সারাদেশ

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ গড়ার তাগিদ: প্রকল্প বাস্তবায়নের নির্দেশ

ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও একটি পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব বাসযোগ্য নগরী রেখে যেতে সমাজের প্রতিটি স্তর থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার তাগিদ দেওয়া হয়েছে। নদী রক্ষায় কেবল সরকারি নির্দেশনার মুখাপেক্ষী না থেকে ব্যক্তিগত ও সামাজিক দায়িত্ববোধ থেকেও সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকালে সচিবালয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের পর্যালোচনা সভায় রাজধানীর চারপাশের নদ-নদীর দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ, নাব্যতা নিশ্চিতকরণ এবং বৃত্তাকার নৌপথের উন্নয়নের চিত্র তুলে ধরা হয়।

সভায় রাজধানীর চারপাশের নদীগুলোকে দখল ও দূষণমুক্ত করতে এ পর্যন্ত নেওয়া উন্নয়ন প্রকল্পগুলোর দ্রুত ও কার্যকর বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়। বলা হয়, পরিবেশ সুরক্ষায় কেবল নতুন পরিকল্পনা তৈরিই যথেষ্ট নয়, বরং বিদ্যমান রূপরেখাগুলো নির্ধারিত সময়ের মধ্যে শেষ করাই আসল চ্যালেঞ্জ।

নদীগুলোর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে পলি ও বর্জ্য নিয়মিত অপসারণ এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হয়।

নদ-নদীর স্বাভাবিক নাব্যতা ও পরিচ্ছন্নতা বজায় রাখার কার্যক্রম সফল করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ এবং বাস্তবায়নকারী সংস্থাগুলোর মধ্যে নিবিড় সমন্বয় নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়। সংস্থাগুলোরক কাজের পৃথকীকরণ ও সমন্বিত পদক্ষেপ ছাড়া নদী কেন্দ্রিক পরিবহন এবং বৃত্তাকার নৌপথের সুফল পাওয়া সম্ভব নয় বলে মত প্রকাশ করা হয়।

Related News

সাশ্রয় হওয়া ৪.৮৭ কোটি টাকা ফেরত পাচ্ছেন ৪,৩৪১ জন হাজি

২০২৬ সালের হজে বাড়িভাড়া ও সার্ভিস চার্জ সাশ্রয় হওয়া ৪ কোটি ৮৭ লাখ টাকা হাজিদের ব্যাংক হিসাবে ফেরত দিচ্ছে সরকার। জানুন কে কত পাবেন।

ডিবির অভিযানে আটক নারীদের জোরপূর্বক মুখ দেখানো: মানবাধিকার ও আইন লঙ্ঘনের বিতর্ক

রাজধানীর আবাসিক হোটেলে ডিবির অভিযানে আটক নারীদের জোরপূর্বক মুখ দেখানোর ভিডিও প্রকাশ নিয়ে মানবাধিকার ও আইন লঙ্ঘনের বিতর্ক। সংবিধান ও হাইকোর্টের নির্দেশনার তোয়াক্কা না করার অভিযোগ।

পটুয়াখালীতে পুলিশের কাছ থেকে আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পটুয়াখালীর রাঙ্গাবাবলীতে পরোয়ানাভুক্ত আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা ইদ্রিস খানের লোকজনের বিরুদ্ধে।

নভোএয়ারে চাকরির সুযোগ, পদ সহকারী সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন

বেসরকারি বিমান পরিবহন সংস্থা নভোএয়ার লিমিটেডে ‘অ্যাসিস্ট্যান্ট সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনের শেষ তারিখ ১০ সেপ্টেম্বর।

কালিয়াকৈরে কাভার্ডভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩

গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে কালিয়াকৈর-ফুলবাড়ীয়া সড়কে।

শাহজালালে লাগেজ চুরির মহোৎসব: ক্ষতিপূরণ নামমাত্র, তদন্তে নামল হাইকোর্টের কমিটি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ চুরির ঘটনা ব্যাপক আকার ধারণ করেছে। অভিযোগের পাহাড় জমলেও ক্ষতিপূরণ নামমাত্র। বিষয়টি খতিয়ে দেখছে হাইকোর্টের তদন্ত কমিটি।

আশুলিয়ায় তালাবদ্ধ কক্ষ থেকে নারী, পুরুষ ও নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে নারী, পুরুষ ও এক নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুরুষটির গলায় গামছা পেঁচানো ছিল।

টানা ছয় দিন ডুবে থাকার পর অবশেষে ভেসে উঠল রাঙামাটির ঝুলন্ত সেতু

কাপ্তাই হ্রদের পানির নিচে টানা ছয় দিন থাকার পর অবশেষে ভেসে উঠেছে রাঙামাটির প্রতীক ঝুলন্ত সেতু। চলছে সংস্কার কাজ।

Search