সারাদেশ

চুলকাটি ঘনশ্যামপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান

আসাদুজ্জামান শেখ, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট সদর উপজেলার চুলকাটি ঘনশ্যামপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক কুইজ ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কাজী মনজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিষ্টার শেখ মো: জাকির হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন খানপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি খান হাফিজুর রহমান, শুভদিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি এমএ আওয়াল, খানপুর ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক মো: বাবুল ফকির, খানপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: কবির হোসেন, স্বেচ্ছঅসেবক দলের খানা আহবায়ক মো: মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা যুবদলের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো: মাছুম ফকির, খানপুর ইউনিয়ন বিএনপি;র সহ-সভাপতি হাও: শরিফুল ইসলাম লিটু, যুগ্ম সাধারন সম্পাদক মো: মিকাইল শেখ , মিজানুর রহমান, রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফকির আল মামুন টিপু, মো: বাপ্পী, মাহফুুজুর রহমান সেন্টু, শুভদিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক মো: আজাদ ফকির, প্রাক্তন শিক্ষক হাও তৈয়বুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে চুলকাটি ঘনশ্যামপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় সহ পার্শ্ববর্তী চুলকাটি ঘনশ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়, সৈয়দপুর মাধ্যমিক বিদ্যালয়, পল্লী উন্নয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেয়। পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথি গাছের চারা রোপন করেন।

Related News

কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেলের ২৪ শিক্ষার্থী আহত

কক্সবাজারে যাওয়ার পথে কুমিল্লার দাউদকান্দিতে বাস উল্টে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২৪ শিক্ষার্থী আহত হয়েছেন। ৯ জনের অবস্থা আশঙ্কাজনক।

সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্সসহ দুই পুলিশ সদস্য গ্রেপ্তার

সাতক্ষীরা বাইপাস সড়ক এলাকা থেকে ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ মোস্তাইন বিল্লাহ ও নাজমুল ইসলাম নামের দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

দেশের বাজারে নিম্নস্তরের সিগারেটের দাম বাড়ল

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে নিম্নস্তরের সিগারেটের দাম বাড়িয়ে ১০ শলাকা ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। জেনে নিন বিভিন্ন স্তরের সিগারেটের নতুন মূল্য তালিকা।

জলবায়ু পরিবর্তন: উপকূল থেকে অস্তিত্বের শেষ সীমায় বাংলাদেশ

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে চরম ঝুঁকিতে বাংলাদেশ। উপকূলীয় সংকট, লবণাক্ততা এবং উত্তরণের উপায় নিয়ে বিশেষ ফিচার লিখেছেন আফরাজুর রহমান লেমন।

পঞ্চগড়ের আকাশে ভোরের কুয়াশা: শরতেই বইছে শীতের হাওয়া

শরতের আবহাওয়ায় দেশের সর্ব-উত্তরের জেলা পঞ্চগড়ে ভোরের দিকে দেখা মিলল কুয়াশার। হিমালয়ের কাছাকাছি এই জেলায় আগাম শীতের হাওয়া বইতে শুরু করেছে।

মানবতাবিরোধী অপরাধ: আবুল কালাম আযাদের আপিলের শুনানি অবকাশের পর মুলতবি

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিলের ওপর শুনানি সুপ্রিম কোর্টের অবকাশের পর চার সপ্তাহের জন্য মুলতবি করা হয়েছে।

আগস্টে দেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১, বড় অংশই মোটরসাইকেল চালক ও আরোহী

রোড সেফটি ফাউন্ডেশনের আগস্ট মাসের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ৫১৩টি সড়ক দুর্ঘটনায় ৪৮১ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৭৬ জনই মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন।

কিশোরগঞ্জের ইটনায় সুরমা নদীতে সুরের ছন্দে নৌকাবাইচ: প্রথম পুরস্কার ‘সোনার হরিণ’

কিশোরগঞ্জের ইটনার সুরমা নদীতে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার দেওয়া হয় ‘সোনার হরিণ’।

Search