যশোরে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে যশোরে উদযাপিত হলো বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী। পড়ুন দৈনিক শব্দমিছিলে।
নড়াইল প্রতিনিধি: নড়াইল পৌর এলাকার বহুল প্রতীক্ষিত ‘মহিলা কলেজ পাড়া’ সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন খুলনা বিভাগীয় কমিশনার আবদুল্লাহ হারুন। রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি নতুন নির্মিত আরসিসি ঢালাই সড়কটির শুভ উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম , পৌর প্রশাসক ও উপপরিচালক (স্থানীয় সরকার শাখা, নড়াইল) নাজমুল হুদা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেল, নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি. এম. রাহসিন কবির, বিএম নজরুল ইসলাম, সৈয়দ আলী, আব্দুর রউফ, নূরুল হক, মোয়াজ্জেম হোসেনসহ মহিলা কলেজ পাড়ার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নড়াইল পৌরসভা সূত্রে জানা গেছে, নড়াইল শহরের মহিলা কলেজ পাড়া এলাকায় দীর্ঘদিন ধরে উপযুক্ত পাকা সড়ক না থাকায় বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই পুরো রাস্তা কাদামাটিতে একাকার হয়ে যেত। ফলে শিক্ষার্থী, চাকরিজীবী ও পথচারীদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হতো।
নবনির্মিত এই আরসিসি ঢালাই সড়কটি উদ্বোধনের ফলে উক্ত এলাকার শত শত পরিবারের দীর্ঘদিনের যাতায়াত সংকট দূর হলো। স্থানীয় বাসিন্দারা জানান, এই আধুনিক ও টেকসই সড়ক নির্মাণের ফলে তাঁদের দীর্ঘদিনের অবর্ণনীয় দুর্ভোগের অবসান ঘটেছে।
উদ্বোধন পর্ব শেষে খুলনা বিভাগীয় কমিশনার আবদুল্লাহ হারুন জেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তাদের সঙ্গে নিয়ে নবনির্মিত আরসিসি সড়কটি পায়ে হেঁটে পরিদর্শন করেন।
কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে যশোরে উদযাপিত হলো বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী। পড়ুন দৈনিক শব্দমিছিলে।
যশোরের নওয়াপাড়া পৌরসভায় উন্নয়ন না হলেও বেড়েছে কর। ভাঙাচোরা সড়ক, জলাবদ্ধতা ও অবৈধ দখলে দুর্ভোগে পৌরবাসী। পড়ুন দৈনিক শব্দমিছিলে।
বরিশালে রেজিস্ট্রিকৃত দলিলের মাধ্যমে জমি বিক্রির পরও ওই জমিতে পুনরায় প্রবেশ, সীমানা পিলার ও সাইনবোর্ড অপসারণ এবং দখলের চেষ্টা করার অভিযোগ উঠেছে মো. আমিনুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত, নিরাপত্তা ও শান্তিপূর্ণ ভোগদখল নিশ্চিত করার দাবি জানিয়েছেন ক্রেতা মাসুম বিল্রাহর বোন অভিযোগকারী মোসাঃ সোনিয়া বেগম।
বরিশালের বানারীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের ৫০ হাজার টাকা জরিমানা এবং ভেকু ও বার্জ নিলামের অবৈধ আদেশের বিরুদ্ধে রুল জারি করেছেন হাইকোর্ট।
বরিশাল সদর উপজেলার দপদপিয়া সংলগ্ন কীর্তনখোলা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার-বাল্কহেডসহ চারজনকে আটক করেছে কোস্ট গার্ড।
মতলব উত্তরের সাদুল্লাপুরে মাদকবিরোধী র্যালি ও পথসভায় সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান চাঁদপুর জেলা বিএনপি নেতা আলমগীর সরকার।
মতলব উত্তরের নেদায়ে ইসলাম ফরাজীকান্দির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও মোনাজাত অনুষ্ঠিত।
সিদ্ধিরগঞ্জের সানারপাড়ে বাউল গানের আসর বন্ধ ও মিথ্যা মামলার প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ী মো. জসিমের সংবাদ সম্মেলন।
