সারাদেশ

শাহিন রহমান মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে পথচারী ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

শেখ আসাদুজ্জামান, বাগেরহাট: আর্তমানবতার সেবায় শাহিন রহমান মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে খুলনা ও বাগেরহাটের বিভিন্ন জনবহুল এলাকায় কারবালার শহীদদের স্মরণে এবং ইমাম হুসাইন ইবনে আলীর ভালোবাসায় ২৬ জুন, শুক্রবার অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার ও শরবত বিতরণ করা হয়েছে।

এই মানবিক সংগঠনের সভাপতি শরিফুল ইসলাম শাওনের অর্থায়নে ‘রঙমহল ফর ইয়ুথ’-এর সদস্যবৃন্দ দিনব্যাপী এই কার্যক্রমে সহায়তা করেন। এ সময় সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন পথচারী ও দুস্থ-অসহায় মানুষের মাঝে খাবার তুলে দিতে দেখা যায়।

এ বিষয়ে সংগঠনের সভাপতি শরিফুল ইসলাম শাওনের কাছে জানতে চাইলে তিনি বলেন, “শাহিন রহমান মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের মাধ্যমে আমরা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী নিয়ে কাজ করছি। এটি একটি মানবিক সংগঠন। এর মাধ্যমে আমরা চাই বাগেরহাট তথা খুলনা অঞ্চলের মানুষ যেন বিভিন্ন সুযোগ-সুবিধা পায়। এ ছাড়া রাষ্ট্রীয় যেকোনো দুঃসময়ে আমরা সাধারণ মানুষের পাশে সহযোগিতার হাত বাড়ানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছি।”

সংগঠনের সহযোগিতা পাওয়া পথচারী করিমন বিবি বলেন, “এই সংগঠনের মাধ্যমে আমরা খাবার পেয়েছি, পাশাপাশি শীতের সময় শীতবস্ত্রও পেয়েছি। যারা আমাদের পাশে এভাবে দাঁড়ায়, তাদের জন্য আমরা দোয়া করি।”

সাধারণ মানুষের ধারণা, এই সংগঠন যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে, ভবিষ্যতে সরকারি সহযোগিতা পেলে তারা বিভিন্ন উন্নয়নমূলক কাজে অগ্রণী ভূমিকা রাখতে পারবে।

Related News

কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেলের ২৪ শিক্ষার্থী আহত

কক্সবাজারে যাওয়ার পথে কুমিল্লার দাউদকান্দিতে বাস উল্টে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২৪ শিক্ষার্থী আহত হয়েছেন। ৯ জনের অবস্থা আশঙ্কাজনক।

সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্সসহ দুই পুলিশ সদস্য গ্রেপ্তার

সাতক্ষীরা বাইপাস সড়ক এলাকা থেকে ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ মোস্তাইন বিল্লাহ ও নাজমুল ইসলাম নামের দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

দেশের বাজারে নিম্নস্তরের সিগারেটের দাম বাড়ল

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে নিম্নস্তরের সিগারেটের দাম বাড়িয়ে ১০ শলাকা ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। জেনে নিন বিভিন্ন স্তরের সিগারেটের নতুন মূল্য তালিকা।

জলবায়ু পরিবর্তন: উপকূল থেকে অস্তিত্বের শেষ সীমায় বাংলাদেশ

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে চরম ঝুঁকিতে বাংলাদেশ। উপকূলীয় সংকট, লবণাক্ততা এবং উত্তরণের উপায় নিয়ে বিশেষ ফিচার লিখেছেন আফরাজুর রহমান লেমন।

পঞ্চগড়ের আকাশে ভোরের কুয়াশা: শরতেই বইছে শীতের হাওয়া

শরতের আবহাওয়ায় দেশের সর্ব-উত্তরের জেলা পঞ্চগড়ে ভোরের দিকে দেখা মিলল কুয়াশার। হিমালয়ের কাছাকাছি এই জেলায় আগাম শীতের হাওয়া বইতে শুরু করেছে।

মানবতাবিরোধী অপরাধ: আবুল কালাম আযাদের আপিলের শুনানি অবকাশের পর মুলতবি

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিলের ওপর শুনানি সুপ্রিম কোর্টের অবকাশের পর চার সপ্তাহের জন্য মুলতবি করা হয়েছে।

আগস্টে দেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১, বড় অংশই মোটরসাইকেল চালক ও আরোহী

রোড সেফটি ফাউন্ডেশনের আগস্ট মাসের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ৫১৩টি সড়ক দুর্ঘটনায় ৪৮১ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৭৬ জনই মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন।

কিশোরগঞ্জের ইটনায় সুরমা নদীতে সুরের ছন্দে নৌকাবাইচ: প্রথম পুরস্কার ‘সোনার হরিণ’

কিশোরগঞ্জের ইটনার সুরমা নদীতে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার দেওয়া হয় ‘সোনার হরিণ’।

Search