ইনুর ১০ বছরের কারাদণ্ডের ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধ মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ডের ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
ঢাকা: ২০২৭ সালের হজের চূড়ান্ত নিবন্ধনের সময় শেষ হতে আর মাত্র কয়েক দিন বাকি। আগামী ২৪ সেপ্টেম্বর নিবন্ধনের শেষ দিন। নির্ধারিত সময়ের পর আর নিবন্ধনের সময় বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
মন্ত্রণালয় গত ১৩ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২৭ সালের হজে যেতে ইচ্ছুক ব্যক্তি, হজ এজেন্সি ও সংশ্লিষ্ট ব্যাংকসহ সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে। গত ২৭ জুলাই শুরু হওয়া নিবন্ধন কার্যক্রম আগামী ২৪ সেপ্টেম্বর শেষ হবে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৩১১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৩ হাজার ৯৮৩ জন হজযাত্রী চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করেছেন। সব মিলিয়ে চূড়ান্ত নিবন্ধন করেছেন ১৬ হাজার ২৯৪ জন।
২০২৭ সালের হজে বাংলাদেশের জন্য ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারণ করা হয়েছে। সে হিসাবে নির্ধারিত কোটার তুলনায় এখনো বিপুলসংখ্যক হজযাত্রীর চূড়ান্ত নিবন্ধন বাকি রয়েছে।
প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের নির্ধারিত সময়ের মধ্যে প্যাকেজের সাড়ে তিন লাখ টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন না করলে তাদের হজযাত্রা অনিশ্চিত হয়ে পড়তে পারে।
সংশ্লিষ্ট হজ এজেন্সির মালিকদের ভাষ্য, অনেক হজযাত্রী এত আগে হজের টাকা জমা দিতে আগ্রহী নন। এ কারণে চূড়ান্ত নিবন্ধনের গতি প্রত্যাশিত হারে বাড়ছে না।
শেষ সময়ে বিপুলসংখ্যক হজযাত্রীর নিবন্ধন সম্পন্ন করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সাম্প্রতিক বছরগুলোতে হজের ব্যয় বৃদ্ধি, মানুষের আর্থিক সক্ষমতার ওপর চাপ এবং সৌদি আরবে আবাসন, পরিবহণসহ বিভিন্ন সেবার ব্যয় বাড়ায় বাংলাদেশের হজের কোটা পূরণ না হওয়ার প্রবণতা দেখা গেছে।
এর মধ্যে ২০২৭ সালের জন্য বাংলাদেশের হজ কোটা ৭৮ হাজার ৫০০ জন নির্ধারণ করা হয়েছে, যা আগের তুলনায় প্রায় ৫০ হাজার কম।
২০২৭ সালে সরকারি ব্যবস্থাপনায় সাশ্রয়ী হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। অন্য প্যাকেজের মূল্য ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যেই প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।
জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধ মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ডের ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্ক ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর বাংলায় ভাষণ দেবেন তিনি।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে অপ্রতিম হত্যা মামলায় গ্রেপ্তার চারজন ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
ঢাকা, চট্টগ্রাম ও খুলনাসহ দেশের অধিকাংশ বিভাগে বৃষ্টির পূর্বাভাস। কমতে পারে দিনের তাপমাত্রা ও প্রশমিত হতে পারে মৃদু তাপপ্রবাহ।
বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় নির্বাচনে সভাপতি পদে মো. সুমন হাওলাদার ও সাধারণ সম্পাদক পদে মো. ফজলুর রহমান নির্বাচিত হয়েছেন।
চট্টগ্রামে শুভেচ্ছা সফরে থাকা চীন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘থাং শান’ ও ‘দা ছিং’ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান।
কেরানীগঞ্জে এসএসসির কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেছেন, বিগত ১৭ বছরে শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে।
