রিফাত হত্যার ৭ বছর: কনডেম সেলে কেমন কাটছে মিন্নির দিন?
বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যাকাণ্ডের সাত বছর পূর্ণ হলো আজ (২৬ জুন)। ২০১৯ সালের এই দিনে বরগুনা সরকারি কলেজের সামনে স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির…
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৬ জুন) বিকেল ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক ইউটার্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— মো. সোহাগ (১৯), আনিস সরকার (১৮), মো. সাব্বির হোসেন (২০), মো. আবির হোসেন (২৭), তন্ময় (১৮), ওয়ালিদ (১৮), মাহফুজ আলম (১৮), আবিদ (১৮), ইমতিয়াজ আহমেদ ইমন (১৮), তাওহিদ ইসলাম (১৮), মো. রিয়াদ (১৮) ও মো. সোহেল (১৯)। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি ব্যানার ও কয়েকটি পোস্টার জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী-সমর্থকরা মহাসড়কের ওই এলাকায় জড়ো হয়ে একটি ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সূত্রে এই খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে এই ১২ জনকে গ্রেপ্তার করে। এই ঝটিকা মিছিলটির নেতৃত্ব দেওয়ার কথা ছিল ঢাকা মহানগর দক্ষিণের দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাসরিফ আল নোমানের। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছাত্রলীগের ব্যানারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় মিছিল করার প্রস্তুতি চলছে— এমন তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এছাড়া ঘটনাস্থল থেকে যারা পালিয়ে গেছে, তাদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যাকাণ্ডের সাত বছর পূর্ণ হলো আজ (২৬ জুন)। ২০১৯ সালের এই দিনে বরগুনা সরকারি কলেজের সামনে স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির…
মাদারীপুরের শিবচরে ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর এক সৌদি প্রবাসীর স্ত্রী ও তাঁর স্কুলপড়ুয়া ছেলে ১২ লাখ টাকাসহ রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। গত বৃহস্পতিবার (২৫ জুন)…
বাংলাদেশ সেনাবাহিনীতে ১৩ থেকে ২০তম গ্রেডে বেসামরিক শাখায় বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৩২১টি ক্যাটাগরিতে মোট ৫৪৮ জনকে এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা…
দেশের ছয় জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, এসব অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে…
বেইজিংয়ের গ্রেট হলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক। বিনিয়োগ, সবুজ উন্নয়ন ও কাঁঠাল রপ্তানিসহ ১৩টি সমঝোতা স্মারক সই এবং বেইজিংয়ের পূর্ণ সমর্থন।
মো:জিয়াউদ্দিন বাবু। বরিশাল : বরিশালে মাদক নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত…
মো: জিয়াউদ্দিন বাবু, বরিশাল: শিশুর স্বাস্থ্য সুরক্ষায় ২৮ জুন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন উপলক্ষে বরিশালে ‘জেলা অ্যাডভোকেসি ও কর্মপরিকল্পনা’ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা সিভিল…
পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬৫টি অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা।
