টেস্ট ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ৭ হাজার টেস্ট রানের ইতিহাস গড়লেন অভিজ্ঞ মুশফিকুর রহিম।
ক্রীড়া: তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর এখনো নতুন ক্লাব খুঁজে পাননি আর্জেন্টাইন তারকা মাউরো ইকার্দি। এর মধ্যেই গাড়ি চালানো নিয়ে প্রশাসনিক নিষেধাজ্ঞার মুখে পড়েছেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’-এর প্রতিবেদনে বলা হয়েছে, আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইকার্দির ড্রাইভিং লাইসেন্স স্থগিত করেছে।
তবে নিষেধাজ্ঞার শেষ সময় ২০৯৯ সালের ১ জানুয়ারি নির্ধারণ করা হলেও বাস্তবে ইকার্দিকে ৭৩ বছর গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে—বিষয়টি এমন নয়। এটি একটি সতর্কতামূলক বা সাময়িক প্রশাসনিক নিষেধাজ্ঞা, যার মেয়াদ প্রতীকীভাবে ওই তারিখ পর্যন্ত দেখানো হয়েছে।
ইকার্দির বর্তমান প্রেমিকা আর্জেন্টাইন অভিনেত্রী ও মডেল ইউজেনিয়া ‘লা চিনা’ সুয়ারেজ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন। সেই ভিডিওতেই একাধিক ট্রাফিক আইন ভঙ্গের দৃশ্য নজরে আসে।
ভিডিওতে দেখা যায়, চলন্ত গাড়িতে সিটবেল্ট না পরে সুয়ারেজ শরীরের বড় একটি অংশ জানালার বাইরে বের করে রেখেছেন। গাড়িটি চালাচ্ছিলেন ইকার্দি। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে, সে সময় ইকার্দির ড্রাইভিং লাইসেন্সের মেয়াদও শেষ হয়ে গিয়েছিল।
আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সের সংশ্লিষ্ট পরিবহন কর্তৃপক্ষ এ ঘটনার পর ইকার্দির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়। দেশটির প্রাদেশিক আইন ১৩৯২৭ অনুযায়ী এ ধরনের অপরাধের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স প্রত্যাহার বা স্থগিত করার বিধান রয়েছে।
নিষেধাজ্ঞার রেকর্ডে ২০৯৯ সালের ১ জানুয়ারিকে শেষ তারিখ হিসেবে দেখানো হয়েছে। তবে এটি মূলত প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে নির্ধারিত একটি প্রতীকী তারিখ। ফলে ইকার্দিকে ওই সময় পর্যন্ত অপেক্ষা করে নতুন লাইসেন্স নিতে হবে না।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, লাইসেন্স ফিরে পেতে ইকার্দিকে নির্ধারিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ গাড়ি চালানোর ক্ষেত্রে তিনি আইনগত ও শারীরিকভাবে উপযুক্ত—এটি প্রমাণ করতে পারলেই নতুন লাইসেন্স পাওয়ার সুযোগ রয়েছে।
মাঠের বাইরে ইকার্দির এই ঘটনা তাই এখন আর্জেন্টিনার ক্রীড়া ও বিনোদন অঙ্গনেও আলোচনার বিষয় হয়ে উঠেছে। গালাতাসারাইয়ের সঙ্গে অধ্যায় শেষ হওয়ার পর নতুন ক্লাবের সন্ধানে থাকা এই তারকার সামনে এবার যোগ হয়েছে ড্রাইভিং লাইসেন্স ফিরে পাওয়ার প্রক্রিয়াও।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ৭ হাজার টেস্ট রানের ইতিহাস গড়লেন অভিজ্ঞ মুশফিকুর রহিম।
তাওহিদ হৃদয়ের ৮২ ও মুশফিকের ৭ হাজার রানের সুবাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ড্র করল বাংলাদেশ। ১-০ ব্যবধানে সিরিজ জিতল ক্যারিবীয়রা।
আন্তর্জাতিক ফুটবল থেকে রোনালদোর বিদায় মানেই পুরো ক্যারিয়ারের সমাপ্তি নয় বলে মন্তব্য করেছেন রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনিও।
সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইনিংসে ৬ উইকেট নিয়ে বাংলাদেশের পেসারদের মধ্যে সর্বোচ্চ পাঁচ উইকেট শিকারের নতুন রেকর্ড গড়লেন হাসান মাহমুদ।
স্পেনের দ্বিতীয় বিভাগের ম্যাচে গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে আহত হয়ে মারা গেছেন তেনেরিফের স্ট্রাইকার হেসুস দে মিগেল। স্প্যানিশ ফুটবলে গভীর শোক।
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত রান-অফ ভোটের আগে মুখোমুখি শেষ টিভি বিতর্কে লুইজ ইনাসিও লুলা দা সিলভা ও ফ্লাভিও বলসোনারো।
চ্যাম্পিয়ন্স লিগে কোমোর কাছে ৪-১ গোলে হেরে যাওয়ার পর কোচিং পজিশন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ মাইকেল ক্যারিক।
চ্যাম্পিয়ন্স লিগে লিপজিগকে ৪-১ গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদের টানা তৃতীয় জয়। গোল করেছেন এমবাপ্পে, সিলভা, গুলার ও ডিওমান্দে।
