বিশ্ব

সৌদির তেল রপ্তানি পুনরুদ্ধারের খবরে কমল বিশ্ববাজারে তেলের দাম

আন্তর্জাতিক: হুথিদের হামলা অব্যাহত থাকলেও সৌদি আরবের তেল রপ্তানি আংশিকভাবে পুনরুদ্ধারের খবরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক অগ্রগতির সম্ভাবনাও তেলের দামে চাপ তৈরি করেছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে ব্রেন্ট ক্রুড ফিউচারস এবং মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১০ সেপ্টেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ১৬ ডলার বা ২ দশমিক ০৮ শতাংশ কমে ১০১ দশমিক ৭১ ডলারে দাঁড়ায়। একই সময়ে ডব্লিউটিআইয়ের দাম ২ দশমিক ১৫ ডলার বা ২ দশমিক ১৪ শতাংশ কমে ৯৮ দশমিক ১৫ ডলারে নেমে আসে।

হুথিদের হামলায় সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনের কার্যক্রম ব্যাহত হওয়ার পর দেশটি রপ্তানির একটি অংশ বিকল্প পথে সরিয়ে নেয়। এর ফলে সেপ্টেম্বরে সৌদি আরবের অপরিশোধিত তেল রপ্তানি দৈনিক ৪০ লাখ ব্যারেলের বেশি হয়েছে বলে কেপলার তথ্যের বরাতে জানিয়েছে রয়টার্স। আগস্টে এ পরিমাণ ছিল প্রায় ২৪ লাখ ব্যারেল।

পাইপলাইনের মাধ্যমে লোহিত সাগরের বন্দরগুলোতে সরবরাহে বিঘ্ন ঘটায় সৌদি আরামকো পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি হয়ে আরও বেশি তেল পাঠাচ্ছে। স্যাটেলাইট তথ্য অনুযায়ী, গত কয়েক দিনে হরমুজ প্রণালি দিয়ে সৌদি তেল পরিবহনের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

সৌদি তেল সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমেনি। ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিরা শনিবার রিয়াদে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এবং লোহিত সাগরের বন্দরনগরী ইয়ানবুতে একটি আরামকো স্থাপনায় হামলার দাবি করেছে।

তবে তেলের বাজারে সরবরাহ নিয়ে তাৎক্ষণিক উদ্বেগ কিছুটা কমেছে। কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারারের মতে, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের উত্তেজনা কমাতে চলতি সপ্তাহে কূটনৈতিক পথ তৈরি হওয়ার আশায় তেলের দামের সঙ্গে যুক্ত ঝুঁকির একটি অংশ কমে যাচ্ছে।

চলতি সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগের সম্ভাবনা তৈরি হয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, এ ধরনের অগ্রগতি হলে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে বড় ধরনের বিঘ্নের আশঙ্কা আরও কমতে পারে।

তবে সৌদি তেল অবকাঠামোয় হুথিদের হামলা এবং হরমুজ ও লোহিত সাগরের নিরাপত্তা পরিস্থিতি এখনো বৈশ্বিক জ্বালানি বাজারের জন্য বড় ঝুঁকি হয়ে রয়েছে।

Related News

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মঙ্গলবার যাওয়ার কথা প্রেসিডেন্ট পেজেশকিয়ানের।

চার দিনের দরপতনের পর বাড়ল তেলের দাম

টানা চার দিনের দরপতনের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম সামান্য বেড়েছে। ইউএনজিএকে ঘিরে সম্ভাব্য যুক্তরাষ্ট্র-ইরান কূটনৈতিক আলোচনার দিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা।

কলকাতায় হোটেল-গেস্টহাউস বন্ধে বিপাকে বাংলাদেশি রোগীরা

অগ্নিনিরাপত্তা অভিযানে কলকাতার ৯১৯ হোটেল ও গেস্টহাউসে বন্ধের নোটিশ দেওয়ায় চিকিৎসার জন্য যাওয়া বাংলাদেশি রোগী ও স্বজনেরা আবাসন সংকটে পড়েছেন।

গ্রিনল্যান্ডে দুটি সামরিক ঘাঁটিতে মার্কিন উপস্থিতি বাড়ছে

গ্রিনল্যান্ডের নরসারসুয়াকে সাবেক মার্কিন সামরিক ঘাঁটি পুনরায় চালু এবং পূর্ব উপকূলের মেস্টারসভিগে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে নতুন নিরাপত্তা চুক্তির আওতায়।

হুতিদের ঠেকাতে সৌদিকে সীমিত সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য

ইয়েমেনের হুথিদের হামলা মোকাবিলায় সৌদি আরবকে সীমিত সামরিক সহায়তা দিতে রাজি হয়েছে যুক্তরাজ্য। সৌদি যুদ্ধবিমানকে প্রতিরক্ষামূলক অভিযানে আকাশে জ্বালানি সরবরাহ করবে রয়্যাল এয়ার ফোর্স।

নিউইয়র্কে আজ ট্রাম্প-জেলেনস্কি বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে আজ ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক হওয়ার কথা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ ও শান্তি আলোচনার সম্ভাবনা নিয়ে আলোচনা হতে পারে।

২৩ সেপ্টেম্বর থেকে ইরানি এয়ারলাইন বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের

ইরানি এয়ারলাইনকে জ্বালানি, অবতরণসেবা বা টিকিট সুবিধা দেওয়া বিদেশি প্রতিষ্ঠানকে সেকেন্ডারি নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। ২৩ সেপ্টেম্বর থেকে ইরানি এয়ারলাইনগুলোর কার্যক্রম বন্ধের কথা বলেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করছে CNN, পলিটিকো ও MS NOW

হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করছে CNN, পলিটিকো ও MS NOW। প্রথম সংশোধনীর অধিকার রক্ষার দাবি সংবাদমাধ্যমগুলোর।

Search