সারাদেশ

বরিশাল জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

মো: জিয়াউদ্দিন বাবু: বরিশাল জেলা প্রশাসকের সভাকক্ষে রবিবার (২১ জুন) সকাল ১০টায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন।

উন্নয়ন ও সমন্বয় সভায় জেলার চলমান প্রকল্পসমূহ দ্রুত বাস্তবায়ন এবং উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করে জেলা প্রশাসক বলেন, প্রকল্প বাস্তবায়ন দীর্ঘমেয়াদি হলে জনগণের ভোগান্তি বাড়ে এবং উন্নয়ন কার্যক্রমের সুফল সময়মতো পাওয়া যায় না। জেলা পর্যায়ে উন্নয়ন প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়ন হলে জেলার সামগ্রিক অগ্রগতি ত্বরান্বিত হয়। এক্ষেত্রে সরকারের গৃহীত উন্নয়ন পরিকল্পনা মাঠপর্যায়ে সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ সময় তিনি চলমান প্রকল্পসমূহ নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের আহ্বান জানান।

তিনি আরও বলেন, সরকারি বিভিন্ন দপ্তরে নারীদের জন্য আলাদা বাথরুমের ব্যবস্থা না থাকায় তারা ভোগান্তিতে পড়েন। নারী কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে আলাদা বাথরুমের সুব্যবস্থা রাখতে হবে। পাশাপাশি সেবাগ্রহীতাদের জন্য গেস্টরুমের ব্যবস্থা রাখতে হবে, যেন তারা স্বাচ্ছন্দ্যে সেবা নিতে পারেন।

সভায় বরিশালের হাম পরিস্থিতি তুলে ধরে সিভিল সার্জন ডা. এস. এম. মনজুর-এ-এলাহী বলেন, জেলায় হামের টিকাদান কার্যক্রম ৯৯.৯৪ শতাংশ সম্পন্ন হয়েছে। হাম প্রতিরোধে এই টিকা বেশ কার্যকর ভূমিকা পালন করায় শিশুরা আগের তুলনায় এখন কম আক্রান্ত হচ্ছে। বর্ষার মৌসুমে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ে উল্লেখ করে তিনি আরও বলেন, সরকারি-বেসরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সবার বাড়ির আঙিনা সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক সালমা পারভীনের সঞ্চালনায় সভায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলাউল হাসানসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Related News

শরীয়তপুরের আবাসিক হোটেল থেকে শিক্ষকের লাশ উদ্ধারের ঘটনায় দায়েরকৃত চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার অন্যতম প্রধান অভিযুক্ত এসআরবি-৮ কর্তৃক গ্রেফতার

শরীয়তপুরের আবাসিক হোটেলে শিক্ষক আবুল বাশার হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত হোটেল ম্যানেজার আতাউর রহমানকে গ্রেফতার করেছে র‍্যাব।

বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

নিরাপদ সড়ক চাই’ বাগেরহাট জেলা শাখার উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।

শিক্ষা, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ সৃষ্টিতে অনন্য অবদান রাখছে আছিয়া কারামতিয়া মাদ্রাসা –সুবর্ণজয়ন্তী ও মিলনমেলায় প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম

বাগেরহাটের রামপালে ফয়লাহাট আছিয়া কারামতিয়া আলিম মাদ্রাসার ৫০ বছর পূর্তি ও মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্য দিলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির অভিযানে ৭৬৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ। সিজার মূল্য ২ লাখ ২৯ হাজার ৫০০ টাকা।

লালমনিরহাটে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মিন্টুর বিরুদ্ধে চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগ

লালমনিরহাট সদরের হারাটীতে খালের প্লাসিটিং কাজে বাধা, ৫০ হাজার টাকা চাঁদা দাবি ও ভাঙচুরের অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মিন্টুর বিরুদ্ধে।

অভয়নগর উপজেলা পরিষদে ১৪ বছর ধরে একই পদে হুমায়ুন কবীর, ‘খুঁটির জোর’ কোথায়?

যশোরের অভয়নগর উপজেলা পরিষদে সাঁট-মুদ্রাক্ষরিক পদে ১২ বছর ধরে একই কর্মস্থলে হুমায়ুন কবীর। প্রথাগত বদলি না হওয়া নিয়ে প্রশ্ন।

বুড়িমারী সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ

লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে নারী ও শিশুসহ ১২ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের। বিজিবির বাধার মুখে ব্যর্থ বিএসএফ।

১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাপ সিরাপ, ফেয়ারডিল সিরাপ এবং ইয়াবা ট্যাবলেট জব্দ

লালমনিরহাট ১৫ বিজিবির ‘অপারেশন নারকোটিক্স স্ট্রাইক’ অভিযানে ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপসহ ১৭০৬ পিস ইয়াবা জব্দ।

Search