সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবি-র‍্যাবের যৌথ অভিযান: ১০ টন ভারতীয় জিরসহ আটক ৩

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় অভিযান চালিয়ে ১০ টন ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‍্যাবের যৌথ দল। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে ৯টার দিকে সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। দুপুরে বিজিবির ২৫ ব্যাটালিয়ন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন—ফয়সাল আবীর, আজিজুল হাকিম ও হাবিবুর রহমান। তাদের বাড়ি সিলেট ও রাজশাহী জেলার বিভিন্ন এলাকায়।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে সরাইলের শাহবাজপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে বিজিবি ও র‍্যাবের একটি যৌথ দল তল্লাশি চালায়। এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি সন্দেহভাজন ট্রাকে তল্লাশি চালিয়ে ১০ হাজার ২০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ট্রাকে থাকা ব্যক্তিদের কাছে পণ্য আমদানির বৈধ কোনো কাগজপত্র বা সোনালী চালান দেখতে চাওয়া হলে তারা তা উপস্থাপন করতে ব্যর্থ হন। এরপর চোরাচালানের অভিযোগে ওই জিরা বোঝাই ট্রাকসহ তিনজনকে আটক করা হয়। জব্দকৃত জিরা ও অন্যান্য আলামত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। চোরাচালান প্রতিরোধে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Related News

মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ারিং অনুশীলনে নিহত তাসনিম রিফাত

চট্টগ্রামের হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে নিহত সেনাসদস্য তাসনিম রিফাতকে সামরিক মর্যাদায় রাজশাহীতে মায়ের কবরের পাশে দাফন করা হয়েছে।

দৌলতদিয়া যৌনপল্লিতে ১২ দিনের ব্যবধানে আরেক যৌনকর্মীকে মাথা থেঁতলে হত্যা

রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লিতে ১২ দিনের ব্যবধানে আরও এক যৌনকর্মীকে ইট দিয়ে মাথা থেঁতলে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে ১৪ মাসের শিশুর মৃত্যু, এ বছর মৃত বেড়ে ১৭

কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে ১৪ মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর জেলায় হামে আক্রান্ত হয়ে ১৭ জনের মৃত্যু হলো।

রাজধানীর ধানমন্ডিতে এপেক্স ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ইউনিট

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্স ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করছে।

ঝিনাইদহে মব করে গণপিটুনির পর শিক্ষককে ফাঁসানোর অভিযোগ, ২২ দিন পর জামিন লাভ

ঝিনাইদহের কালীগঞ্জে মব সৃষ্টি করে গণপিটুনির শিকার হওয়া সহকারী শিক্ষক শাহ আলম ২২ দিন কারাভোগের পর জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিন লাভ করেছেন।

কক্সবাজারের সংরক্ষিত বনে প্রথমবারের মতো মেঘলা চিতার দেখা, মিলল ২১ প্রজাতির বন্য প্রাণী

কক্সবাজারের ইনানী জাতীয় উদ্যানে ক্যামেরা ট্র্যাপে ধরা পড়েছে মহাবিপন্ন মেঘলা চিতা। এ ছাড়া গবেষণায় আরও ২১ প্রজাতির বন্য প্রাণীর সন্ধান মিলেছে।

রাজধানীর মহাখালীতে পুরোনো বিল্ডিংয়ে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

রাজধানীর মহাখালীতে ব্রিটিশ টোবাকো ও এসকে শপিং মলের পেছনের একটি পুরোনো ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট।

কক্সবাজারে পুলিশ বক্স নির্মাণের নামে হোটেল-রিসোর্ট থেকে চাঁদাবাজি

কক্সবাজারে পুলিশ বক্স নির্মাণের কথা বলে অভিজাত হোটেল ও রিসোর্ট থেকে টাকা আদায়ের অভিযোগে জিয়াউল হক নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ।

Search