নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে এবং জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে আটক করেছে ডিবি পুলিশ।
রোববার (২১ জুন) বিকেলে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকের পরপরই সজীবকে ফতুল্লার চাঁনমারী এলাকায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।
আটকের সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, খাইরুল ইসলাম সজীবের বিরুদ্ধে একটি চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগের ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে বর্তমানে তদন্ত চলছে, পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।