সারাদেশ

মুন্সিগঞ্জ বালু মহলে ইজারা স্বত্ব নিয়ে সংঘাত, মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ

মুন্সিগঞ্জ: ১৮ই মে ২০২৫ ইং তারিখে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কর্তৃক ৬ কোটি ৫০ লক্ষ টাকার মূল্যে ভাষানচর বালু মহল ইজারা পায় মেসার্স মনির এন্টারপ্রাইজ। কিন্তু ইজারা পাওয়ার পর থেকেই মহলটি পরিচালনায় পদে পদে বাধার সম্মুখীন হচ্ছেন কর্তৃপক্ষ। তাদের অভিযোগ, একটি সন্ত্রাসী গোষ্ঠী ব্যবসায়িক প্রতিপক্ষের মদতে নৌ-প্রশাসনকে ভুল তথ্য দিয়ে হয়রানি করছে এবং মিথ্যা মামলায় বালু মহলের পরিচালনাকারী প্রতিষ্ঠান সূচনা এন্টারপ্রাইজের মালিক বিশিষ্ট ব্যবসায়ী গোলাম কিবরিয়া মিয়াজীকে ফাঁসানোর ষড়যন্ত্র করছে।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মেসার্স মনির এন্টারপ্রাইজ ও সূচনা এন্টারপ্রাইজের পক্ষ থেকে এই গুরুতর অভিযোগগুলো উত্থাপন করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকার কর্তৃক ইজারাকৃত মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার ভাষানচর বালু মহলটি বুঝে পাওয়ার পর থেকেই মহলটি বন্ধ করার জন্য একটি সন্ত্রাসী গোষ্ঠী তৎপরতা চালাচ্ছে। এই গোষ্ঠী ব্যবসায়িক স্বার্থে চাঁদপুর অঞ্চলের নৌ-প্রশাসনকে ভুল তথ্য দিয়ে বারবার হয়রানি করছে এবং মহলটি বন্ধের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

পরিচালনাকারী প্রতিষ্ঠান সূচনা এন্টারপ্রাইজের কর্মকর্তারা অভিযোগ করেন, তাদের কর্মকর্তা-কর্মচারীদের ওপর প্রায়শই সশস্ত্র হামলা চালানো হয়। শুধু তাই নয়, বালু মহলে থাকা ড্রেজার ও বাল্কহেড ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। এতে তাদের কোম্পানি এবং ড্রেজার-বাল্কহেড ব্যবসায়ীদের মারাত্মক জান-মালের ক্ষতি হচ্ছে। এর ফলে সরকারি রাজস্ব (ইজারার অর্থ) সরকারের কোষাগারে জমা দিতেও মারাত্মকভাবে বাঁধার সম্মুখীন হচ্ছে প্রতিষ্ঠান দুটি।

তারা জানান, বিষয়টি মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের নিকট অভিযোগ করার পরেও এই হয়রানি বন্ধ হচ্ছে না।

সংবাদ সম্মেলনের মূল উদ্বেগের বিষয় ছিল গত ১২ই নভেম্বর ২০২৫ ইং তারিখের একটি ঘটনা। সেদিন আনুমানিক ১০:৩০ ঘটিকায় বাংলাদেশ কোস্টগার্ড চাঁদপুর জোন এর একটি টহল টিম মোহনপুর, মতলব উত্তর লঞ্চ ঘাট সংলগ্ন এলাকা থেকে একটি স্পিডবোটে থাকা পাঁচজন ব্যক্তিকে সন্দেহমূলকভাবে আটক করে। কর্তৃপক্ষ দাবি করে, এই আটককৃত স্থানটি তাদের বালু মহলের সীমানার কয়েক কিলোমিটার বাহিরে ছিল।

এই ঘটনায় মতলব উত্তর থানায় কোস্টগার্ডের সদস্য কর্তৃক একটি মামলা (নম্বর: ১২/১১/২০২৫) রুজু করা হয়। মেসার্স মনির এন্টারপ্রাইজ ও সূচনা এন্টারপ্রাইজ গভীর উদ্বেগ প্রকাশ করে জানায়, সেই মামলায় ষড়যন্ত্রমূলকভাবে ভাষানচর বালুমহলের পরিচালনাকারী প্রতিষ্ঠান মেসার্স সূচনা এন্টারপ্রাইজ-এর মালিক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব গোলাম কিবরিয়া মিয়াজীকে আসামি করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, গোলাম কিবরিয়া মিয়াজী বালু মহল পরিচালনার ক্ষেত্রে সরকারি সকল রাজস্ব পরিশোধ করছেন এবং ইজারার সকল শর্ত মেনে চলছেন। তাদের দৃঢ় বিশ্বাস, সরকারি রাজস্ব পরিশোধে ব্যাঘাত ঘটানো এবং কিবরিয়া মিয়াজীকে ব্যবসায়িক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই ব্যবসায়িক প্রতিপক্ষের ষড়যন্ত্রে মিথ্যা ও বানোয়াট মামলায় তাকে ফাঁসানো হচ্ছে।

দুঃখ প্রকাশ করে বক্তারা বলেন, চাঁদপুর অঞ্চলের বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক আটককৃত পাঁচজন ব্যক্তিকে নিয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তারা লক্ষ্য করেছেন যে, জনাব কিবরিয়া মিয়াজীকে \’কুখ্যাত নৌ ডাকাত\’ হিসেবে কয়েকবার উক্তি করা হয়েছে। বক্তারা এটিকে একটি সুশৃঙ্খল বাহিনীর কাছ থেকে অপ্রত্যাশিত এবং আপত্তিকর মন্তব্য বলে আখ্যায়িত করেন।

তারা আরও দাবি করেন, মোহনপুরে পাঁচজন ব্যক্তিকে আটক করার সময় জনাব কিবরিয়া মিয়াজী ঐ এলাকায় বা তার আশেপাশে অবস্থান ছিলেন না। তবুও এই নিরপরাধ ব্যক্তিকে জড়িয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। এটিকে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নিরহ ব্যবসায়ীর ওপর জুলুম এবং মানবাধিকার লঙ্ঘন হিসেবে দেখছেন তারা।

দাবি: সংবাদ সম্মেলন থেকে মেসার্স মনির এন্টারপ্রাইজ ও সূচনা এন্টারপ্রাইজ অবিলম্বে নিম্নলিখিত দাবিগুলো জানায়:

  • বিষয়টি সুনির্দিষ্টভাবে তদন্ত করা হোক।
  • গোলাম কিবরিয়া মিয়াজীর নাম অবিলম্বে মিথ্যা মামলা থেকে প্রত্যাহার করা হোক।
  • কোস্টগার্ড কর্তৃক গোলাম কিবরিয়া মিয়াজীকে জড়িয়ে করা হয়রানিমূলক বক্তব্যটি প্রত্যাহার করা হোক।

কর্তৃপক্ষ আশা করেন, সরকার ও সংশ্লিষ্ট প্রশাসন দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নিয়ে হয়রানি বন্ধ করবে এবং নিরপরাধ ব্যবসায়ীর সম্মান রক্ষা করবে।

Related News

কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেলের ২৪ শিক্ষার্থী আহত

কক্সবাজারে যাওয়ার পথে কুমিল্লার দাউদকান্দিতে বাস উল্টে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২৪ শিক্ষার্থী আহত হয়েছেন। ৯ জনের অবস্থা আশঙ্কাজনক।

সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্সসহ দুই পুলিশ সদস্য গ্রেপ্তার

সাতক্ষীরা বাইপাস সড়ক এলাকা থেকে ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ মোস্তাইন বিল্লাহ ও নাজমুল ইসলাম নামের দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

দেশের বাজারে নিম্নস্তরের সিগারেটের দাম বাড়ল

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে নিম্নস্তরের সিগারেটের দাম বাড়িয়ে ১০ শলাকা ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। জেনে নিন বিভিন্ন স্তরের সিগারেটের নতুন মূল্য তালিকা।

জলবায়ু পরিবর্তন: উপকূল থেকে অস্তিত্বের শেষ সীমায় বাংলাদেশ

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে চরম ঝুঁকিতে বাংলাদেশ। উপকূলীয় সংকট, লবণাক্ততা এবং উত্তরণের উপায় নিয়ে বিশেষ ফিচার লিখেছেন আফরাজুর রহমান লেমন।

পঞ্চগড়ের আকাশে ভোরের কুয়াশা: শরতেই বইছে শীতের হাওয়া

শরতের আবহাওয়ায় দেশের সর্ব-উত্তরের জেলা পঞ্চগড়ে ভোরের দিকে দেখা মিলল কুয়াশার। হিমালয়ের কাছাকাছি এই জেলায় আগাম শীতের হাওয়া বইতে শুরু করেছে।

মানবতাবিরোধী অপরাধ: আবুল কালাম আযাদের আপিলের শুনানি অবকাশের পর মুলতবি

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিলের ওপর শুনানি সুপ্রিম কোর্টের অবকাশের পর চার সপ্তাহের জন্য মুলতবি করা হয়েছে।

আগস্টে দেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১, বড় অংশই মোটরসাইকেল চালক ও আরোহী

রোড সেফটি ফাউন্ডেশনের আগস্ট মাসের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ৫১৩টি সড়ক দুর্ঘটনায় ৪৮১ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৭৬ জনই মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন।

কিশোরগঞ্জের ইটনায় সুরমা নদীতে সুরের ছন্দে নৌকাবাইচ: প্রথম পুরস্কার ‘সোনার হরিণ’

কিশোরগঞ্জের ইটনার সুরমা নদীতে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার দেওয়া হয় ‘সোনার হরিণ’।

Search