ইতালি নেওয়ার নামে লিবিয়ায় নির্যাতন, ৪০ লাখ টাকা মুক্তিপণ দিয়ে মুক্তি
মো. জিয়াউদ্দিন বাবু, বরিশাল: ইতালি নেওয়ার প্রলোভন দেখিয়ে লিবিয়ায় আটকে রেখে নির্যাতন এবং ৪০ লাখ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগে মামলা হয়েছে। ভুক্তভোগী যুবক দেশে ফিরে…
বাগেরহাট প্রতিনিধি: প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ অংশগ্রহণ করে বাগেরহাট সদর উপজেলার ৪৭ নম্বর সুগন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে দুজন শিক্ষার্থী সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি পেয়েছে।
রবিবার (১২ জুলাই) দুপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ সুগন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মোট চারজন শিক্ষার্থী অংশগ্রহণ করে, যাদের মধ্যে দুজন শিক্ষার্থী সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি লাভ করেছে।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো— আবুল হাসান শেখ (রোল নম্বর: ২০৬৮৪২৯) ও ফারিয়া আক্তার মিম (রোল নম্বর: ২০৬৮৪৩৩)।
সন্তোষজনক ফল অর্জন করায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেছে এবং আগামীতেও এই ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।
এ বিষয়ে বিদ্যালয়ের উপদেষ্টা আলহাজ্ব আশরাফ ঢালী বলেন, “আমরা সব সময় চেষ্টা করি শিক্ষার্থীরা যাতে ভালো ফলাফল করতে পারে। তাদের পড়াশোনার ব্যাপারে আমি সবসময় নিজে থেকে খোঁজখবর নিই। এমন ফলাফলে সত্যিই আমরা আনন্দিত।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্পণা রানী ঘোষ জানান, ধারাবাহিকভাবে প্রতি বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় তাঁদের শিক্ষার্থীরা ট্যালেন্টপুল ও সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি পেয়ে আসছে। এবারও চারজনের মধ্যে দুজন সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি পেয়েছে। শিক্ষক, শিক্ষার্থী, ম্যানেজিং কমিটি ও অভিভাবকদের কঠোর পরিশ্রমে এই সাফল্য অর্জিত হয়েছে। এই সাফল্যের জন্য তিনি বিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
মো. জিয়াউদ্দিন বাবু, বরিশাল: ইতালি নেওয়ার প্রলোভন দেখিয়ে লিবিয়ায় আটকে রেখে নির্যাতন এবং ৪০ লাখ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগে মামলা হয়েছে। ভুক্তভোগী যুবক দেশে ফিরে…
খুলনায় উদ্ধার হওয়া কিশোরীর বস্তাবন্দী মরদেহের রহস্য উদ্ঘাটন করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। আজ শনিবার সকালে কেএমপি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়,…
মো: জিয়াউদ্দিন বাবু, বরিশাল: বরিশাল মহানগরীর বিভিন্ন এলাকায় পণ্যের মান নিয়ন্ত্রণ এবং ওজন ও পরিমাপ যাচাইয়ের লক্ষ্যে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) একটি সার্ভিল্যান্স…
কক্সবাজারে টানা ভারী বর্ষণে এক রাতের ব্যবধানে পৃথক চার স্থানে পাহাড়ধসের ঘটনায় নারী ও শিশুসহ মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে উখিয়ার তিনটি…
গুলশান-বনানী-বারিধারা-নিকেতন লেকের বর্জ্য ব্যবস্থাপনা ও পানি দূষণ রোধে সংশ্লিষ্টদের সমন্বিত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কুষ্টিয়ার কুমারখালীতে ব্রাজিল ফুটবল দলের পরাজয় এবং প্রতিপক্ষ সমর্থকদের অনবরত নেতিবাচক ট্রল ও উপহাস সইতে না পেরে রতন নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
কুমিল্লা নগরীর রানীরবাজারে ফুটপাত দখল করে হকারদের কাছে ভাড়া দেওয়ার অভিযোগে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করেছে কুসিক।
মো: জিয়াউদ্দিন বাবু, বরিশাল: বরিশাল সিটি কর্পোরেশন নগরবাসীর যাতায়াত সহজ ও যাত্রীবান্ধব করতে হলুদ অটোরিকশার ভাড়া নির্ধারণ করে দিলেও বাস্তবে তার কোনো প্রতিফলন নেই। নির্ধারিত…
