মদের দোকানে ঢুকে মদ পান, পরে মেঝেতে ঘুম বানরের
ভারতের রাঁচিতে মদের দোকানে ঢুকে বোতল থেকে মদ পান করে মেঝেতে ঘুমিয়ে পড়ে একটি বানর। পরে উদ্ধারকারী দল গিয়ে বানরটিকে নিরাপদে উদ্ধার করে।
আন্তর্জাতিক: টানা ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সব ৫০টি জেলায় দুর্যোগ ঘোষণা করেছে নগর কর্তৃপক্ষ। প্রায় ৪৮ ঘণ্টার বৃষ্টিতে শহরের বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে গেছে, খালগুলোর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে এবং অনেক বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢুকে পড়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) এ ঘোষণা দেওয়া হয়। ব্যাংককের গভর্নর চাদচার্ট সিথিপুন্ট জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেল থেকে শনিবার সকাল পর্যন্ত রাজধানীতে প্রায় ৩০০ মিলিমিটার (১১ দশমিক ৮ ইঞ্চি) বৃষ্টিপাত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় সংস্থাগুলোকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আইনি ক্ষমতা দেওয়া হয়েছে।
অবিরাম বৃষ্টিতে ব্যাংককের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পানিতে ডুবে গেছে। খাল উপচে আশপাশের বাড়ি ও দোকানে পানি প্রবেশ করেছে। কোথাও কোথাও বাসিন্দাদের হাঁটু থেকে কোমরসমান পানির মধ্য দিয়ে চলাচল করতে দেখা গেছে।
উত্তর ব্যাংককের খালপাড়ের এক বাসিন্দা এএফপিকে জানান, তাঁর এলাকায় পানি কোমরসমান হয়ে যাওয়ায় দোকান বন্ধ রাখতে হয়েছে। তাঁর মতে, এবারের পরিস্থিতি ২০১১ সালের ভয়াবহ বন্যার চেয়েও খারাপ।
ব্যাংককের গভর্নর চাদচার্ট সিথিপুন্ট জানিয়েছেন, রাজধানীর পূর্বাঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় তিনি বলেন, বৃষ্টি অব্যাহত রয়েছে এবং পানি নিষ্কাশনে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। তবে অনেক খাল ইতোমধ্যে পানিতে পূর্ণ হয়ে যাওয়ায় পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে।
খালসংলগ্ন এলাকার বাসিন্দাদের দ্রুত যানবাহন উঁচু স্থানে সরিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন গভর্নর। জীবন রক্ষাকারী চিকিৎসা সরঞ্জামের ওপর নির্ভরশীল শয্যাশায়ী রোগীদের প্রয়োজনে সাময়িকভাবে হাসপাতালে স্থানান্তরেরও পরামর্শ দেওয়া হয়েছে।
থাইল্যান্ডের আবহাওয়া বিভাগ জানিয়েছে, দেশের বিভিন্ন এলাকায় আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজধানী ব্যাংককেও শনিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস ছিল। এদিকে ব্যাংককের বাইরে দেশের আরও ২১টি প্রদেশে বন্যার খবর পাওয়া গেছে এবং জাতীয়ভাবে ৮৪ হাজারের বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে সরকারি তথ্য জানিয়েছে।
পরিস্থিতির কারণে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল লন্ডন সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।
২০১১ সালে থাইল্যান্ডে ভয়াবহ বন্যায় ৫০০ জনের বেশি মানুষ নিহত হয়েছিলেন এবং লাখ লাখ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবারের পরিস্থিতিতে রাজধানীর কিছু বাসিন্দা সেই ভয়াবহ বন্যার সঙ্গে তুলনা করছেন।