ব্রিকসের নৈশভোজে গান গেয়ে মুগ্ধতা ছড়ালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ব্রিকসের আনুষ্ঠানিক নৈশভোজে কিংবদন্তি কিশোর কুমারের জনপ্রিয় গান ‘খোয়াব হো তুম’ গেয়ে উপস্থিত অতিথিদের মুগ্ধ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
আন্তর্জাতিক: ইয়েমেনে সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। বুধবার (১৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ দাবি করেন গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
বিবৃতিতে ইয়াহিয়া সারি বলেন, ইয়েমেনের মারিব অঞ্চলের আকাশে স্থানীয়ভাবে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সৌদি যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়েছে।
তিনি বলেন, ‘আমাদের দেশ ও জনগণের বিরুদ্ধে আগ্রাসনের জবাবে ইয়েমেনের সশস্ত্র বাহিনী সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছে।’
হুথিদের দাবি, মারিবের আকাশসীমায় সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক অভিযানে অংশ নেওয়ার সময় যুদ্ধবিমানটিকে লক্ষ্যবস্তু করা হয়।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মারিবের উত্তর-পশ্চিমে মাউন্ট হেলান এলাকার কাছে যুদ্ধবিমানটি ভূপাতিত হয়েছে বলে হুথিরা দাবি করেছে। তবে এ দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ইয়েমেনে সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে ২০১৫ সাল থেকে সংঘাত চলছে। ওই বছর হুথিরা রাজধানী সানা নিয়ন্ত্রণে নেওয়ার পর আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বিরুদ্ধে অবস্থান নেয়। এরপর সৌদি আরবের নেতৃত্বে একটি সামরিক জোট ইয়েমেনে হস্তক্ষেপ করে। দীর্ঘদিন ধরে চলা এ সংঘাতে দেশটিতে ব্যাপক মানবিক সংকট তৈরি হয়েছে।
সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার মধ্যে সৌদি আরব ও হুথিদের মধ্যকার পুরোনো বিরোধও নতুন করে আলোচনায় এসেছে। সৌদি কর্তৃপক্ষের দাবি, হুথিরা পবিত্র মক্কা নগরীর দিকে ড্রোন নিক্ষেপ করেছে। এ ঘটনায় মঙ্গলবার মক্কায় নিরাপত্তা সতর্কতা জারি করা হয়।
তবে হুথি গোষ্ঠী এ অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, তারা কোনো পবিত্র স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায়নি।
সৌদি কর্তৃপক্ষের তথ্যমতে, সর্বশেষ ২০১৭ সালে হুথিরা মক্কার দিকে হামলার চেষ্টা করেছিল। এবার মক্কায় নিরাপত্তা সতর্কতা জারির কয়েক মিনিট পর তা প্রত্যাহার করা হয়। একই সময়ে সৌদি আরবের তাইফ ও জেদ্দা শহরেও সতর্কতা জারি করা হয়েছিল।
ব্রিকসের আনুষ্ঠানিক নৈশভোজে কিংবদন্তি কিশোর কুমারের জনপ্রিয় গান ‘খোয়াব হো তুম’ গেয়ে উপস্থিত অতিথিদের মুগ্ধ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
উত্তর আরব সাগরে ভারত ও পাকিস্তান নৌবাহিনীর যুদ্ধজাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে পাকিস্তানের চার্জ ডিঅ্যাফেয়ার্সকে তলব করেছে নয়াদিল্লি।
ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ ও প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত করতে তৃতীয়বারের মতো যুদ্ধক্ষমতা প্রস্তাব পাস করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ।
গাজা সিটিতে যুদ্ধাহত একটি আবাসিক ভবন ধসে ৫ শিশুসহ ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন আরও প্রায় একশ মানুষ।
২০২০ সালে আন্তঃকোরীয় যোগাযোগ কার্যালয় বিস্ফোরণের ঘটনায় উত্তর কোরিয়াকে প্রায় ৩ কোটি ২৫ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে সিউল আদালত।
ইরানে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে মার্কিন প্রতিনিধি পরিষদ ২২০-২০৪ ভোটে ওয়ার পাওয়ার্স রেজোলিউশন পাস করেছে।
: ইসরাইলকে প্রায় ২.৮ বিলিয়ন ডলার মূল্যের ৪০ হাজার শক্তিশালী বোমা বিক্রির পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদহার সিদ্ধান্তের অপেক্ষায় আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম। রুপা ও অন্যান্য ধাতুর দামও ঊর্ধ্বমুখী রয়েছে।
