কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেলের ২৪ শিক্ষার্থী আহত
কক্সবাজারে যাওয়ার পথে কুমিল্লার দাউদকান্দিতে বাস উল্টে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২৪ শিক্ষার্থী আহত হয়েছেন। ৯ জনের অবস্থা আশঙ্কাজনক।
মো: জিয়াউদ্দিন বাবু, বরিশাল: বরিশাল মহানগরীর বিভিন্ন এলাকায় পণ্যের মান নিয়ন্ত্রণ এবং ওজন ও পরিমাপ যাচাইয়ের লক্ষ্যে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করেছে। গত ৮ই জুলাই, বুধবার মহানগরীর বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে একটি সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে কাউনিয়ার বিসিক শিল্পনগরীতে অবস্থিত ইনটেক ফুড অ্যান্ড বেভারেজ প্রতিষ্ঠানটি পরিদর্শন করা হয়। এ সময় কর্মকর্তারা প্রতিষ্ঠানটির প্রসেসিং ইউনিট, প্যাকেজিং রুম এবং স্টোর রুম ঘুরে দেখেন। তবে পরিদর্শনকালে অভিযোগে উল্লেখিত পণ্য ‘আর্টিফিশিয়াল ফ্লেভারড ড্রিংক (ড্রিংকো)’ এর কোনো নমুনা বা অস্তিত্ব পাওয়া যায়নি।
এরপর নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক ও পরামর্শ দেওয়া হয়। এর মধ্যে কেক অ্যান্ড বন লাইভ বেকারি নামের প্রতিষ্ঠানটির উৎপাদিত ব্রেড ও বিস্কুট পণ্যের অনুকূলে বিএসটিআই-এর সিএম সনদ ও মোড়কজাত নিবন্ধন সনদ ছিল না। এছাড়া ওই এলাকার বনকলি সুইটস অ্যান্ড রেস্তোরাঁ, নিউ ডায়মন্ড রেস্তোরাঁ অ্যান্ড সুইটস এবং আদি রমা সুইটমিট অ্যান্ড রেস্তোরাঁয় উৎপাদিত মিষ্টিজাত পণ্যের কোনো বৈধ সিএম সনদ পাওয়া যায়নি। একই সাথে পেস্ট্রি কুইন, নিউ টেস্ট এবং এম এস পেস্ট্রি শপে উৎপাদিত ডেকোরেটেড কেক পণ্যের অনুকূলেও বিএসটিআই-এর সিএম সনদ ছিল না। নিয়মমাফিক অনুমোদন না থাকায় এই ৭টি প্রতিষ্ঠানের মালিকপক্ষকে দ্রুত সময়ের মধ্যে বিএসটিআই-এর প্রয়োজনীয় সনদসমূহ গ্রহণের তাগিদ ও পরামর্শ দেয় কর্তৃপক্ষ।
উক্ত সার্ভিল্যান্স অভিযানে বিএসটিআই বরিশালের কর্মকর্তা ফিল্ড অফিসার (সিএম) মো: ইয়াছির আরাফাত, ফিল্ড অফিসার (সিএম) এইচ এম তানজিল, পরিদর্শক (মেট্রোলজি) আল আমিন সরকার এবং পরিদর্শক (মেট্রোলজি) শেখ রাসেল সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেন।
কক্সবাজারে যাওয়ার পথে কুমিল্লার দাউদকান্দিতে বাস উল্টে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২৪ শিক্ষার্থী আহত হয়েছেন। ৯ জনের অবস্থা আশঙ্কাজনক।
সাতক্ষীরা বাইপাস সড়ক এলাকা থেকে ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ মোস্তাইন বিল্লাহ ও নাজমুল ইসলাম নামের দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
মন্ত্রিসভার বিশেষ বৈঠকে নিম্নস্তরের সিগারেটের দাম বাড়িয়ে ১০ শলাকা ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। জেনে নিন বিভিন্ন স্তরের সিগারেটের নতুন মূল্য তালিকা।
বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে চরম ঝুঁকিতে বাংলাদেশ। উপকূলীয় সংকট, লবণাক্ততা এবং উত্তরণের উপায় নিয়ে বিশেষ ফিচার লিখেছেন আফরাজুর রহমান লেমন।
শরতের আবহাওয়ায় দেশের সর্ব-উত্তরের জেলা পঞ্চগড়ে ভোরের দিকে দেখা মিলল কুয়াশার। হিমালয়ের কাছাকাছি এই জেলায় আগাম শীতের হাওয়া বইতে শুরু করেছে।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিলের ওপর শুনানি সুপ্রিম কোর্টের অবকাশের পর চার সপ্তাহের জন্য মুলতবি করা হয়েছে।
রোড সেফটি ফাউন্ডেশনের আগস্ট মাসের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ৫১৩টি সড়ক দুর্ঘটনায় ৪৮১ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৭৬ জনই মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন।
কিশোরগঞ্জের ইটনার সুরমা নদীতে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার দেওয়া হয় ‘সোনার হরিণ’।
