেখা ওয়াশিংটন। বিনোদন সংবাদ।

কাজের প্রস্তাবে শারীরিক সম্পর্কের শর্ত, মুখ খুললেন নীতি টেলর

দক্ষিণি সিনেমায় কাজের প্রস্তাবের আড়ালে শারীরিক সম্পর্কের শর্ত দেওয়ার অভিযোগ করেছেন অভিনেত্রী নীতি টেলর। সাবেক প্রেমিকের হাতে নির্যাতনের অভিজ্ঞতাও জানিয়েছেন তিনি।

‘দ্য ডার্টি পিকচার ২’ নির্মাণের ঘোষণা একতা কাপুরের

‘দ্য ডার্টি পিকচার ২’ নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রযোজক একতা কাপুর। নতুন সিনেমায় কারা অভিনয় করবেন, বিদ্যা বালান ফিরবেন কি না—এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি।

৩৪ বছর বয়সে মারা গেলেন ‘ব্রেকিং ব্যাড’ অভিনেতা আরজে মিটে

জনপ্রিয় সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ ওয়াল্টার হোয়াইট জুনিয়র চরিত্রে অভিনয় করা আরজে মিটে ৩৪ বছর বয়সে মারা গেছেন। অভিনয়ের পাশাপাশি প্রতিবন্ধী মানুষের অধিকার নিয়ে কাজ করতেন তিনি।

আড়াই কোটি রুপির সিনেমার আয় ৫৯ কোটি, বক্স অফিসে চমক ‘প্রেমাদা ওরালি’র

মাত্র আড়াই কোটি রুপি বাজেটে নির্মিত কন্নড় সিনেমা ‘প্রেমাদা ওরালি’ মুক্তির ১৮ দিনে ভারতে প্রায় ৫৯ কোটি রুপি নেট আয় করেছে। ব্যতিক্রমী প্রচার ও দর্শকের ইতিবাচক সাড়া সিনেমাটির সাফল্যে ভূমিকা রেখেছে।

‘গেম অব থ্রোনস’, বডি ডাবল ও হলিউডের ক্ষমতার রাজনীতি

ক্যারিয়ারের শুরুর দিকে কাজ পেতে অস্বস্তিকর পরিস্থিতি মেনে নেওয়া, ‘গেম অব থ্রোনস’-এ বডি ডাবল ব্যবহারের সিদ্ধান্ত এবং হলিউডের ক্ষমতার রাজনীতি নিয়ে কথা বলেছেন লিনা হেডি।

দীর্ঘ ৬ বছর পর অভিনয়ে ফিরছেন বিপাশা বসু, কাজ করছেন হংসল মেহতার ওটিটি সিরিজে

দীর্ঘ ছয় বছর পর ওটিটি সিরিজের মাধ্যমে অভিনয়ে ফিরছেন বলিউড তারকা বিপাশা বসু। হংসল মেহতা পরিচালিত প্রাইম ভিডিওর এই সিরিজে আছেন সানি কৌশলও। বিনোদন সংবাদ।

কাস্টিং কাউচ ও সাবেক প্রেমিকের নির্যাতন নিয়ে মুখ খুললেন নীতি টেলর

ক্যারিয়ারের শুরুর দিকে কাস্টিং কাউচের শিকার হওয়া এবং সাবেক প্রেমিকের হাতে শারীরিক নির্যাতনের অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী নীতি টেলর।

Search