রাজনীতি

নৈরাজ্য-সন্ত্রাসের অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে: তথ্য প্রতিমন্ত্রী

ঢাকা: দেশে নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টি এবং অস্থিতিশীলতা তৈরির যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, যারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার চেষ্টা করছে, তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের কালিবাড়ী মোড় চত্বরে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির’ প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

ইয়াসের খান চৌধুরী বলেন, ‘ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন। টেক্কা দিতে চান। আমাদের মা-বোনদের বুক খালি করেছেন। আসেন, ফাঁসির কাষ্ঠে ঝোলার জন্য আসেন।’

তিনি আরও বলেন, ‘আমরা রাজপথে নেতৃত্ব দিয়েছি। বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছি। আমরা মানুষের ভোটের অধিকার ফিরিয়ে এনেছি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছি।’

তথ্য প্রতিমন্ত্রী বলেন, গণতন্ত্র ও ভোটের অধিকার নষ্ট করার ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি প্রস্তুত। জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র, ভোটের অধিকার ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার কথাও বলেন তিনি।

সম্প্রতি দুটি বাসে আগুন দেওয়ার প্রসঙ্গ তুলে ইয়াসের খান চৌধুরী বলেন, যারা বাস পুড়িয়ে জনগণের মধ্যে ভয় সৃষ্টি করার চেষ্টা করছেন, তাদের সতর্ক থাকতে হবে। দেশকে অস্থিতিশীল করার কোনো চেষ্টা সফল হতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

বিচারের প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনাদের আইনের আওতায় এনে জনগণ বিচার করবে। বিচারের জন্য ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না। এই মুহূর্তেই বিচারের আহ্বানে আপনারা আসবেন।’

এর আগে দুপুরে কিশোরগঞ্জ শহরের রথখলা এলাকায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কালিবাড়ী মোড় চত্বরে গিয়ে শেষ হয়।

সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বক্তব্য দেন। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Related News

কুমিল্লা সিটি নির্বাচন ঘিরে তৎপর সম্ভাব্য প্রার্থীরা

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে বিএনপি, জামায়াত ও এনসিপির সম্ভাব্য মেয়র প্রার্থীদের তৎপরতা বেড়েছে। সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় হচ্ছেন তাঁরা।

মাহবুবা হাকিমের হলফনামা নিয়ে অভিযোগ পেলে দেখবে ইসি

বাংলাদেশ খেলাফত মজলিসের সংরক্ষিত সংসদ সদস্য মাহবুবা হাকিমের হলফনামায় শিক্ষাগত যোগ্যতা নিয়ে অভিযোগ পেলে আইন অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখবে নির্বাচন কমিশন।

পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি যুবদল সভাপতির

ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনায় এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।

বিএনপি আমলেও খুন-সন্ত্রাস-অর্থ পাচার চলছে: চরমোনাই পীর

নারায়ণগঞ্জের সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, বিএনপি ক্ষমতায় আসার পরও দেশে খুন, সন্ত্রাস ও অর্থ পাচারসহ নানা অপরাধ চলছে।

পাটওয়ারীকে রিমান্ডে নিলেই বাসে আগুন-ককটেল হামলার তথ্য মিলবে: রাশেদ খান

নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলে বাসে আগুন ও ককটেল হামলার সঙ্গে কারা জড়িত, তা বেরিয়ে আসবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ রাজনৈতিক সহকারী রাশেদ খান।

‘ককটেলের ভয় দেখাবেন না, কামান ফেস করে এসেছি: নয়ন

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলকে ককটেল বা সহিংসতার ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন সংগঠনটির সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন।

সৌদি জাতীয় দিবসের সংবর্ধনায় জামায়াত আমির, বাদশাহকে শুভেচ্ছাপত্র

সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় দূতাবাসের সংবর্ধনায় অংশ নিয়ে বাদশাহ সালমানকে শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রদূতের কাছে চিঠি দিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে আবারও গুপ্ত বানাবে ছাত্রলীগ: রাশেদ খান

ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত-শিবিরকে আবারও ‘গুপ্ত’ অবস্থায় নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

Search