সারাদেশ

মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টে নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাব, তরুণদের দিল মাদকমুক্ত সমাজ গড়ার বার্তা

ছবি : নিজস্ব প্রতিনিধি

মনিরুল ইসলাম মনির
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মধ্য নিশ্চিন্তপুর যুবসমাজের উদ্যোগে ২৩ নভেম্বর বিকেলে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর মেগা সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে অতিথি হিসেবে উপস্থিত থেকে তরুণ খেলোয়াড়দের উৎসাহিত করেন সামাজিক ও স্বেচ্ছাসেবী সরকারি নিবন্ধনকৃত সংগঠন নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাব পরিবার।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সবুজ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব প্রবাসী, নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাবের উপদেষ্টা ও উত্তর নিশ্চিন্তপুর কল্যাণমূলক সংগঠনের সভাপতি জনাব জহিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা নাজমুল হাসান রোকন, সভাপতি জহির রায়হান, সাবেক ইউপি সদস্য বাবলু সিকদার,নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাবের অন্যান্য সদস্য মাহবুব আলম জমাদার, বাবুল হোসেন, আরিফ সরকার, সোরহাব দেওয়ান, শরিফুল ইসলাম বেপারী, জহিরুল ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক আল আমিন মিয়াজী, মহিউদ্দিন আহমেদ সুমন, আল মামুন মুন্সি, মাহবুবুর রহমান সুজন,বাবুল সরকার, মানিক শিকদারসহ ক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলায় উত্তর নিশ্চিন্তপুর ইয়াংস্টার ও সিকদার বাড়ি একাদশ অংশগ্রহণ করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় টাইব্রেকারে জয়লাভ করে ফাইনালে জায়গা করে নেয় সিকদার বাড়ি একাদশ।
খেলা উদ্বোধনকালে নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাবের প্রতিষ্ঠাতা নাজমুল হাসান রোকন বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও জাতিকে ধ্বংস করে দেয়। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণরা মাঠে থাকলে মাদক থেকে দূরে থাকবে। এমন সুন্দর আয়োজনের জন্য তিনি টুর্নামেন্ট কমিটিকে ধন্যবাদ জানান।
এ সময় নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাবের পক্ষ থেকে বিজয়ী দলকে অভিনন্দন জানানো হয় এবং পরাজিত দলের ভবিষ্যৎ সাফল্য কামনা করা হয়।
মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন—এমন প্রত্যয়ে মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান জানান ক্লাবের নেতৃবৃন্দ।

Related News

মতলব উত্তরে মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ ৯ নৌকা নিলামে বিক্রি, রাজস্ব আদায় ১ লাখ ৩ হাজার ৯২০ টাকা

চাঁদপুরের মতলব উত্তরে মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ ১০টি নৌকার মধ্যে ৯টি উন্মুক্ত নিলামে বিক্রি করে ভ্যাট ও আয়করসহ ১ লাখ ৩ হাজার ৯২০ টাকা রাজস্ব আদায় করা হয়েছে।

টোকেন দেখিয়ে মাছ ধরার সুযোগ ও টাকা আদায়ের অভিযোগের প্রতিবাদ মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জের

মেঘনা নদীতে টোকেনের মাধ্যমে টাকা আদায় ও মাছ ধরার সুযোগ দেওয়ার অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন।

ডেঙ্গুতে পুলিশ পরিদর্শক শহিদুলের মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে মারা গেছেন ঝালকাঠি পুলিশ লাইন্সে কর্মরত পুলিশ পরিদর্শক মো. শহিদুল ইসলাম শহীদ।

পেটে ভাত না থাকলে কারখানা চলবে কাকে দিয়ে? মজুরি বোর্ডের বৈঠকে ন্যায্যতার দাবি

জুরি বোর্ডের তৃতীয় বৈঠক সামনে রেখে পোশাক শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, ন্যায্য মজুরি, মালিক-শ্রমিক সংলাপ এবং এসএমই খাতের সম্ভাবনা নিয়ে বিশ্লেষণধর্মী কলাম।

বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে ৫৬ তম আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাগেরহাটে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বক্তারা কারিগরি শিক্ষার প্রসার ও উন্নয়নে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকার ওপর গুরুত্ব দেন।

সেনাকুঞ্জ থেকে তাঁবেদারির বিরুদ্ধে ঘোষণা: ‘সবার আগে বাংলাদেশ’

সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ ঘোষণা, ১৯৭১ ও ২০২৪-এর ঐক্য, পিলখানা হত্যাকাণ্ডের স্বীকৃতি এবং ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা নিয়ে বিশ্লেষণধর্মী কলাম।

মতলব উত্তেরের লবাইরকান্দি যুবসমাজের উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

চাঁদপুরের মতলব উত্তরের লবাইরকান্দিতে বিবাহিত বনাম অবিবাহিত প্রীতি ফুটবল টুর্নামেন্টে ৩-০ গোলে চ্যাম্পিয়ন হয়েছে অবিবাহিত একাদশ। অনুষ্ঠানে মাদকবিরোধী সচেতনতার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বাগেরহাটে সশস্ত্র বাহিনী উন্নয়ন ও কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস পালন

বাগেরহাটে প্রথমবারের মতো অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী উন্নয়ন ও কল্যাণ ট্রাস্টের উদ্যোগে র‍্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়েছে।

Search