অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে গেলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ছেড়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আগামী ২৬ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
গত ষোলো বছরের শাসনামলে ক্রসফায়ারের অজুহাতে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
বুধবার (৫ আগস্ট) বিকেলে রাজধানীর সেগুনবাগিচাস্থ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের ত্রিবার্ষিক উৎসব ও জুলাই গণঅভ্যুত্থান স্মরণে এ বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।
আইনমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে কেবল বিচারবহির্ভূত হত্যাই নয়, ৭০০-র বেশি মানুষকে গুম করা হয়েছে। একইসঙ্গে ভিন্ন মতাবলম্বী ও বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের দমন করতে ৬০ লাখেরও বেশি মানুষের নামে অবাস্তব ও গায়েবি মামলা দেওয়া হয়েছিল।
তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থান হুট করে ঘটা কোনো বিষয় ছিল না। এটি ছিল বিগত ১৬ বছরের জুলুম, নিপীড়ন ও আত্মত্যাগের এক চূড়ান্ত ও যৌক্তিক পরিণতি। যারা জীবন উৎসর্গ করেছেন, গুমের শিকার হয়েছেন কিংবা রাজনৈতিক মামলার মুখোমুখি হয়েছেন—তাদের ধারাবাহিক লড়াইয়ের মধ্য দিয়েই এই ছাত্র-জনতার অভ্যুত্থান সাফল্য পেয়েছে।
বিগত শাসনকালের মামলার চিত্র তুলে ধরে তিনি আরও বলেন, মৃত ব্যক্তি, বিদেশে অবস্থানরত হজযাত্রী এমনকি শারীরিক প্রতিবন্ধীদের বিরুদ্ধেও বোমা হামলার মতো হাস্যকর অভিযোগ এনে মামলা দেওয়া হয়েছে। গুম হওয়া ব্যক্তিদের স্বজনরা এখনও প্রিয়জনের ফেরার অপেক্ষায় দিন গুনছেন।
সংস্কৃতি চর্চা নিয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী জানান, দায়িত্ব গ্রহণের পর তিনি জানতে পারেন যে আবৃত্তি শিল্প হিসেবে কোনো আলাদা প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ছিল না। পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই আইন সংশোধন করে গান ও নাচের মতো আবৃত্তিলিপিকে সংস্কৃতির একটি স্বতন্ত্র শাখা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। একটি গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠনে আবৃত্তিশিল্পীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ছেড়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আগামী ২৬ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
৩২তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক ও এভিয়েশন হাব এবং গভীর সমুদ্রবন্দর নির্মাণের পরিকল্পনার কথা জানান।
জন্মদিনে বনানীর নৌবাহিনী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ শেষে শিশু-কিশোরদের শুভেচ্ছা গ্রহণ ও তাদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গোপালগঞ্জের সাম্প্রতিক পরিস্থিতি পরিদর্শনে আইজিপি, এসআরবি, বিজিবি ও আনসার প্রধানের একসঙ্গে মাঠে নামার তাৎপর্য ও আইনশৃঙ্খলা রক্ষার প্রত্যাশা নিয়ে লিখেছেন আতাউর রহমান মিন্টু।
লালমনিরহাটে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে আগামী তিন বছরের মধ্যে দেশীয় বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লালমনিরহাট সদর উপজেলায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত জনসভায় গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ভারতে অবস্থান নিয়ে পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীরা ভিডিও বার্তার মাধ্যমে দেশে অস্থিতিশীলতা ও সহিংসতা সৃষ্টির চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বুধবার জাতীয় সংসদ ভবনে চলতি অধিবেশনের সমাপনী দিনে বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
