বিশ্ব

পাকিস্তানের আকাশে ভারতের যাত্রীবাহী বিমান, দায়িত্ব হারালেন পাইলট

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে অমৃতসরগামী এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান সাময়িকভাবে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করায় সংশ্লিষ্ট পাইলটকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। একই সাথে এই ঘটনার তদন্তও শুরু করেছে ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা (ডিজিসিএ)।

ডিজিসিএ জানিয়েছে, গত সোমবার রাতে এয়ারবাস এ৩২১ উড়োজাহাজটি দিল্লি থেকে অমৃতসরের উদ্দেশে যাত্রা করেছিল। রাত ১০টা ৮ মিনিটের দিকে অমৃতসর বিমানবন্দরে অবতরণের প্রস্তুতির সময় রানওয়ে পরিদর্শন চলায় বিমানটিকে আকাশে অপেক্ষা করার নির্দেশ দেওয়া হয়।

এর আগে একই দিন বিকেলে অমৃতসরে অবতরণ করা ইন্ডিগোর একটি ফ্লাইট পাখির আঘাতের শিকার হলে বিমানবন্দরের কার্যক্রমে সাময়িক প্রভাব পড়ে। এর ফলে অমৃতসরমুখী কয়েকটি ফ্লাইটকে আকাশে অপেক্ষা করতে হয়। এয়ার ইন্ডিয়ার ওই ফ্লাইটটি ছিল অপেক্ষমাণ বিমানগুলোর মধ্যে চতুর্থ।

ডিজিসিএর তথ্যমতে, রাডার নির্দেশনার ভিত্তিতে অবতরণের প্রক্রিয়া চলাকালে বিমানটি অল্প সময়ের জন্য পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে। পরে পাকিস্তানের বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি প্রায় তিন মাইল পর্যন্ত পাকিস্তানের আকাশসীমার ভেতরে প্রবেশ করেছিল। পরবর্তীতে জ্বালানি কমে আসায় ক্রুরা শেষ পর্যন্ত বিমানটিকে দিল্লিতে ফিরিয়ে নিয়ে যান এবং সেখানে নিরাপদে অবতরণ করান।

এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, অমৃতসর বিমানবন্দরে ‘গো-অ্যারাউন্ড’ পদ্ধতি অনুসরণের সময় ফ্লাইট এআই-৪৭৯ অনিচ্ছাকৃতভাবে পাকিস্তানের আকাশসীমার একটি অংশে প্রবেশ করেছিল। বিষয়টি নিয়ন্ত্রক সংস্থাকে অবহিত করা হয়েছে এবং অভ্যন্তরীণ তদন্ত চলছে।

ঘটনার পর বিষয়টি যথাসময়ে রিপোর্ট না করায় ফ্লাইটের ক্রু সদস্যদের পাশাপাশি অমৃতসরের এক এয়ার ট্রাফিক কন্ট্রোলারের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিজিসিএ। বিমানবন্দর সূত্রে জানা গেছে, ঘটনার সময় অমৃতসর বিমানবন্দরে অবতরণকারী উড়োজাহাজগুলোর জন্য রাডারভিত্তিক পর্যবেক্ষণ ও নির্দেশনা ব্যবস্থা সচল ছিল না।

Related News

ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে জরুরি অবস্থা জারি, লাখো মানুষের প্রাণহানির শঙ্কা

ভেনিজুয়েলায় ১ মিনিটের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রাজধানী কারাকাসে ভবন ধস, দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন দেলসি রদ্রিগেজ।

ক্ষতিগ্রস্ত পরমাণু কেন্দ্রে জাতিসংঘ পরিদর্শকদের ঢুকতে দেবে না ইরান

আন্তর্জাতিক ডেস্ক: সুইজারল্যান্ডে মধ্যপ্রাচ্য যুদ্ধ অবসানের লক্ষ্যে প্রথম দফার আলোচনা শেষ হতে না হতেই কঠোর অবস্থান স্পষ্ট করল ইরান। তেহরান সাফ জানিয়ে দিয়েছে, গত বছর…

ভারতকে সরাসরি যুদ্ধের হুমকি দিল পাকিস্তান

ভারতের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ১৯৬০ সালের ঐতিহাসিক ‘সিন্ধু পানি চুক্তি’ স্থগিত রাখার বিষয়ে নয়াদিল্লি তাদের সিদ্ধান্তে অনড়…

লন্ডনের মসনদে ঝড়: সোমবারই কি বিদায় নিচ্ছেন কিয়ার স্টারমার?

যুক্তরাজ্যের রাজনীতিতে আবারও বড় ধরনের পটপরিবর্তনের হাওয়া বইছে। বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ নিয়ে দেশজুড়ে গুঞ্জন তুঙ্গে। দেশটির প্রভাবশালী গণমাধ্যম দ্য অবজারভারের এক প্রতিবেদনে বলা…

যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ: হরমুজ প্রণালি পুনরায় বন্ধ করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গের অভিযোগ তুলে আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ ‘হরমুজ প্রণালি’ আবার বন্ধ ঘোষণা করেছে ইরান। এই প্রণালি…

‘ইরান যুদ্ধে ট্রাম্প হেরে গেছেন’, দাবি নিউইয়র্ক টাইমসের

টানা চার মাসের রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে অবশেষে একটি সমঝোতা চুক্তিতে পৌঁছেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান। চুক্তির প্রাথমিক রূপরেখাকে ইতিবাচকভাবে দেখা হলেও, এর মাধ্যমে কিছু…

ইরান যুদ্ধ ও সামরিক খরচ মেটাতে পেন্টাগনের লাগবে ৮ হাজার কোটি ডলার

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ও অন্যান্য জরুরি সামরিক ব্যয় সামাল দিতে অতিরিক্ত আরও প্রায় ৮০ বিলিয়ন (৮,০০০ কোটি) মার্কিন ডলারের প্রয়োজন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা…

বাংলাদেশের আকাশে আসছে চীনা যুদ্ধবিমান, চিন্তিত ভারত

আন্তর্জাতিক ডেস্ক: চীনের তৈরি অত্যাধুনিক ২০টি ‘J-10CE’ মাল্টিরোল যুদ্ধবিমান কেনার মহাপরিকল্পনা করছে বাংলাদেশ। এই সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তিটি চূড়ান্ত হলে বাংলাদেশ বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা সক্ষমতা…

Search