সারাদেশ

বরিশালে ২,৫৮৯ মাদকবিরোধী অভিযান, আইনের আওতায় ৯১৭ জন

মো:জিয়াউদ্দিন  বাবু।  বরিশাল : বরিশালে মাদক নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত দেড় বছরে মোট ২ হাজার ৫৮৯টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ৮২১টি মামলা দায়ের এবং ৯১৭ জনেরও বেশি মাদকসংশ্লিষ্ট ব্যক্তিকে আইনের আওতায় আনা হয়েছে।

অধিদপ্তর জানায়, ২০২৫ সালে ১ হাজার ৯০৭টি অভিযানে ৬৪১টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় ৭০৪ জনকে আসামি করা হয়। একই সময়ে বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, মরফিন ও অন্যান্য নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। পাশাপাশি নগদ অর্থ, একটি অটোরিকশা, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

অন্যদিকে, ২০২৬ সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ৬৮২টি অভিযানে ১৮০টি মামলা দায়ের করা হয়। এ সময়ে ২১৩ জনকে আসামি করা হয় এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এছাড়া প্রায় ১৯ লাখ ৪৩ হাজার টাকা, একটি প্রাইভেটকার ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বরিশালের উপ-পরিচালক মো. তানভীর হোসেন খান এক সাক্ষাৎকারে আজকের পরিবর্তন কে বলেন  “মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির আলোকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হচ্ছে না।”

তিনি আরও বলেন, শুধু আইন প্রয়োগ নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকেও সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা হবে।

সচেতন মহল মনে করছে, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের পাশাপাশি পরিবার ও সমাজের নজরদারি বাড়ানো এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই মাদক নিয়ন্ত্রণের কার্যকর উপায়।

Related News

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নে এ্যাডভোকেসি ও কর্মপরিকল্পনা সভা

মো: জিয়াউদ্দিন বাবু, বরিশাল: শিশুর স্বাস্থ্য সুরক্ষায় ২৮ জুন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন উপলক্ষে বরিশালে ‘জেলা অ্যাডভোকেসি ও কর্মপরিকল্পনা’ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা সিভিল…

পঞ্চগড়ে ২ লাখ টাকার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস, জরিমানা

পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬৫টি অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা।

রূপগঞ্জে ৪.০ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান

সোমবার রাত ৯টা ২৯ মিনিটে রাজধানী ঢাকাসহ সারা দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, এর উৎপত্তিস্থল নারায়ণগঞ্জের রূপগঞ্জে এবং মাত্রা ৪.০।

বরিশালে সাবেক যুবলীগ ও আইনজীবী সমিতি নেতা খোকন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক: বরিশাল মহানগর যুবলীগ নেতা রফিকুল ইসলাম খোকন ওরফে মামা খোকনকে গ্রেপ্তার করেছে কাউনিয়া থানা পুলিশ। রোববার রাতে তাকে শহরের সাত নম্বর ওয়ার্ড থেকে…

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি ভূমিকম্প অনুভূত

সোমবার রাত ৯টা ৩০ মিনিটে রাজধানী ঢাকাসহ সারা দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, মাত্রা নিরূপণের কাজ চলছে।

সন্ধ্যার মধ্যেই ১১ জেলায় ধেয়ে আসছে ঝড়, নদীবন্দরে সতর্কবার্তা

দেশের ১১টি অঞ্চলে সন্ধ্যার মধ্যেই ধেয়ে আসতে পারে তীব্র ঝড়-বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এসব এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে…

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপির ছেলে আটক

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে এবং জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে আটক করেছে ডিবি পুলিশ। রোববার (২১ জুন) বিকেলে…

বরিশাল জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

মো: জিয়াউদ্দিন বাবু: বরিশাল জেলা প্রশাসকের সভাকক্ষে রবিবার (২১ জুন) সকাল ১০টায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক…

Search