জাতীয়

সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা চালুর নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের

ঢাকা: মাঠ পর্যায়ে ভূমি সেবাকে আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করতে দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা ডিভাইস স্থাপনের নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। একই সঙ্গে এসব অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত ওই ডিভাইস ব্যবহার করে কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে গত ১৪ সেপ্টেম্বর জারি করা এক পরিপত্রে এই কঠোর নির্দেশনা দেওয়া হয়। জেলা প্রশাসকদের নিজ নিজ জেলার সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে দ্রুত এই ডিজিটাল হাজিরা ব্যবস্থা চালুর দায়িত্ব দেওয়া হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, সরকারি অফিসে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশৃঙ্খল কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার ই-গভর্ন্যান্স চালুর ওপর জোর দিয়েছে। এর অংশ হিসেবেই মাঠ পর্যায়ের ভূমি ব্যবস্থাপনাকে জনবান্ধব করার এই উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ও যথাসময়ে কাঙ্ক্ষিত ভূমি সেবা পেতে পারেন, সে জন্য ভূমি সেবা প্রদানকারী কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে নিয়মিত ও সময়মতো উপস্থিতি অত্যন্ত জরুরি।

চিঠির মূল প্রাপক হিসেবে সব জেলা প্রশাসককে এই নির্দেশ বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি বিভাগীয় কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সিস্টেম অ্যানালিস্টের কাছে পরিপত্রের অনুলিপি পাঠানো হয়েছে।

মন্ত্রণালয়ের এই উদ্যোগের ফলে মাঠ পর্যায়ের ভূমি অফিসের কার্যক্রমে শৃঙ্খলা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে অফিসে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিয়মিত হবে এবং ভূমি অফিসগুলোতে সেবা নিতে আসা সাধারণ মানুষের দীর্ঘদিনের হয়রানি অনেকাংশে হ্রাস পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Related News

প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বিশেষ সংবাদ সম্মেলন

বুধবার দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে বিশেষ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গাবতলী থেকে দাশেরকান্দি ২৮ মিনিটে যাতায়াতে এমআরটি লাইন-৫

গাবতলী থেকে দাশেরকান্দি ২৮ মিনিটে যাতায়াতের সুযোগ তৈরি করতে এমআরটি লাইন-৫ সাউদার্ন প্রকল্প। ৪৫ হাজার ৫০৩ কোটি টাকার প্রকল্পটির একনেকে অনুমোদন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

নবম পে-স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট ও ভাতা

নবম জাতীয় পে-স্কেলে গ্রেডভেদে বার্ষিক ইনক্রিমেন্ট, বাড়ি ভাড়া, চিকিৎসা, মোবাইল ও অন্যান্য ভাতায় কী পরিবর্তন আসছে—জেনে নিন বিস্তারিত।

চারদিনের সরকারি সফরে জাপানে সেনাবাহিনী প্রধান

চার দিনের সরকারি সফরে জাপানে গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন।

৬০ পৌরসভায় প্রাথমিক স্বাস্থ্যসেবায় ৫০ কোটি টাকা ছাড়

দেশের ৬০টি পৌরসভার ৭১টি স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম কিস্তির ৫০ কোটি টাকা ছাড় করেছে স্থানীয় সরকার বিভাগ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা চলছে। আজকের সভায় এমআরটি লাইন-৫ সাউদার্ন রুট প্রকল্পের অনুমোদন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

১৩ সিটি করপোরেশনে প্রাথমিক স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ

২০২৬-২০২৭ অর্থবছরে নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দেশের ১৩টি সিটি করপোরেশনের জন্য মোট ২০ কোটি টাকা আবর্তক অনুদান বরাদ্দ দিয়েছে সরকার।

৪৫ হাজার ৫০৪ কোটি টাকায় ঢাকায় মেট্রোরেল লাইন-৫

ঢাকার যানজট নিরসনে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে এমআরটি লাইন-৫ সাউদার্ন রুট প্রকল্প অনুমোদনের সুপারিশ করেছে পরিকল্পনা কমিশন। গাবতলী থেকে দাসেরকান্দি পর্যন্ত হবে রুট।

Search