সারাদেশ

কাতারে মর্মান্তিক ট্র্যাজেডি! কাজে যাওয়ার পথে প্রাণ গেল ৫ বাংলাদেশির

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। নিহতদের সবার বাড়ি সিলেট জেলার কানাইঘাট উপজেলায়। স্থানীয় সময় রোববার (২১ জুন) ভোরে কাতারের একটি মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন—কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

কাতারস্থ বাংলাদেশ দূতাবাস ও নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রোববার ভোরে নিজেদের কর্মস্থলে যাচ্ছিলেন ওই প্রবাসীরা। পথে তাদের বহনকারী গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। গাড়িটি ঠিক কী কারণে নিয়ন্ত্রণ হারিয়েছিল তা এখনও স্পষ্ট নয়; দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে স্থানীয় ট্রাফিক পুলিশ তদন্ত শুরু করেছে।

এদিকে, জীবিকার তাগিদে মরুভূমির দেশে পাড়ি জমানো এই রেমিট্যান্স যোদ্ধাদের আকস্মিক মৃত্যুর খবরে তাদের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে কানাইঘাটের বাতাস। বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে দেশে থাকা ভুক্তভোগী পরিবারগুলোকে আনুষ্ঠানিকভাবে এই দুঃসংবাদ জানানো হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে কাতারে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা দ্রুত দুর্ঘটনাস্থল ও স্থানীয় হাসপাতালের মর্গে ছুটে যান। তারা সেখানে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় আইনি সহায়তার উদ্যোগ নেন।

দূতাবাস কর্তৃপক্ষ জানিয়েছে, আইনি প্রক্রিয়া ও দাপ্তরিক কাগজপত্র সম্পন্ন করে দ্রুততম সময়ের মধ্যে মরদেহগুলো দেশে পরিবারের কাছে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এ বিষয়ে কাতার প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে।

এ বিষয়ে ‘জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতার’-এর সাধারণ সম্পাদক আহমেদ মালেক জানান, কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের সঙ্গে তারা সার্বক্ষণিক সমন্বয় করছেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া দ্রুত শেষ করে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ যতো দ্রুত সম্ভব স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।

Related News

শরীয়তপুরের আবাসিক হোটেল থেকে শিক্ষকের লাশ উদ্ধারের ঘটনায় দায়েরকৃত চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার অন্যতম প্রধান অভিযুক্ত এসআরবি-৮ কর্তৃক গ্রেফতার

শরীয়তপুরের আবাসিক হোটেলে শিক্ষক আবুল বাশার হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত হোটেল ম্যানেজার আতাউর রহমানকে গ্রেফতার করেছে র‍্যাব।

বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

নিরাপদ সড়ক চাই’ বাগেরহাট জেলা শাখার উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।

শিক্ষা, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ সৃষ্টিতে অনন্য অবদান রাখছে আছিয়া কারামতিয়া মাদ্রাসা –সুবর্ণজয়ন্তী ও মিলনমেলায় প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম

বাগেরহাটের রামপালে ফয়লাহাট আছিয়া কারামতিয়া আলিম মাদ্রাসার ৫০ বছর পূর্তি ও মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্য দিলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির অভিযানে ৭৬৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ। সিজার মূল্য ২ লাখ ২৯ হাজার ৫০০ টাকা।

লালমনিরহাটে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মিন্টুর বিরুদ্ধে চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগ

লালমনিরহাট সদরের হারাটীতে খালের প্লাসিটিং কাজে বাধা, ৫০ হাজার টাকা চাঁদা দাবি ও ভাঙচুরের অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মিন্টুর বিরুদ্ধে।

অভয়নগর উপজেলা পরিষদে ১৪ বছর ধরে একই পদে হুমায়ুন কবীর, ‘খুঁটির জোর’ কোথায়?

যশোরের অভয়নগর উপজেলা পরিষদে সাঁট-মুদ্রাক্ষরিক পদে ১২ বছর ধরে একই কর্মস্থলে হুমায়ুন কবীর। প্রথাগত বদলি না হওয়া নিয়ে প্রশ্ন।

বুড়িমারী সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ

লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে নারী ও শিশুসহ ১২ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের। বিজিবির বাধার মুখে ব্যর্থ বিএসএফ।

১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাপ সিরাপ, ফেয়ারডিল সিরাপ এবং ইয়াবা ট্যাবলেট জব্দ

লালমনিরহাট ১৫ বিজিবির ‘অপারেশন নারকোটিক্স স্ট্রাইক’ অভিযানে ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপসহ ১৭০৬ পিস ইয়াবা জব্দ।

Search