রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশার দৌরাত্ম্য
রাজধানীর সড়কে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশার দৌরাত্ম্য থামছে না। পর্দার আড়ালে সরকারি কর্মকর্তা ও প্রভাবশালীরা বিনিয়োগ করায় বিপাকে পড়ছেন শুধু গরিব চালকরা।
ঢাকা: দেশে অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক চোরাকারবারিদের বিরুদ্ধে মানিলন্ডারিং ও অন্যান্য অবৈধ আর্থিক লেনদেন রোধে অভিযান আরও জোরদার করা হবে। এছাড়া মাদক ও অস্ত্র চোরাচালান বন্ধের অংশ হিসেবে আগামী পাঁচ বছরের দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় দেশের সকল বিমানবন্দর, মোংলা নৌবন্দর এবং বাস টার্মিনালগুলোতে অত্যাধুনিক স্ক্যানার ও এক্স-রে মেশিন স্থাপন করা হবে।
আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) জাতীয় সংসদ অধিবেশনে মেহেরপুর-১ আসনের বিরোধীদলীয় (জামায়াতে ইসলামী) সংসদ সদস্য মো. তাজউদ্দীন খানের টেবিলে উপস্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ এসব কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে জানান, আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে ডগ স্কোয়াড, ডিজিটাল ফরেনসিক ল্যাব এবং সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হচ্ছে। এর মাধ্যমে গোয়েন্দা নজরদারি বাড়িয়ে মাদক ও অস্ত্র চোরাচালানের নেটওয়ার্ক গুঁড়িয়ে দিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ব্যাপক জনবল বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের। ইতোমধ্যে দেশের উপজেলা পর্যায়ে সার্কেল অফিস স্থাপনের জন্য দপ্তরের সাংগঠনিক কাঠামো পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি জেলা পর্যায়ে নিজস্ব আধুনিক অফিস ভবন নির্মাণের কাজও বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।
আগামী ২০২৬-২৭ অর্থবছরে মাদকবিরোধী অভিযান আরও বেগবান করতে অতিরিক্ত যানবাহন ক্রয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জন্য বডি-ওর্ন ক্যামেরা এবং বিভিন্ন আধুনিক সরঞ্জাম সংগ্রহের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারা দেশে খুব দ্রুত রাসায়নিক পরীক্ষাগার বা কেমিক্যাল টেস্টিং ল্যাব স্থাপনের কাজও শুরু হবে।
মন্ত্রী আশা প্রকাশ করেন, এই দীর্ঘমেয়াদি ও আধুনিক পদক্ষেপগুলো সম্পূর্ণরূপে বাস্তবায়িত হলে সীমান্তবর্তী মেহেরপুর-১ এলাকাসহ পুরো দেশেই মাদক চোরাচালান ও অস্ত্র ব্যবসা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
রাজধানীর সড়কে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশার দৌরাত্ম্য থামছে না। পর্দার আড়ালে সরকারি কর্মকর্তা ও প্রভাবশালীরা বিনিয়োগ করায় বিপাকে পড়ছেন শুধু গরিব চালকরা।
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বিজিবি ও র্যাবের যৌথ অভিযানে ১০ টন ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। এ ঘটনায় ট্রাকসহ তিনজনকে আটক করা হয়েছে।
চট্টগ্রামের হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে নিহত সেনাসদস্য তাসনিম রিফাতকে সামরিক মর্যাদায় রাজশাহীতে মায়ের কবরের পাশে দাফন করা হয়েছে।
রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লিতে ১২ দিনের ব্যবধানে আরও এক যৌনকর্মীকে ইট দিয়ে মাথা থেঁতলে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে ১৪ মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর জেলায় হামে আক্রান্ত হয়ে ১৭ জনের মৃত্যু হলো।
রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্স ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করছে।
ঝিনাইদহের কালীগঞ্জে মব সৃষ্টি করে গণপিটুনির শিকার হওয়া সহকারী শিক্ষক শাহ আলম ২২ দিন কারাভোগের পর জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিন লাভ করেছেন।
কক্সবাজারের ইনানী জাতীয় উদ্যানে ক্যামেরা ট্র্যাপে ধরা পড়েছে মহাবিপন্ন মেঘলা চিতা। এ ছাড়া গবেষণায় আরও ২১ প্রজাতির বন্য প্রাণীর সন্ধান মিলেছে।
