সারাদেশ

সহকারী জজ পদে ২৫০ জনের নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত

জুডিসিয়াল সার্ভিস কমিশনের অধীন প্রবেশ পদ অর্থাৎ সহকারী জজ (সিভিল জজ) পদে নিয়োগের লক্ষ্যে ১৯শ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষা, ২০২৬-এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর মাধ্যমে মোট ২৫০ জন উপযুক্ত প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে।

আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: সহকারী জজ (সিভিল জজ)। পদসংখ্যা: ২৫০টি (পদ সংখ্যা হ্রাস বা বৃদ্ধি হতে পারে)। বেতন স্কেল: জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেল, ২০১৬ অনুযায়ী ৩০,৯৩৫–৬৪,৪৩০ টাকা এবং সরকারি বিধি অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ন্যূনতম ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান), আইন বিষয়ে স্নাতক অথবা কোনো স্বীকৃত বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ৩ বছর মেয়াদি স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।

শিক্ষাজীবনে সকল স্তরে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। এছাড়া আইন বিষয়ের শেষ বর্ষের পরীক্ষায় অবতীর্ণ প্রার্থীরাও শর্তসাপেক্ষে আবেদন করার সুযোগ পাবেন।

আগ্রহী প্রার্থীদের জুডিসিয়াল সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট (www.bjsc.gov.bd)–এর মাধ্যমে নির্ধারিত ‘BJSC Form I’ পূরণ করে অনলাইন আবেদন সম্পন্ন করতে হবে।

আবেদনের শেষ সময়: ৬ সেপ্টেম্বর ২০২৬ (রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত)। পরীক্ষার ফি: ১,২০০ টাকা (টেলিটক প্রিপেইড সংযোগের মাধ্যমে ৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত ১১.৫৯ মিনিটের মধ্যে জমা দেওয়া যাবে)।

সহকারী জজ নিয়োগে প্রার্থীরা মোট তিনটি ধাপে পরীক্ষায় অংশ নেবেন। সকল ধাপের পরীক্ষা ঢাকা মহানগরে অনুষ্ঠিত হবে:

প্রাথমিক পরীক্ষা (MCQ): ১০০ নম্বরের প্রাথমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে (পাস নম্বর ৫০)। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। ২০২৬ সালের অক্টোবর মাসের প্রথম সপ্তাহে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। লিখিত পরীক্ষা: ১০০০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে, যেখানে গড়ে ৫০ শতাংশ নম্বর পেয়ে পাস করতে হবে। মৌখিক পরীক্ষা: লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে (পাস নম্বর ৫০)।

Related News

রামুতে দুই হাজার আইফোন ও ল্যাপটপসহ আন্তর্জাতিক প্রতারণা চক্রের ৬ চীনা নাগরিক গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে মেরিন ড্রাইভসংলগ্ন হোটেল থেকে প্রায় দুই হাজার আইফোন ও ল্যাপটপসহ ছয় চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা আন্তর্জাতিক অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত।

উদ্বেগজনক হারে বাড়ছে শিশুধর্ষণ, ৭ মাসে মামলা বেড়েছে ৪৯ শতাংশ

দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে শিশুধর্ষণের ঘটনা। চলতি বছরের প্রথম ৭ মাসে ১,৪৮৫টি মামলা হয়েছে। পরিসংখ্যান ও চিত্র তুলে ধরেছে পুলিশ সদর দপ্তর।

বন্দরনগরীর ইতিহাস ও ঐতিহ্য নিয়ে উদযাপিত হলো ‘সিলন আমার শহর চট্টগ্রাম’

চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য, খাবার ও সংস্কৃতি নিয়ে নেভি কনভেনশন সেন্টারে জমকালো আয়োজনে সম্পন্ন হয়েছে ‘সিলন আমার শহর চট্টগ্রাম’ ক্যাম্পেইনের মেগা ইভেন্ট।

ভুরুঙ্গামারীতে কৃষকদের গুদাম থেকে সার নেওয়ার ঘটনা: কেবল আইনভঙ্গ নাকি গভীর সংকটের বহিঃপ্রকাশ?

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে কৃষকদের ডিলারের গুদাম থেকে সার নেওয়ার ঘটনা কেবল আইনভঙ্গ নয়, এর পেছনে রয়েছে সিন্ডিকেট ও ন্যায্যতার দীর্ঘদিনের সংকট।

প্রবাসীদের জন্য বাউবির এসএসসি প্রোগ্রামে ভর্তি শুরু, আবেদন করা যাবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

প্রবাসীদের জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এসএসসি প্রোগ্রামে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।

স্বামীবাগে বর্ণাঢ্য আয়োজনে শুভ জন্মাষ্টমী উদযাপিত

রাজধানীর স্বামীবাগ ইসকন মন্দিরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হলো শুভ জন্মাষ্টমী। সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান।

দিনাজপুরের ফুলবাড়ীতে প্রধান শিক্ষক ও নৈশপ্রহরী সংকটে থমকে আছে প্রাথমিক শিক্ষা কার্যক্রম

দিনাজপুরের ফুলবাড়ীতে ১০৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৭২টিতেই প্রধান শিক্ষক নেই। পাশাপাশি ৮০টিতে নৈশপ্রহরী না থাকায় অরক্ষিত হয়ে পড়েছে বিদ্যালয়গুলো।

যশোরে পথচারীকে চাপা দিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নিহত ১

যশোরের কেশবপুরে পথচারী নারীকে চাপা দিয়ে এতিমখানা ভবনে ঢুকে পড়েছে একটি বাস। এতে ঘটনাস্থলেই রোকেয়া বেগম নামের এক নারী নিহত হয়েছেন।

Search