মেসিকে ১০০ বার ভোট দিতে রাজি জিদান
বয়স ৩৯ ছুঁই ছুঁই হলেও ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় আছেন লিওনেল মেসি। ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান মেসিকে একশোবার ভোট দেওয়ার ঘোষণা দিয়েছেন।
খেলাধুলা: ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো থেকে হতাশাজনক বিদায়ের পর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে নতুনভাবে গড়ে তোলার মিশনে নেমেছেন কোচ কার্লো আনচেলত্তি। দল পুনর্গঠন এবং নতুন ফুটবলারদের পরখ করে দেখার এই দীর্ঘমেয়াদি যাত্রার অংশ হিসেবে আসছে সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে এশিয়া সফরে আসছে সেলেসাওরা। অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে আসন্ন তিনটি প্রীতি ম্যাচকে সামনে রেখে ২৬ সদস্যের একটি শক্তিশালী ও তারুণ্যনির্ভর স্কোয়াড ঘোষণা করেছেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড।
গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) রাতে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) এই দল ঘোষণা করে। এবারের স্কোয়াডে রাফায়েল রাফিনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়রের মতো অভিজ্ঞ তারকাদের পাশাপাশি চোটের কারণে গত বিশ্বকাপ মিস করা উদীয়মান তারকা এস্তেভাও এবং ওয়েসলি দলে ফিরেছেন। তবে গোলবারের নিচে অভিজ্ঞতার চেয়ে তারুণ্যের ওপরই বেশি ভরসা রেখেছেন কোচ।
অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের স্কোয়াড:
গোলরক্ষক: হুগো সুজা, পেদ্রো মরিসকো ও ওতাভিও।
ডিফেন্ডার: আর্থুর দিয়াজ, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালায়েস, জায়ের, মার্কিনিয়োস, ম্যাথিউজিনহো, মাউরো জুনিয়র, ভিটর রেইস ও ওয়েসলি।
মিডফিল্ডার: আন্দ্রে সান্তোস, ব্রেনো বাইডন, ব্রুনো গুইমারেস, দানিলো সান্তোস, ডগলাস লুইজ ও গ্যাব্রিয়েল বোন্তেম্পো।
ফরোয়ার্ড: এন্ড্রিক, এস্তেভাও, জোয়াও পেদ্রো, পেদ্রো, রাফিনিয়া, রায়ান, স্যামুয়েল লিনো ও ভিনিসিয়ুস জুনিয়র।
স্কোয়ার ঘোষণার পর সিবিএফের অফিসিয়াল ওয়েবসাইটে কার্লো আনচেলত্তি জানান, তরুণ খেলোয়াড়দের সুযোগ দিয়ে দলকে ঝালাই করে নেওয়ার এটি এক সুবর্ণ সুযোগ। তিনি বলেন, “এই তিনটি প্রীতি ম্যাচের মধ্য দিয়ে আমরা জাতীয় দলকে আসন্ন লক্ষ্য—বিশেষ করে ২০২৮ কোপা আমেরিকা ও ২০৩০ বিশ্বকাপের দিকে এগিয়ে নেওয়ার জন্য একটি নতুন অধ্যায় শুরু করব। জাতীয় দলে নতুন ও তরুণদের সুযোগ করে দিতে এই ম্যাচগুলো দারুণ ভূমিকা রাখবে।”
ঘোষিত সূচি অনুযায়ী, এশিয়া সফরের শুরুতেই অস্ট্রেলিয়ায় পা রাখবে সেলেসাওরা। কুইন্সল্যান্ড কাউন্ট্রি ব্যাংক স্টেডিয়াম এবং ব্রিসবেনের সানকর্প স্টেডিয়ামে আগামী ২৫ ও ২৯ সেপ্টেম্বর দুটি প্রীতি ম্যাচ খেলবে তারা। এরপর অস্ট্রেলিয়া পর্ব শেষ করে ভারতে উড়ে আসবে দলটি। আগামী ৩ অক্টোবর কলকাতার ঐতিহাসিক সল্টলেক স্টেডিয়ামে স্বাগতিক ভারত জাতীয় দলের মুখোমুখি হবে ব্রাজিল।
উল্লেখ্য, এর আগে ২০১৭ সালের জুনে মেলবোর্নে শেষবারের মতো মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও অস্ট্রেলিয়া, যে ম্যাচে সেলেসাওরা ৪-০ গোলের বড় জয় পেয়েছিল। অন্যদিকে, ভারতীয় জাতীয় দলের বিপক্ষে এটিই হতে যাচ্ছে ব্রাজিলের ইতিহাসের প্রথম কোনো ম্যাচ। ফুটবলের তীর্থভূমি খ্যাত কলকাতায় সেলেসাওদের প্রচুর ভক্ত রয়েছে। এর আগে ১৯৭৭ সালে নিউইয়র্ক কসমসের হয়ে কিংবদন্তি পেলে কলকাতার ইডেন গার্ডেনসে মোহনবাগানের বিপক্ষে খেলেছিলেন। দীর্ঘ কয়েক দশক পর ব্রাজিলের জাতীয় দলের ভারত সফর ঘিরে দেশটির ফুটবলপ্রেমীদের মধ্যে উন্মাদনা এখন তুঙ্গে।