কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেলের ২৪ শিক্ষার্থী আহত
কক্সবাজারে যাওয়ার পথে কুমিল্লার দাউদকান্দিতে বাস উল্টে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২৪ শিক্ষার্থী আহত হয়েছেন। ৯ জনের অবস্থা আশঙ্কাজনক।
মো. জিয়াউদ্দিন বাবু, বরিশাল: পবিত্র আশুরা উপলক্ষে বরিশালে যথাযোগ্য মর্যাদায় মিলাদ মাহফিল, তাজিয়া মিছিল ও শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে। কারবালার প্রান্তরে শহীদ ইমাম হোসাইন (রা.) ও তাঁর সঙ্গীদের আত্মত্যাগ স্মরণ এবং সত্য, ন্যায় ও মানবতার আদর্শ প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে নগরীর এবাদুল্লাহ জামে মসজিদ ও পোর্ট রোড জামে মসজিদে বিশেষ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া শুক্রবার (১০ মহররম) সকাল ১০টায় নগরীর ভাটার খাল এলাকা থেকে বরিশাল বিভাগীয় পাক পাঞ্জাতন কল্যাণ সংস্থার উদ্যোগে একটি তাজিয়া মিছিল বের হয়। মিছিলটি সদর রোডসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
মিছিলে বিভিন্ন বয়সী ধর্মপ্রাণ মুসল্লি, সংগঠনের নেতাকর্মী ও ভক্তরা অংশ নেন। এ সময় তাঁরা কারবালার শোকাবহ ঘটনার স্মরণে শোক প্রকাশ করেন এবং পবিত্র আশুরার তাৎপর্য তুলে ধরেন। মিছিল শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সম্প্রীতি, মানবকল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আয়োজকরা বলেন, পবিত্র আশুরা কেবল শোকের দিন নয়; এটি ত্যাগ, সত্য, ন্যায় ও ধৈর্যের প্রতীক। কারবালার আত্মত্যাগ যুগে যুগে অন্যায়-অবিচারের বিরুদ্ধে সত্যের পথে অবিচল থাকার প্রেরণা জোগায়। সমাজে সেই আদর্শ প্রতিষ্ঠার প্রত্যয় নিয়েই প্রতিবছরের মতো এবারও তাজিয়া মিছিল ও শোক র্যালির আয়োজন করা হয়েছে।
কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে এই শোক র্যালি ও তাজিয়া মিছিলের সমাপ্তি ঘটে।
কক্সবাজারে যাওয়ার পথে কুমিল্লার দাউদকান্দিতে বাস উল্টে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২৪ শিক্ষার্থী আহত হয়েছেন। ৯ জনের অবস্থা আশঙ্কাজনক।
সাতক্ষীরা বাইপাস সড়ক এলাকা থেকে ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ মোস্তাইন বিল্লাহ ও নাজমুল ইসলাম নামের দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
মন্ত্রিসভার বিশেষ বৈঠকে নিম্নস্তরের সিগারেটের দাম বাড়িয়ে ১০ শলাকা ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। জেনে নিন বিভিন্ন স্তরের সিগারেটের নতুন মূল্য তালিকা।
বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে চরম ঝুঁকিতে বাংলাদেশ। উপকূলীয় সংকট, লবণাক্ততা এবং উত্তরণের উপায় নিয়ে বিশেষ ফিচার লিখেছেন আফরাজুর রহমান লেমন।
শরতের আবহাওয়ায় দেশের সর্ব-উত্তরের জেলা পঞ্চগড়ে ভোরের দিকে দেখা মিলল কুয়াশার। হিমালয়ের কাছাকাছি এই জেলায় আগাম শীতের হাওয়া বইতে শুরু করেছে।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিলের ওপর শুনানি সুপ্রিম কোর্টের অবকাশের পর চার সপ্তাহের জন্য মুলতবি করা হয়েছে।
রোড সেফটি ফাউন্ডেশনের আগস্ট মাসের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ৫১৩টি সড়ক দুর্ঘটনায় ৪৮১ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৭৬ জনই মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন।
কিশোরগঞ্জের ইটনার সুরমা নদীতে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার দেওয়া হয় ‘সোনার হরিণ’।
