জাতিসংঘে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের জাতীয় স্বার্থ, ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি ও জনগণের আকাঙ্ক্ষা বিশ্বনেতাদের সামনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ঢাকা: চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলশান বিভাগ।
সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে গুলশান-২ এলাকার ৪৩ নম্বর সড়কের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ডিবির গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) আ.ফ.ম. আনোয়ার হোসেন খান।
ডিবির এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে গুলশান-২-এর ৪৩ নম্বর সড়কের ২৯ নম্বর বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তাঁকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ডিবির কর্মকর্তা।
ডিবি সূত্র জানিয়েছে, মাহফুজুর রহমান মিতা চট্টগ্রামের সন্দ্বীপ থানায় দায়ের করা একাধিক মামলার এজাহারনামীয় আসামি। তবে কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে এবং মামলাগুলোর সুনির্দিষ্ট অভিযোগ কী—তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
মাহফুজুর রহমান মিতা চট্টগ্রাম-৩ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সংসদ সদস্য হয়েছিলেন।
তাঁকে গ্রেপ্তারের পর বর্তমানে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষা রয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের জাতীয় স্বার্থ, ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি ও জনগণের আকাঙ্ক্ষা বিশ্বনেতাদের সামনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে।
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের জাতীয় স্বার্থ, ভবিষ্যৎ পরিকল্পনা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে বর্তমান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামকে নিয়োগের প্রক্রিয়া চলছে। জুলাইয়ে তাঁর নামে ভারতের কাছে এগ্রিমো চাওয়া হয়েছে।
র্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের পর তিন দিনের অভিযানে দেশের বিভিন্ন স্থান থেকে ১৬৩ জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন। উদ্ধার হয়েছে অস্ত্র ও বিপুল পরিমাণ মাদক।
১৯৮০ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথম ভাষণে বাংলাদেশের স্বনির্ভর উন্নয়ন, কৃষি ও গ্রামীণ অগ্রাধিকার, দক্ষিণ এশীয় সহযোগিতা এবং বৈশ্বিক অর্থনৈতিক বৈষম্য নিয়ে কথা বলেছিলেন জিয়াউর রহমান।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর প্রথমবারের মতো জাতিসংঘে ভাষণ দেবেন তিনি।
চীনের গুয়াংজো, জার্মানির ফ্রাঙ্কফুর্ট ও ব্রাজিলের সাও পাওলোতে নতুন তিনটি কনস্যুলেট জেনারেল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।
