ডিবি হারুন ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে দুদকের চার্জশিট
ডিবির সাবেক প্রধান হারুন অর রশীদ ক্ষমতার অপব্যবহার করে ভাইকে ১,৮৫০ শতাংশ জমি হেবা করেছেন। তদন্তে ১৮ কোটি টাকার জ্ঞাতআয়বহির্ভূত সম্পদ পেয়েছে দুদক।
চাকরি: সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক পিএলসি তাদের লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের জন্য কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকে ‘অফিশিয়াল ফর লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার’ পদে স্থায়ী ভিত্তিতে এই কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে নির্বাচিত প্রার্থীর পদবি অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) থেকে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পর্যন্ত নির্ধারণ করা হবে।
আজ সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ১৩ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে নির্ধারিত ই-মেইলের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন।
এসবিএসি ব্যাংকের এই নিয়োগ সংক্রান্ত সারসংক্ষেপ নিচে তুলে ধরা হলো:
সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক পিএলসি।
অফিশিয়াল ফর লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার।
অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) থেকে ভাইস প্রেসিডেন্ট (ভিপি)।
স্থায়ী (ফুল টাইম) | কর্মস্থল: ঢাকা।
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মানবসম্পদ ব্যবস্থাপনা (HRM), ম্যানেজমেন্ট, ব্যবসায় প্রশাসন (MBA), শিক্ষা বা অর্গানাইজেশনাল ডেভেলপমেন্টে স্নাতকোত্তর/এমবিএ। এইচআর বা লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টে পেশাগত সনদধারীরা অগ্রাধিকার পাবেন।
কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ট্রেনিং ইনস্টিটিউট বা লার্নিং সেন্টারে ন্যূনতম ১০ বছরের কাজের অভিজ্ঞতা।
১৩ অক্টোবর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৫৫ বছর।
ব্যাংকের ব্যবসায়িক লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে লার্নিং ও ডেভেলপমেন্ট কৌশল প্রণয়ন।
সর্বস্তরের কর্মীদের প্রশিক্ষণ, ওয়ার্কশপ, সেমিনার ও বার্ষিক লার্নিং ক্যালেন্ডার প্রস্তুতকরণ।
নেতৃত্বদান, ডিজিটাল লার্নিং বাস্তবায়ন এবং অভ্যন্তরীণ/বাহ্যিক প্রশিক্ষকদের সাথে সমন্বয়।
আগ্রহী যোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (CV) ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে:
ই-মেইল ঠিকানা: leadingprivatebank@yahoo.com
ই-মেইলের সাবজেক্টে অবশ্যই ‘Learning & Development Center’ লিখতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৩ অক্টোবর ২০২৬।
যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে কিছু শর্তাবলি শিথিলযোগ্য। যেকোনো ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে। কেবল বাছাইকৃত প্রার্থীদের পরবর্তী সাক্ষাৎকারের জন্য আহ্বান করা হবে।