রাষ্ট্রপতির সঙ্গে শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ
বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর পরিবারের সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করেছেন।
জাতীয়: জুলাই সনদে সই করা রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে সংবিধান সংশোধন–সম্পর্কিত বিশেষ কমিটির মতবিনিময় সভা শুরু হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা আড়াইটায় জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে এই বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। তবে গণভোটের রায় অনুযায়ী ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের দাবিতে বিরোধী দল জামায়াতে ইসলামী ও এনসিপিসহ ১১-দলীয় ঐক্যের শরিকরা এই মতবিনিময় সভা বর্জন করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে গঠিত বিশেষ কমিটির এই বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অংশগ্রহণ করেন। এছাড়াও গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য, রাষ্ট্র সংস্কার আন্দোলন, এনডিএম, আমজনতার দল, ইসলামী ঐক্যজোট, ভাসানী জনশক্তি পার্টি, জাতীয়তাবাদী সমমনা জোট, জমিয়তে উলামায়ে ইসলাম, গণফোরাম ও গণসংহতি আন্দোলনের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন। জুলাই সনদে সই করা ২৬টি দল ও জোটকে এই মতবিনিময়ে আমন্ত্রণ জানানো হয়েছিল।
অন্তর্বর্তী সরকারের আমলে রাষ্ট্রের বিভিন্ন সংস্কারের লক্ষ্যে ৩০টি দলের সঙ্গে আলোচনা করে ‘জুলাই জাতীয় সনদ’ তৈরি করা হয়েছিল, যার মধ্যে ২৬টি দল ও জোট এতে সই করে। এই সনদের ৮৪টি সংস্কার প্রস্তাবের মধ্যে ৪৮টি সংবিধান-সম্পর্কিত। গণভোটের রায় অনুযায়ী ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠন করে ১৮০ কার্যদিবসের মধ্যে সংস্কারকাজ শেষ করার কথা থাকলেও বিএনপি সরকার গঠনের পর সেই পরিষদ গঠন করেনি।
এর পরিবর্তে গত ১৩ জুলাই জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে প্রধান করে ১২ সদস্যের ‘সংবিধান সংশোধন–সম্পর্কিত বিশেষ কমিটি’ গঠন করা হয়। কমিটিতে বিরোধী দলের ৫ জন প্রতিনিধি চাওয়া হলেও তারা তা প্রত্যাখান করেন। বিরোধী দলগুলোর দাবি, সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে সরকারের এই উদ্যোগের অংশ হওয়া যাবে না। এই কারণেই জামায়াতে ইসলামী ও এনসিপির নেতৃত্বাধীন জোটের দলগুলো আজকের এই মতবিনিময় সভা থেকে নিজেদের দূরে রেখেছে।
বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর পরিবারের সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করেছেন।
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৩ জন। চলতি বছর মৃতের সংখ্যা বেড়ে ১৮৪।
সংসদে গঠিত সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির মাধ্যমে সংস্কারের উদ্যোগ প্রত্যাখ্যান করেছে জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য। গণভোটের রায় বাস্তবায়নের দাবি তাদের।
জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধ মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ডের ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
২০২৭ সালের হজের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ২৪ সেপ্টেম্বর। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের পর আর নিবন্ধনের সময় বাড়ানো হবে না।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্ক ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর বাংলায় ভাষণ দেবেন তিনি।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে অপ্রতিম হত্যা মামলায় গ্রেপ্তার চারজন ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
