সারাদেশ

বরিশালে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদ্যাপন

মো: জিয়াউদ্দিন বাবু। বরিশাল: “WORLD DRUG PROBLEM: PERSISTING ISSUES, NEW CHALLENGES, INNOVATIVE RESPONSES” প্রতিপাদ্যে বরিশালে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উদযাপিত হয়। দিবসটি উদ্যাপন উপলক্ষে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় থেকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আহসান হাবিবের নেতৃত্বে নগরীতে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি পরবর্তী দিবসটির তাৎপর্য তুলে ধরে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রতিটি পরিবার, মহল্লা ও সমাজকে সম্মিলিতভাবে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদকের আসর ও মাদক কারবারিদের বিষয়ে সঠিক তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এসময় তিনি পরিবার, স্কুল ও কলেজ পর্যায় থেকে মাদকের ভয়াবহ ক্ষতিকর প্রভাব সম্পর্কে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করার উপরও গুরুত্বারোপ করেন।

অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, অনেক অভিভাবক সন্তানদের শুধু ভালো ফলাফল অর্জনের জন্য চাপ সৃষ্টি করে কিন্তু তারা সন্তানদের নৈতিক ও সামাজিক শিক্ষা দেওয়ার ক্ষেত্রে উদাসীন থাকেন। ফলে অনেক শিক্ষার্থীর মধ্যে নৈতিক শিক্ষা, সামাজিক মূল্যবোধ এবং ধর্মীয় অনুশাসনের ঘাটতি তৈরি হয়। পরবর্তীতে উচ্চশিক্ষার কারণে পরিবার থেকে দূরে অবস্থানকালে কৌতুহল, সঙ্গদোষ বা শৌখিনতার বশে অনেকেই মাদক গ্রহণে জড়িয়ে পড়ে এবং ধীরেধীরে মাদকাসক্ত হয়ে যায়।

সভায় জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমনের সভাপতিত্বে পুলিশ সুপার এ, জেড, এম মোস্তাফিজুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক পরিতোষ কুমার কুন্ডু বিশেষ অতিথির বক্তৃতা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ তানভীর হোসেন মোহাম্মদ জিয়াউদ্দিন বাবু মুতাজা জুয়েল   স্বাগত বক্তৃতা করেন। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, অভিভাবক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মাদকদ্রব্যে নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

Related News

কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেলের ২৪ শিক্ষার্থী আহত

কক্সবাজারে যাওয়ার পথে কুমিল্লার দাউদকান্দিতে বাস উল্টে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২৪ শিক্ষার্থী আহত হয়েছেন। ৯ জনের অবস্থা আশঙ্কাজনক।

সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্সসহ দুই পুলিশ সদস্য গ্রেপ্তার

সাতক্ষীরা বাইপাস সড়ক এলাকা থেকে ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ মোস্তাইন বিল্লাহ ও নাজমুল ইসলাম নামের দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

দেশের বাজারে নিম্নস্তরের সিগারেটের দাম বাড়ল

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে নিম্নস্তরের সিগারেটের দাম বাড়িয়ে ১০ শলাকা ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। জেনে নিন বিভিন্ন স্তরের সিগারেটের নতুন মূল্য তালিকা।

জলবায়ু পরিবর্তন: উপকূল থেকে অস্তিত্বের শেষ সীমায় বাংলাদেশ

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে চরম ঝুঁকিতে বাংলাদেশ। উপকূলীয় সংকট, লবণাক্ততা এবং উত্তরণের উপায় নিয়ে বিশেষ ফিচার লিখেছেন আফরাজুর রহমান লেমন।

পঞ্চগড়ের আকাশে ভোরের কুয়াশা: শরতেই বইছে শীতের হাওয়া

শরতের আবহাওয়ায় দেশের সর্ব-উত্তরের জেলা পঞ্চগড়ে ভোরের দিকে দেখা মিলল কুয়াশার। হিমালয়ের কাছাকাছি এই জেলায় আগাম শীতের হাওয়া বইতে শুরু করেছে।

মানবতাবিরোধী অপরাধ: আবুল কালাম আযাদের আপিলের শুনানি অবকাশের পর মুলতবি

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিলের ওপর শুনানি সুপ্রিম কোর্টের অবকাশের পর চার সপ্তাহের জন্য মুলতবি করা হয়েছে।

আগস্টে দেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১, বড় অংশই মোটরসাইকেল চালক ও আরোহী

রোড সেফটি ফাউন্ডেশনের আগস্ট মাসের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ৫১৩টি সড়ক দুর্ঘটনায় ৪৮১ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৭৬ জনই মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন।

কিশোরগঞ্জের ইটনায় সুরমা নদীতে সুরের ছন্দে নৌকাবাইচ: প্রথম পুরস্কার ‘সোনার হরিণ’

কিশোরগঞ্জের ইটনার সুরমা নদীতে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার দেওয়া হয় ‘সোনার হরিণ’।

Search