মো: জিয়াউদ্দিন বাবু, বরিশাল ব্যুরো: বরিশাল নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী চকবাজার জামে এবাদুল্লাহ মসজিদে আজ শনিবার (২২ আগস্ট) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী পবিত্র সিরাতুন্নবী (সা.) মাহফিল। ২২, ২৩ ও ২৪ আগস্ট আয়োজিত এই ঐতিহাসিক মাহফিলে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, সুন্নাহ, শিক্ষা ও সার্বজনীন আদর্শের ওপর সমকালীন আলোকে বিস্তারিত আলোচনা করবেন দেশের খ্যাতিমান ও উজ্জ্বল ওলামায়ে কেরামগণ।
তিন দিনব্যাপী এই ধর্মীয় মহাসমাবেশে সভাপতিত্ব করবেন চকবাজার জামে এবাদুল্লাহ মসজিদের সম্মানিত খতিব ও মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা মির্জা নুরুর রহমান বেগ।
মাহফিলে আমন্ত্রিত অতিথিদের মধ্যে রয়েছেন- প্রধান অতিথি সুলতানুল ওয়ায়েজীন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ূবী, প্রখ্যাত মুফাসসিরে কুরআন (ঢাকা)। বিশেষ অতিথি হযরত মাওলানা ইসমাইল বোখারী কাশিয়ানী, বিশিষ্ট আলেমে দ্বীন ও মুফাসসিরে কুরআন (ঢাকা)। আমন্ত্রিত মেহমান ও প্রধান বক্তাবৃন্দের মাঝে রয়েছেন, হযরত মাওলানা ইকরাম আহমদ ইব্রাহিমী, মুফাসসিরে কুরআন (ঢাকা)। আলহাজ্ব মাওলানা মুহিব্বুল্লাহ আল মুঈন, ছারছীনা দারুস সুন্নাত জামেয়া নেছারিয়া দ্বীনিয়া মাদ্রাসা।
আলহাজ্ব মাওলানা (মোঃ) আব্দুল্লাহ তাহের, প্রভাষক, ফরিদগঞ্জ বহুমুখী ফাজিল মাদ্রাসা (বাবুগঞ্জ, বরিশাল)। মুফতী দেলোয়ার হোসেন সাহেব, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, সাগরদী আলিয়া মাদ্রাসা (বরিশাল)। আলহাজ্ব মাওলানা আবদুল গফফার সাহেব, খতিব, পাওয়ার হাউজ জামে মসজিদ (বরিশাল)।
চকবাজার জামে এবাদুল্লাহ মসজিদ পরিচালনা ও মাহফিল আয়োজক কমিটির পক্ষ থেকে বরিশাল মহানগরীসহ আশপাশের এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের মাহফিলে যথাসময়ে উপস্থিত থেকে বিশ্বনবী (সা.)-এর জীবনদর্শনের আলোচনা শ্রবণ এবং পরকালীন সোয়াব হাসিলের জন্য বিনীত আহ্বান জানানো হয়েছে।