সারাদেশ

বিজিবিতে ১০৬তম ব্যাচে সিপাহী (জিডি) পদে চাকরির বিশাল সুযোগ: আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিয়োগ ডেস্ক: বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) ১০৬তম ব্যাচে ‘সিপাহী (জিডি)’ পদে পুরুষ ও নারী উভয় প্রাথীদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬ থেকে এ পদের জন্য অনলাইনে আবেদনপ্রক্রিয়া শুরু হচ্ছে। দেশের সীমান্ত রক্ষার দায়িত্ব পালনে আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।

নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও যোগ্যতা নিচে তুলে ধরা হলো:

পদ ও শিক্ষাগত যোগ্যতা
পদের নাম: সিপাহী (জিডি)

পদসংখ্যা: উল্লেখ করা হয়নি (নির্দিষ্ট ব্যাচ অনুযায়ী নিয়োগ দেওয়া হবে)

শিক্ষাগত যোগ্যতা:

এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০।

এইচএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০।

পুরুষ প্রার্থী  উচ্চতা ১.৬৮ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি); ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)।

নারী প্রার্থী উচ্চতা ১.৫৭৪ মিটার (৫ ফুট ২ ইঞ্চি); ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ১.৫২৪ মিটার (৫ ফুট)।

বয়সসীমা  ১৭ জানুয়ারি ২০২৬ তারিখে ১৮ থেকে ২৩ বছর।

জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯,০০০–২১,৮০০ টাকা (সহ অন্যান্য ভাতা)।

অনলাইন আবেদন শুরু: ১৫ সেপ্টেম্বর ২০২৬

আবেদন শেষের তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২৬

আবেদন পদ্ধতি: বিজিবির নির্ধারিত অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন সম্পন্ন করতে হবে।

আবেদনের সময় প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড পরবর্তী প্রবেশপত্র ও তথ্যের জন্য সংরক্ষণ করা বাধ্যতামূলক। ইউজার আইডি হারিয়ে গেলে তা প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে।

আবেদনকালে কেবল নিজস্ব পৈতৃক স্থায়ী ঠিকানা (নিজ জেলা) ব্যবহার করতে হবে। কোনো অবস্থায় ভাড়া বাসা বা অস্থায়ী ঠিকানাকে স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করা যাবে না। মিথ্যা বা ভুল তথ্য দিলে চাকরি থেকে ‘বরখাস্ত’সহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কোনো প্রার্থী ফৌজদারি মামলায় আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে বিজিবিতে চাকরির জন্য সম্পূর্ণ অযোগ্য বলে বিবেচিত হবেন।

Related News

বরিশালে অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, ৫ প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা

রিশালের আমতলার মোড়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও ট্রেড লাইসেন্স না থাকায় ৫ প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছেন বিসিসি ম্যাজিস্ট্রেট।

বরিশালের চৌমাথা বাজারে মোবাইল কোর্টের অভিযান, ১২ হাজার টাকা জরিমানা

বরিশালের চৌমাথা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়মের দায়ে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের রহস্যজনক মৃত্যু: নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচারের দাবি বাবার

বাসা থেকে ডেকে নেওয়ার পর নিখোঁজ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউফের লাশ উদ্ধার। একে হত্যাকাণ্ড দাবি করে সুষ্ঠু তদন্ত চেয়েছেন তাঁর বাবা।

বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ পালিত

মো: জিয়াউদ্দিন বাবু বুধবার সকালে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক উপমা ফারিসা বেলুন উড়ানোর মাধ্যমে হাত…

বরিশালে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত, ৩৭ পরিবারকে ৯৭ লাখ টাকার চেক বিতরণ

বরিশালে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও নিহত-আহতদের মাঝে ৯৭ লাখ টাকার চেক বিতরণ। বিআরটিএ ও জেলা প্রশাসনের যৌথ আয়োজন।

ক্লিনিক পরিচালকের ফাঁসির দাবিতে লালমনিরহাটে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ক্লিনিক পরিচালক ইউসুফ আলীর ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

সারের সংকটে সড়কে কৃষক, ডিলারের বিরুদ্ধে কালোবাজারে সার বিক্রির অভিযোগ

লালমনিরহাটে সারের তীব্র সংকটে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা। হাতীবান্ধায় ডিলারদের বিরুদ্ধে কালোবাজারে সার বিক্রির গুরুতর অভিযোগ।

১৫ বিজিবির মাদকবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ০১ জন আটক

লালমনিরহাটে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় গাঁজাসহ শ্রী শ্যামল কুমার নামে এক ব্যক্তি আটক। মোগলহাট ও গোড়কমন্ডল বিওপির পৃথক অভিযান।

Search