বিশ্ব

তুরস্কের মারদিনে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় পর্যটক

আন্তর্জাতিক: তুরস্কের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যে সমৃদ্ধ মারদিন শহর পরিদর্শনের সময় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দক্ষিণ কোরিয়ার এক পর্যটক। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরতুকলু জেলা মুফতির কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, শেভন নামের ওই পর্যটক মারদিন ভ্রমণের সময় ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন। পরে আরতুকলু জেলা মুফতির কার্যালয়ে তাঁর ধর্মান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

মুফতি সুলেমান বারানের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে শেভন ইসলামের মূল বিশ্বাসের ঘোষণা শাহাদা পাঠ করেন। এর মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

ইসলাম গ্রহণের পর তিনি নিজের নতুন নাম রাখেন ‘আবদুল্লাহ’। অনুষ্ঠান শেষে মুফতি সুলেমান বারান তাঁর হাতে পবিত্র কোরআনের একটি কপি উপহার হিসেবে তুলে দেন।

শত শত বছরের পুরোনো স্থাপত্য, ঐতিহাসিক স্থাপনা ও বিভিন্ন সভ্যতার সাংস্কৃতিক মেলবন্ধনের জন্য মারদিন তুরস্কের অন্যতম আকর্ষণীয় পর্যটন শহর। দেশি-বিদেশি পর্যটকদের কাছে দীর্ঘদিন ধরেই শহরটি জনপ্রিয় ভ্রমণ গন্তব্য হিসেবে পরিচিত।

Related News

বেলারুশ সীমান্ত দিয়ে লিথুয়েনিয়ার আকাশসীমায় ঢোকা ড্রোন ভূপাতিত করল ন্যাটো

বেলারুশ থেকে লিথুয়েনিয়ার আকাশসীমায় প্রবেশ করা একটি ড্রোন ন্যাটোর যুদ্ধবিমান দিয়ে ভূপাতিত করা হয়েছে। রাজধানী ভিলনিয়াসে সতর্কতা জারি করা হয়েছে।

সৌদির তিন শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আহত ১৩

সৌদির খামিস মুশাইত, আবহা ও তায়েফ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ১৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। সৌদির ছয় শহরে সতর্কতা জারি করা হয়েছে।

সৌদিতে মৃত্যুদণ্ডের পর বিদেশিদের মরদেহ ফেরত না দেওয়ার অভিযোগ

সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর করার পর বিদেশি নাগরিকদের মরদেহ পরিবারের কাছে ফেরত না দেওয়ার অভিযোগ উঠেছে। মানবাধিকারকর্মীরা একে পরিবারের ওপরও শাস্তি হিসেবে দেখছেন

মদিনায় ১১ কোটি টন দুর্লভ খনিজ ও ইউরেনিয়ামের সন্ধান

সৌদি আরবের মদিনা অঞ্চলের জাবাল সাঈদে বিপুল পরিমাণ দুর্লভ মৃত্তিকা খনিজ ও ইউরেনিয়াম মজুতের সন্ধান পাওয়া গেছে।

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে ইরাক-ফ্রান্সের ছয় চুক্তি

প্যারিসে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বৈঠকের পর প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে ছয়টি চুক্তি করেছে দুই দেশ।

মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা প্রথমবার স্বীকার করল যুক্তরাষ্ট্র

পৃথিবীর কক্ষপথে মহাকাশ অস্ত্র মোতায়েনের বিষয়টি প্রথমবার আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন বিমানবাহিনীর সচিব ট্রয় মেঙ্ক এ তথ্য জানিয়েছেন।

ডাকযোগে ভোট সীমিত করার ট্রাম্পের উদ্যোগে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ডাকযোগে ভোট সীমিত করার ট্রাম্প প্রশাসনের উদ্যোগ স্থগিত রাখার আদেশ প্রত্যাহারের আবেদন নাকচ করেছে সুপ্রিম কোর্ট।

ইয়েমেনে সংঘাতে অনিশ্চয়তায় ১ লাখ ৩৭ হাজারের বেশি শিশুর শিক্ষা

ইয়েমেনে চলমান সংঘাতে ১ লাখ ৩৭ হাজারের বেশি শিশুর শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে ইউনিসেফ।

Search