রাজনীতি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ আজ

রাজনীতি: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর বাংলামোটর থেকে এ কর্মসূচি পালন করবে দলটি।

এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আয়োজনে বিক্ষোভ মিছিলে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন বলে দলটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

দলটির পক্ষ থেকে বলা হয়েছে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং এর বিরুদ্ধে নিজেদের অবস্থান জানাতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সরকার ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে। নতুন দরে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এ মূল্য সমন্বয় করা হয়েছে।

সরকারের এ সিদ্ধান্তের পর বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে। এনসিপির বিক্ষোভও এরই অংশ।

Related News

৭ জেলা ও সিলেট মহানগরে যুবদলের আংশিক কমিটি

খুলনা, কুষ্টিয়া, শেরপুর, শরীয়তপুর, মুন্সীগঞ্জ, সাতক্ষীরা ও সিলেট জেলা এবং সিলেট মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

এনসিপি নেত্রী মনিরা শারমিনের বাবা ডিএম আব্দুল মতিনের মৃত্যু

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের বাবা ডিএম আব্দুল মতিন মারা গেছেন। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছে এনসিপি।

বিশ্বের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনো কম: রিজভী

বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনো কম বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। দাম বাড়ানোর পরও প্রতি লিটারে ১৪ টাকা ভর্তুকি দিতে হবে বলে দাবি তাঁর।

৯৬-এর পুরোনো প্রেম আবারও জেগে উঠেছে: রাশেদ খাঁন

জামায়াতের রাজনৈতিক অবস্থান নিয়ে মন্তব্য করে ‘৯৬-এর পুরোনো প্রেম’ আবারও জেগে ওঠার কথা বলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। এনসিপির অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

লংমার্চের মধ্যে বিদেশে জামায়াতের ৩৪ এমপি, সঙ্গে পরিবারের সদস্যরাও

১১–দলীয় জোটের লংমার্চ কর্মসূচির মধ্যেই জামায়াতের ৩৪ এমপি ৭১ সদস্যের দলে বিদেশ সফরে রয়েছেন। মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ফিলিপাইন হয়ে সৌদিতে ওমরাহ পালন করবেন তাঁরা।

জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জামায়াতের

লিটারপ্রতি ২০ টাকা জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। জনদুর্ভোগ ও অর্থনৈতিক চাপ বাড়ার আশঙ্কার কথা বলেছেন মিয়া গোলাম পরওয়ার।

আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার

ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

জাতিসংঘ ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে ৩৫ সদস্যের সফরসঙ্গীসহ নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Search