সারাদেশ

বরিশালে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত

মো : জিয়াউদ্দিন বাবু

বিশ্ব পর্যটন দিবস ২০২৬ উদ্যাপন উপলক্ষে রবিবার সকালে বরিশাল জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকার সভাপতিত্ব করেন।

সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, বরিশালের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে নদীকেন্দ্রিক পর্যটন অবকাঠামো গড়ে তুলতে হবে। নদীতে বোট রাইড, পর্যটন স্পট ঘুরে দেখার জন্য সাশ্রয়ী প্যাকেজ এবং উন্নত যোগাযোগব্যবস্থা এসবের মধ্যে অন্যতম। এখানে পর্যটকদের আকৃষ্ট করার মতো অনেক স্থান থাকলেও প্রয়োজনীয় অবকাঠামো ও বিনোদন সুবিধার ঘাটতি রয়েছে। তাই পাঁচ তারকা মানের হোটেলসহ বিভিন্ন মানের আবাসন স্থাপনা নির্মাণে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, পর্যটন শিল্পের টেকসই উন্নয়নে পরিকল্পিত ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সাতলা বিলসহ যেসব স্থানে ইতোমধ্যে পর্যটনকেন্দ্রিক কার্যক্রম গড়ে উঠছে, সেগুলোর পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করতে হবে। পর্যটন এলাকায় দর্শনার্থীদের নিরাপত্তা, যাতায়াতের সুবিধা, আবাসন ব্যবস্থা ও বিনোদনের পর্যাপ্ত সুযোগ নিশ্চিত করা জরুরি। এসময় তিনি বরিশাল স্টেডিয়ামের আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি স্টেডিয়ামের পাশে সুইমিং পুলসহ বিভিন্ন বিনোদন সুবিধা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে জানান।

ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে জেলা প্রশাসক বলেন, বরিশালের পুরোনো কালেক্টর ভবন, জেলা পুলিশ ভবন, জেলা স্কুল, বিএম কলেজ ও সার্কিট হাউসসহ ঐতিহাসিক স্থাপনাগুলো পর্যটনের গুরুত্বপূর্ণ উপাদান হতে পারে। এসব স্থাপনার ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় নিয়ে সংরক্ষণ ও যথাযথভাবে উপস্থাপন করা প্রয়োজন। একই সঙ্গে জেলার নদী-খাল ও অন্যান্য দর্শনীয় স্থানক

Related News

বরিশালে গণশুনানিতে ৩৭ জনের সমস্যা শুনলেন জেলা প্রশাসক, ২৫ জন পেলেন আর্থিক সহায়তা

বরিশাল জেলা প্রশাসনের সাপ্তাহিক গণশুনানিতে ৩৭ জনের সমস্যা শুনেছেন জেলা প্রশাসক মো. মামুন খন্দকার; ২৫ জনকে ৭৬ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যার ঘটনায় ছয় দিন পর মামলা, গ্রেপ্তার ২

নড়াইলের কালিয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের দুই নেতাকে কুপিয়ে হত্যার ছয় দিন পর ৫১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করা হয়েছে; গ্রেপ্তার হয়েছেন দুই ভাই।

শ্যামনগরের ভামিয়া স্লুইস গেটে ফাটল, নোনা পানিতে প্লাবিত হওয়ার শঙ্কা

সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে ভামিয়া স্লুইস গেটের উভয় পাশে ফাটল দেখা দেওয়ায় বসতবাড়ি, ফসলি জমি ও মৎস্য ঘেরে নোনা পানি ঢুকে প্লাবিত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

জহিরাবাদ ও এখলাছপুরে নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ও এখলাছপুরে নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সন্ত্রাস প্রতিরোধ সমাবেশ করেছে বিএনপি ও সন্ত্রাস প্রতিরোধ কমিটি।

খানপুরে আল মদিনা কিন্ডার গার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বাগেরহাট সদরের খানপুরে আল মদিনা আদর্শ কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অতিথি ও শিক্ষকরা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ছাড়লেন বাগেরহাট মৎস্যজীবী লীগের সভাপতি।

বাগেরহাট জেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন শেখ আ. সবুর। সব ধরনের সম্পর্ক ছিন্নের কথাও জানিয়েছেন তিনি।

লালমনিরহাট জেলা প্রশাসকের কাছে আশার ২২০টি কম্বল হস্তান্তর

লালমনিরহাটে শীতার্ত মানুষের সহায়তায় জেলা প্রশাসকের কাছে ২২০টি কম্বল হস্তান্তর করেছে এনজিও আশা। চলতি শীত মৌসুমে জেলায় মোট ৯৮৯টি কম্বল বিতরণ করবে সংস্থাটি।

মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টে নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাব, তরুণদের দিল মাদকমুক্ত সমাজ গড়ার বার্তা

চাঁদপুরের মতলব উত্তরের মধ্য নিশ্চিন্তপুরে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর সেমিফাইনালে টাইব্রেকারে জিতে ফাইনালে উঠেছে সিকদার বাড়ি একাদশ। আয়োজনে মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান জানানো হয়।

Search