কর্মসংস্থান: রাষ্ট্রীয় মালিকানাধীন বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডে (আরপিসিএল) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে ‘নিরাপত্তা সুপারভাইজার’ পদে দুজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে নির্ধারিত নিয়মে আবেদন করতে পারবেন।
একনজরে চাকরির বিবরণ:
পদের নাম: নিরাপত্তা সুপারভাইজার
পদসংখ্যা: ২টি
বেতন স্কেল: গ্রেড–১৪ (২৩,০০০ টাকা)
বয়সসীমা: সর্বোচ্চ ৫০ বছর।
যোগ্যতা ও অভিজ্ঞতা:
আবেদনকারীকে অবশ্যই প্রতিরক্ষা বাহিনীর চাকরি থেকে অবসরপ্রাপ্ত ন্যূনতম ‘ওয়ারেন্ট অফিসার’ পদমর্যাদাসম্পন্ন হতে হবে।
আবেদনের নিয়ম:
প্রতিষ্ঠানের নির্দিষ্ট ফরম্যাট অনুযায়ী আবেদন করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র ও কভার লেটার ‘ব্যবস্থাপনা পরিচালক, রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (বাড়ি নং-৫২, রোড নং-২১, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা-১২২৯)’ ঠিকানায় ডাকযোগে বা সরাসরি পাঠাতে হবে।
আবেদন ফি:
আবেদন ফি বাবদ ১০০ টাকা জমা দিতে হবে। বিস্তারিত ফরম্যাট ও অন্যান্য শর্তাবলি জানতে প্রার্থীরা রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন।