বিশ্ব

পশ্চিমবঙ্গে ৩ লাখ ১০ হাজার ফেনসিডিল ধ্বংস, রোলার চালালেন শুভেন্দু

আন্তর্জাতিক: ভারতের পশ্চিমবঙ্গে ‘নেশামুক্ত ভারত-২০২৯’ কর্মসূচির আওতায় জব্দ করা প্রায় ৩ লাখ ১০ হাজার বোতল নিষিদ্ধ কফ সিরাপ (ফেনসিডিল) প্রকাশ্যে ধ্বংস করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) কলকাতার নিউটাউনের ইকোপার্কে আয়োজিত এক অনুষ্ঠানে রোড রোলার চালিয়ে প্রতীকীভাবে এসব বোতল ধ্বংস করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জব্দ করা চালানটির আনুমানিক বাজারমূল্য ৩১ কোটি রুপি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিধাননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী বলেন, পশ্চিমবঙ্গকে মাদকমুক্ত করা তাঁর সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। মাদকের অবৈধ কারবার ও পাচার বন্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত রাখার কথাও জানান তিনি।

পশ্চিমবঙ্গ পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ), স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ), নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) ও কলকাতা পুলিশসহ বিভিন্ন সংস্থা মাদকবিরোধী অভিযানে কাজ করছে বলে জানিয়েছেন রাজ্য সরকার। এসব যৌথ অভিযানের মাধ্যমে জব্দ করা বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপের একটি অংশ বুধবারের কর্মসূচিতে ধ্বংস করা হয়।

শুভেন্দু বলেন, মাদকাসক্তির কারণে পরিবার ও সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাদকের অবৈধ বেচাকেনা বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

চলতি মাসের ২ সেপ্টেম্বরও দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে প্রায় ২ লাখ বোতল জব্দ করা নিষিদ্ধ কফ সিরাপ ধ্বংস করা হয়েছিল। সেবারও শুভেন্দু অধিকারী রোড রোলার চালিয়ে প্রতীকীভাবে বোতলগুলো গুঁড়িয়ে দেন। ওই চালানের আনুমানিক মূল্য ছিল প্রায় ২০ কোটি রুপি।

এর ধারাবাহিকতায় নিউটাউনের ইকোপার্কে দ্বিতীয় বড় পরিসরের মাদক ধ্বংস কর্মসূচি আয়োজন করা হয়। রাজ্য সরকারের পক্ষ থেকে মাদকবিরোধী অভিযান আরও জোরদারের কথা জানানো হয়েছে।

‘নেশামুক্ত ভারত-২০২৯’ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে পশ্চিমবঙ্গেও মাদকবিরোধী অভিযান জোরদার করা হচ্ছে। রাজ্য সরকারের বক্তব্য অনুযায়ী, সীমান্ত এলাকায় অবৈধ মাদক উৎপাদন বন্ধ করা এবং পাচারচক্রের উৎস শনাক্ত করে তা ভেঙে দেওয়ায় গুরুত্ব দেওয়া হচ্ছে।

শুভেন্দু অধিকারী বলেন, অবৈধ কফ সিরাপের ব্যবসা বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। মাদকবিরোধী অভিযানে বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য সংস্থার সমন্বিত কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

 

Related News

৩৫ বাই ৩৫-এর ফাঁদ ও বাংলাদেশের করণীয়: ৩৩০ বিলিয়ন ডলারের বার্তা কী?

COP31 সম্মেলনে উঠে আসা ৩৩০ বিলিয়ন ডলারের বাড়তি খরচের ধাক্কা এবং জ্বালানি রূপান্তরে বাংলাদেশের করণীয় নিয়ে বিস্তারিত বিশ্লেষণ।

আন্তালিয়ায় গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্সে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান

তুরস্কের আন্তালিয়ায় COP31 সম্মেলনের অংশ হিসেবে গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্সের বৈঠকে বক্তব্য রাখেন ডা. জুবাইদা রহমান।

COP31 World Leaders Summit শুরু — বিদ্যুতায়নের নতুন লক্ষ্য, বড় শক্তির অনুপস্থিতি, বাংলাদেশের সক্রিয় অবস্থান

তুরস্কের আন্তালিয়ায় সিওপি৩১ বিশ্বনেতাদের সম্মেলন শুরু। ২০৩৫ সালের মধ্যে বিদ্যুতায়নের নতুন প্রস্তাব এবং সম্মেলনে বাংলাদেশের শক্তিশালী অবস্থান।

রিয়াদে আকাশপথে হামলার আশঙ্কায় সৌদি কর্তৃপক্ষের জরুরি সতর্কতা

বাণিজ্যিক এলাকায় হামলার একদিন পর আকাশপথে সম্ভাব্য হামলার আশঙ্কায় রিয়াদের বাসিন্দাদের সাময়িক সতর্কবার্তা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

ইরানে স্থলপথে পণ্য পরিবহন ব্যাহত করতে মার্কিন টাস্কফোর্স গঠন

ইরানে সামরিক ও বাণিজ্যিক সামগ্রী পৌঁছানো রোধে ২০ সদস্যের বিশেষ টাস্কফোর্স গঠনের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড।

প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনিয়া অভিশংসনে ক্ষমতাচ্যুত ও গৃহবন্দি

ব্যাংকিং খাতের সংকট ও উয়েনো ব্যাংকের পতনের জেরে প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনিয়াকে অভিশংসন করে গৃহবন্দি করা হয়েছে।

বৈশ্বিক উৎপাদন কেন্দ্র ও রপ্তানি প্রবেশদ্বার হতে চায় বাংলাদেশ: ড. রাশেদ তিতুমীর

ইসলামাবাদে ২৯তম টেকসই উন্নয়ন সম্মেলনে বৈশ্বিক উৎপাদন কেন্দ্র ও রপ্তানি প্রবেশদ্বার হিসেবে বাংলাদেশের ভিশন তুলে ধরলেন উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

যুক্তরাষ্ট্র-রাশিয়ার ভেটোতে পশ্চিম সাহারায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশন অনিশ্চয়তায়

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পরস্পরবিরোধী ভেটোতে পশ্চিম সাহারায় জাতিসংঘের মিনুরসো শান্তিরক্ষা মিশনের মেয়াদ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Search