সিদ্ধিরগঞ্জে ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৬ জুন) বিকেল ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক ইউটার্ন এলাকা থেকে তাদের…
মাদারীপুরের শিবচরে ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর এক সৌদি প্রবাসীর স্ত্রী ও তাঁর স্কুলপড়ুয়া ছেলে ১২ লাখ টাকাসহ রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। গত বৃহস্পতিবার (২৫ জুন) সকাল থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এই ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।
নিখোঁজরা হলেন— সৌদি প্রবাসী আব্দুল মালেক হাওলাদারের স্ত্রী মাকসুদা বেগম (৪০) এবং তাঁর ছেলে রিহাব হাওলাদার (১৩)। রিহাব শিবচর নন্দকুমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। তারা উপজেলার আলেপুর গ্রামে বসবাস করতেন।
পরিবার সূত্রে জানা গেছে, আব্দুল মালেক দীর্ঘ ছয় বছর ধরে সৌদি আরবে রয়েছেন। গত ২৩ জুন একটি এনজিও (কারসা) শিবচর শাখা থেকে মাকসুদা বেগমের নামে ১২ লাখ টাকার একটি চেক প্রদান করা হয়। সেই টাকা উত্তোলনের জন্য ২৫ জুন সকালে তিনি ছেলেকে সঙ্গে নিয়ে শিবচরের পূবালী ব্যাংকে যান। এরপর থেকেই মা ও ছেলের আর কোনো সন্ধান মিলছে না।
নিখোঁজ মাকসুদা বেগমের দেবর আব্দুল বারেক হাওলাদার বলেন, ‘ভাবি খুবই ভালো মানুষ। অপ্রয়োজনে কখনো বাইরে যান না। আমাদের ধারণা, ব্যাংক থেকে টাকা উত্তোলনের সময় কোনো চক্র তাদের অপহরণ করে থাকতে পারে। এই আশঙ্কায় আমরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি।’
প্রবাসে থাকা স্বামী আব্দুল মালেক মুঠোফোনে জানান, ‘আমার স্ত্রীর সঙ্গে সর্বশেষ বুধবার রাতে ফোনে কথা হয়েছিল। ১২ লাখ টাকার চেক নিয়ে বৃহস্পতিবার পূবালী ব্যাংকে যাওয়ার কথা ছিল তার। বৃহস্পতিবার আমি কাজ শেষে তাকে কল দিলে ফোন বন্ধ পাই। সম্ভাব্য সব স্থানে খোঁজ নিয়েও এখনো তাদের কোনো সন্ধান পাইনি।’ তিনি স্ত্রী ও সন্তানকে দ্রুত খুঁজে বের করতে সবার সহযোগিতা কামনা করেছেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, এই ঘটনায় শিবচর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। জিডির পরপরই তদন্তের জন্য এসআই রিয়াজকে দায়িত্ব দেওয়া হয়েছে। নিখোঁজদের উদ্ধার এবং ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৬ জুন) বিকেল ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক ইউটার্ন এলাকা থেকে তাদের…
বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যাকাণ্ডের সাত বছর পূর্ণ হলো আজ (২৬ জুন)। ২০১৯ সালের এই দিনে বরগুনা সরকারি কলেজের সামনে স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির…
বাংলাদেশ সেনাবাহিনীতে ১৩ থেকে ২০তম গ্রেডে বেসামরিক শাখায় বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৩২১টি ক্যাটাগরিতে মোট ৫৪৮ জনকে এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা…
দেশের ছয় জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, এসব অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে…
বেইজিংয়ের গ্রেট হলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক। বিনিয়োগ, সবুজ উন্নয়ন ও কাঁঠাল রপ্তানিসহ ১৩টি সমঝোতা স্মারক সই এবং বেইজিংয়ের পূর্ণ সমর্থন।
মো:জিয়াউদ্দিন বাবু। বরিশাল : বরিশালে মাদক নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত…
মো: জিয়াউদ্দিন বাবু, বরিশাল: শিশুর স্বাস্থ্য সুরক্ষায় ২৮ জুন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন উপলক্ষে বরিশালে ‘জেলা অ্যাডভোকেসি ও কর্মপরিকল্পনা’ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা সিভিল…
পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬৫টি অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা।
