দুর্গাপূজায় ২০-২২ অক্টোবর ছুটি, টানা ৫ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
দুর্গাপূজায় ২০ থেকে ২২ অক্টোবর ছুটি ঘোষণা করেছে সরকার। ১৭ অক্টোবর শনিবার অফিস খোলা থাকবে এবং ৭ নভেম্বর সাধারণ ছুটি পুনর্বহাল।
শিক্ষকদের রাজনীতি ও স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে কঠোর অবস্থানের বার্তা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি সাফ জানিয়েছেন, কোনো শিক্ষক যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান, তবে তাকে অবশ্যই আগে শিক্ষকতা পেশা থেকে ইস্তফা দিতে হবে। স্থানীয় নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণ বন্ধে প্রয়োজনে নতুন আইন প্রণয়নেরও আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউনেস্কো আয়োজিত ‘গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন’ সংক্রান্ত এক অনুষ্ঠানে মন্ত্রী এই মন্তব্য করেন। এ বিষয়ে আইন প্রণয়নের জন্য আনুষ্ঠানিক সুপারিশ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
ড. এহছানুল হক মিলন বলেন, “শিক্ষকদের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণের পেছনে সরকার যে বিপুল বিনিয়োগ করছে, তার সঠিক প্রতিফলন নিশ্চিত করতে প্রধানমন্ত্রী বদ্ধপরিকর। যেকোনো মূল্যে আমাদের আগামী দিনের যোগ্য বাংলাদেশ গড়ে তুলতে হবে।” এ সময় শিক্ষা খাতের উন্নয়নে দাতা দেশগুলোকে পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী নিশ্চিত করেন যে, আসন্ন এইচএসসি পরীক্ষা কোনো ধরনের বিঘ্ন ছাড়াই সম্পূর্ণ সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার সব প্রস্তুতি ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে।
ইউনেস্কো ও ইউনিসেফের গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশনের (জিপিই) আওতায় চলতি বছর বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়নে প্রায় ৯৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন অনুমোদন করা হয়েছে বলেও অনুষ্ঠানে জানানো হয়।
উক্ত সেমিনারে প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ শিক্ষা মন্ত্রণালয় ও ইউনেস্কোর ঊর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দুর্গাপূজায় ২০ থেকে ২২ অক্টোবর ছুটি ঘোষণা করেছে সরকার। ১৭ অক্টোবর শনিবার অফিস খোলা থাকবে এবং ৭ নভেম্বর সাধারণ ছুটি পুনর্বহাল।
জাতীয় সংসদ ভবন: একটি উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনে বিরোধী দলকে কেবল অন্ধ বিরোধিতার খাতিরে বিরোধিতা না করে বরং অত্যন্ত দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালনের…
কানাডা বাংলাদেশকে কেবল বাণিজ্যের গন্তব্য নয়, বরং উন্নত আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখে বলে জানিয়েছেন কানাডার হাইকমিশনার অজিত সিং। জাতীয় সংবাদ।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় রাজনৈতিক দলগুলোর প্রশ্রয় ও সহিংসতার পৃষ্ঠপোষকতা বন্ধের জোরালো আহ্বান জানিয়েছে টিআইবি। জাতীয় সংবাদ।
বিশ্ব বসতি দিবস উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, টেকসই নগর গড়ার লক্ষ্যে দেশের প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হচ্ছে। জাতীয় সংবাদ।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়ার পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছা জরুরি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বহর সম্প্রসারণের অংশ হিসেবে ১০টি এয়ারবাস কিনতে আগামী বুধবার ঢাকার র্যাডিসন হোটেলে চুক্তি সই করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। জাতীয় ও এভিয়েশন সংবাদ।
সিলিকন ভ্যালি সফরে মেটার সঙ্গে বৈঠকে বাংলাদেশে সরাসরি কার্যালয় স্থাপনের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। বিষয়টি মেটা ইতিবাচকভাবে দেখছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।জাতীয় সংবাদ।
