সারাদেশ

ঈশ্বরদীতে বাসচাপায় ব্র্যাক কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত

পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় আনোয়ার হোসেন (৪৬) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের মুনশিদপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন রাজশাহীর বাঘমারা উপজেলার তেবাড়িয়া এলাকার মৃত আব্দুল হকের ছেলে। তিনি ঈশ্বরদীর দাশুড়িয়া ব্র্যাক অফিসে প্রোগ্রামার পদে কর্মরত ছিলেন। চাকরির সুবাদে তিনি পরিবার নিয়ে দাশুড়িয়া বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

পাকশী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, সকালে মোটরসাইকেল নিয়ে মাঠপর্যায়ে দাপ্তরিক কাজে বের হয়েছিলেন আনোয়ার হোসেন। পাবনার দিক থেকে ঈশ্বরদীর দিকে যাওয়ার পথে মুনশিদপুর এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি বাস তাঁর মোটরসাইকেলকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়।
ধাক্কা দেওয়ার পর তিনি ওই বাসের নিচে চাপা পড়েন এবং বাসটি তাঁকে বেশ কিছুটা পথ টেনে-হেঁচড়ে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর করুণ মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে পাকশী হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন। পুলিশ জানিয়েছে, ঘাতক বাসটিকে সনাক্ত ও আটক করার চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Related News

লিটারপ্রতি ১০ টাকা পর্যন্ত বেড়েছে প্যাকেটজাত দুধের দাম

দেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেটজাত তরল দুধের দাম লিটারপ্রতি সর্বোচ্চ ১০ টাকা পর্যন্ত বেড়েছে। উৎপাদন ব্যয়, পশুখাদ্য, পরিবহণ ও প্রক্রিয়াজাতকরণের খরচ বৃদ্ধিকে দাম বাড়ার কারণ বলছে প্রতিষ্ঠানগুলো।

মরিয়মের সঙ্গে এমপির সম্পর্কের নেপথ্যে ওবায়দুর, বাবার অভিযোগ

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের সঙ্গে সম্পর্কের পেছনে ওবায়দুর রহমানকে দায়ী করেছেন তাঁর বাবা মাসুম বিল্লাহ। আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি ও তাঁর প্রথম স্ত্রী গ্রেপ্তার হয়েছেন।

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের ডিজিটাল প্রচারণা

এডিস মশাবাহিত ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ ডিজিটাল সচেতনতা কার্যক্রম শুরু হয়েছে। কনটেন্ট নির্মাতা ও ইনফ্লুয়েন্সারদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

কক্সবাজার সরকারি কলেজের হোস্টেলে ২০ হাজার ইয়াবা, ছাত্রী গ্রেপ্তার

কক্সবাজার সরকারি কলেজের দোলনচাঁপা নারী হোস্টেল থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শরিফাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাস্তার পাশে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা—এমন সন্দেহ স্থানীয়দের। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

বগুড়ায় বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত

বগুড়ার ঠেঙ্গামারায় ঢাকা-রংপুর মহাসড়কে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

মাদকের টাকা জোগাড়ে ১১ মাসের মেয়েকে বিক্রির অভিযোগ

গাইবান্ধায় প্রায় দুই মাস নিখোঁজ থাকার পর ১১ মাস বয়সী শিশু ফাতেমা আক্তার জান্নাতকে উদ্ধার করেছে ডিবি পুলিশ। শিশুটিকে বিক্রির অভিযোগে বাবা হামিদুল মিয়াসহ চারজন আটক।

অপ্রতিম হত্যা: বাবার ব্যবসার ডেলিভারিম্যান ছিলেন আসামি ফাহাদ

কুমিল্লার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলার আসামি মোজাম্মেল হোসেন ফাহাদ নিহতের বাবার মোবাইল সরঞ্জামের ব্যবসায় ডেলিভারিম্যান হিসেবে কাজ করতেন। আইফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টায় হত্যার অভিযোগ করেছে পুলিশ।

Search