আসিফ মাহমুদের সম্পদ ও অর্থপাচারের অভিযোগ, বিএফআইইউকে দুদকের চিঠি
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পর্তুগাল, অস্ট্রেলিয়া ও দুবাইয়ে জমি ক্রয় ও অর্থপাচারের অভিযোগের বিষয়ে বিএফআইইউর কাছে নথিপত্র চেয়েছে দুদক।
জাতীয়: নির্বাচনী ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে প্রার্থীর পাশাপাশি এখন থেকে প্রার্থীর নিয়োজিত নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব নম্বরও বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করার বিধান করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’-এ প্রয়োজনীয় সংশোধন আনা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। এর আগে গত ১৫ সেপ্টেম্বর জারিকৃত প্রজ্ঞাপনে জানানো হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৯৪-এ প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮-এর সংশ্লিষ্ট বিধান সংশোধন করা হয়েছে।
নতুন এই সংশোধিত বিধানের ফলে প্রার্থীরা যখন মনোনয়নপত্রের ফরম-১ পূরণ করবেন, তখন নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য নির্দিষ্ট ব্যাংক হিসাবের তথ্যের পাশাপাশি তাদের নিয়োজিত নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব নম্বরও আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে। নির্বাচনী অর্থ লেনদেনে অধিকতর জবাবদিহিতা নিশ্চিত করার জন্যই কমিশন এই উদ্যোগ নিয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পর্তুগাল, অস্ট্রেলিয়া ও দুবাইয়ে জমি ক্রয় ও অর্থপাচারের অভিযোগের বিষয়ে বিএফআইইউর কাছে নথিপত্র চেয়েছে দুদক।
বাকস্বাধীনতা ও ব্যক্তির সম্মানহানি রোধের বিষয়টি মাথায় রেখে জনগণের চাওয়া অনুযায়ী সাইবার সুরক্ষা আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
ব্যয় সাশ্রয় ও দেশীয় পণ্য ব্যবহারের তাগিদ দিয়ে বিদেশি ফার্নিচার আমদানি, একনেক সভার সম্মানী এবং প্রি-শিপমেন্ট বিদেশ ভ্রমণে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
স্থানীয় সরকার ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে ২৬টি মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে আজ দুপুরে বৈঠকে বসছে নির্বাচন কমিশন।
টিসিবির কার্ডের তালিকা থেকে ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগীকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। চালু হলো ‘উপকারী’ অ্যাপ।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভায় এমআরটি লাইন-১ ও ৫ সহ মোট ১২টি বড় উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে বিশেষ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গাবতলী থেকে দাশেরকান্দি ২৮ মিনিটে যাতায়াতের সুযোগ তৈরি করতে এমআরটি লাইন-৫ সাউদার্ন প্রকল্প। ৪৫ হাজার ৫০৩ কোটি টাকার প্রকল্পটির একনেকে অনুমোদন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
