সারাদেশ

দৌলতদিয়া যৌনপল্লিতে ১২ দিনের ব্যবধানে আরেক যৌনকর্মীকে মাথা থেঁতলে হত্যা

রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় অবস্থিত দেশের সর্ববৃহৎ দৌলতদিয়া যৌনপল্লিতে মাত্র ১২ দিনের ব্যবধানে আরও এক যৌনকর্মীকে মাথায় ইট দিয়ে থেঁতলে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। পর পর দুটি হত্যাকাণ্ডের ঘটনায় পুরো যৌনপল্লিসহ আশপাশের এলাকায় চরম আতঙ্ক ও থমথমে অবস্থা বিরাজ করছে।

গত বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) রাত ৮টার দিকে যৌনপল্লির উজ্জ্বল মণ্ডলের বাড়ির একটি ভাড়া বাসা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত হুসনে আরা খাতুন (৩৫) ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার মুক্তাগাছা এলাকার আবু তালেবের মেয়ে এবং ওই বাড়ির ভাড়াটিয়া ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে যেকোনো সময়ে অজ্ঞাত দুর্বৃত্তরা তার বসতঘরে প্রবেশ করে। পরে সুকৌশলে তার মাথায় ইট দিয়ে উপর্যুপরি আঘাত করে নৃশংসভাবে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায় ঘাতকরা। সন্ধ্যা ৬টার দিকে লাকী নামের পল্লির এক বাসিন্দা ঘরের দরজা খোলা অবস্থায় হুসনে আরাকে রক্তাক্ত ও নিথর পড়ে থাকতে দেখে চিৎকার দেন। আশপাশের লোকজন এগিয়ে এসে গোয়ালন্দ ঘাট থানায় খবর দেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে পুলিশের ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের কথিত স্বামী ও পল্লী চিকিৎসক মোস্তাককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

উল্লেখ্য, এর আগে গত সোমবার (৭ সেপ্টেম্বর) একই যৌনপল্লিতে সোনিয়া আক্তার নামের আরেক যৌনকর্মী কথিত প্রেমিকের মারধরে গুরুতর আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই ঘটনায় অভিযুক্ত প্রেমিক জুয়েলকে ইতোমধ্যেই গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, পরপর সংঘটিত এই হত্যাকাণ্ডের ঘটনাটি অত্যন্ত গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। নিহতের ক্লু উদ্ধারে পুলিশ কাজ করছে এবং খুব দ্রুতই এর সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

Related News

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবি-র‍্যাবের যৌথ অভিযান: ১০ টন ভারতীয় জিরসহ আটক ৩

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযানে ১০ টন ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। এ ঘটনায় ট্রাকসহ তিনজনকে আটক করা হয়েছে।

মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ারিং অনুশীলনে নিহত তাসনিম রিফাত

চট্টগ্রামের হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে নিহত সেনাসদস্য তাসনিম রিফাতকে সামরিক মর্যাদায় রাজশাহীতে মায়ের কবরের পাশে দাফন করা হয়েছে।

কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে ১৪ মাসের শিশুর মৃত্যু, এ বছর মৃত বেড়ে ১৭

কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে ১৪ মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর জেলায় হামে আক্রান্ত হয়ে ১৭ জনের মৃত্যু হলো।

রাজধানীর ধানমন্ডিতে এপেক্স ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ইউনিট

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্স ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করছে।

ঝিনাইদহে মব করে গণপিটুনির পর শিক্ষককে ফাঁসানোর অভিযোগ, ২২ দিন পর জামিন লাভ

ঝিনাইদহের কালীগঞ্জে মব সৃষ্টি করে গণপিটুনির শিকার হওয়া সহকারী শিক্ষক শাহ আলম ২২ দিন কারাভোগের পর জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিন লাভ করেছেন।

কক্সবাজারের সংরক্ষিত বনে প্রথমবারের মতো মেঘলা চিতার দেখা, মিলল ২১ প্রজাতির বন্য প্রাণী

কক্সবাজারের ইনানী জাতীয় উদ্যানে ক্যামেরা ট্র্যাপে ধরা পড়েছে মহাবিপন্ন মেঘলা চিতা। এ ছাড়া গবেষণায় আরও ২১ প্রজাতির বন্য প্রাণীর সন্ধান মিলেছে।

রাজধানীর মহাখালীতে পুরোনো বিল্ডিংয়ে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

রাজধানীর মহাখালীতে ব্রিটিশ টোবাকো ও এসকে শপিং মলের পেছনের একটি পুরোনো ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট।

কক্সবাজারে পুলিশ বক্স নির্মাণের নামে হোটেল-রিসোর্ট থেকে চাঁদাবাজি

কক্সবাজারে পুলিশ বক্স নির্মাণের কথা বলে অভিজাত হোটেল ও রিসোর্ট থেকে টাকা আদায়ের অভিযোগে জিয়াউল হক নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ।

Search