ইনুর ১০ বছরের কারাদণ্ডের ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধ মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ডের ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
জাতীয়: বাংলাদেশে শুভেচ্ছা সফরে আসা চীন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘থাং শান’ ও ‘দা ছিং’ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম এবং নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।
শনিবার (১৯ সেপ্টেম্বর) আইএসপিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই জাহাজ পরিদর্শনের তথ্য জানানো হয়েছে। এ সময় বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত, বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং চীনা দূতাবাসের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান চীনা যুদ্ধজাহাজ দুটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখেন। এ সময় তারা জাহাজে ব্যবহৃত আধুনিক প্রযুক্তির নৌ-সরঞ্জাম, নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন বিষয় এবং সামগ্রিক কার্যক্রম সম্পর্কে অবহিত হন। পরে জাহাজ দুটির কমান্ডিং অফিসার ও কর্মকর্তা-নাবিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন তারা।
মতবিনিময়কালে বাংলাদেশ ও চীনের নৌবাহিনীর মধ্যে বিদ্যমান সুদৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক আস্থা, পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা জোরদার, সামরিক প্রশিক্ষণ এবং যৌথ সহযোগিতার পরিধি আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর চীনা নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘থাং শান’, ‘দা ছিং’ এবং লজিস্টিক জাহাজ ‘থাই হু’ পাঁচ দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। এই সফরের ফলে দুই দেশের নৌবাহিনীর মধ্যকার পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। এ ধরনের শুভেচ্ছা সফর ভবিষ্যতে যৌথ প্রশিক্ষণ, সামুদ্রিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া বাংলাদেশ ত্যাগ করার সময় চীনা নৌবাহিনীর এই জাহাজগুলো বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে যৌথ মহড়া ‘পাসেক্স’ (PASSEX)-এ অংশগ্রহণ করবে।
জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধ মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ডের ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
২০২৭ সালের হজের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ২৪ সেপ্টেম্বর। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের পর আর নিবন্ধনের সময় বাড়ানো হবে না।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্ক ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর বাংলায় ভাষণ দেবেন তিনি।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে অপ্রতিম হত্যা মামলায় গ্রেপ্তার চারজন ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
ঢাকা, চট্টগ্রাম ও খুলনাসহ দেশের অধিকাংশ বিভাগে বৃষ্টির পূর্বাভাস। কমতে পারে দিনের তাপমাত্রা ও প্রশমিত হতে পারে মৃদু তাপপ্রবাহ।
বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় নির্বাচনে সভাপতি পদে মো. সুমন হাওলাদার ও সাধারণ সম্পাদক পদে মো. ফজলুর রহমান নির্বাচিত হয়েছেন।
কেরানীগঞ্জে এসএসসির কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেছেন, বিগত ১৭ বছরে শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে।
