বিশ্ব

নেপালের হিমলুং হিমালয়ে ভয়াবহ তুষারধস: নিখোঁজ ১৪

আন্তর্জাতিক: নেপালের মানাং জেলার নার ফু অঞ্চলে অবস্থিত ৭ হাজার ১২৬ মিটার উচ্চতার হিমলুং হিমাল পর্বতের একটি শিবিরে ভয়াবহ তুষারধসের ঘটনা ঘটেছে। এতে শেরপা, পর্বতারোহী দলের সহায়ক কর্মী ও রান্নার কাজে যুক্ত অন্তত ১৪ জন নেপালি নাগরিক নিখোঁজ হয়েছেন। বৈরী আবহাওয়ার কারণে এখন পর্যন্ত উদ্ধারকারী দল বা হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদেশি পর্বতারোহী দলগুলো পৌঁছানোর আগেই শিবির প্রস্তুত করা, পথ পরিষ্কার করা এবং দড়ি স্থাপনের কাজের জন্য নেপালি কর্মীদের এই অগ্রবর্তী দলকে পাহাড়ে পাঠানো হয়েছিল। বিদেশি পর্বতারোহীদের আগামী পাঁচ থেকে ছয় দিনের মধ্যে সেখানে পৌঁছানোর কথা ছিল।

হিমালয়ান হলিডেজ ট্রেকিংয়ের প্রতিষ্ঠাতা বিভূতি চন্দ্র ঠাকুর জানান, রোববার সকালে হিমলুংয়ের শিবির থেকে এক শেরপা জরুরি যোগাযোগের চেষ্টা করে আটজন নিখোঁজ থাকার কথা জানান। পরবর্তীতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং নিখোঁজের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়ায়।

দুর্গম পাহাড়ি এলাকায় প্রবল বৃষ্টি, তুষারপাত ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কাঠমান্ডু ও পোখরা থেকে প্রস্তুত রাখা উদ্ধারকারী হেলিকপ্টারগুলো এখনো ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হতে পারেনি। স্থলপথেও দ্রুত উদ্ধারকারী দল পৌঁছাতে না পারায় নিখোঁজ ব্যক্তিদের জীবন নিয়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে।

নেপালের পর্যটন বিভাগের মহাপরিচালক রামকৃষ্ণ লামিছানে জানিয়েছেন, সরকার উদ্ধার তৎপরতা চালাতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য, গত কয়েক দিন ধরে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে নেপালের পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টি ও তুষারপাত অব্যাহত রয়েছে।

Related News

ভারতীয় বিমানবাহিনীর সক্রিয় বহরে কমেছে রাফাল যুদ্ধবিমান, বাড়ছে জল্পনা

ফ্লাইটগ্লোবালের সর্বশেষ ডিরেক্টরিতে ভারতীয় বিমানবাহিনীর সক্রিয় রাফাল যুদ্ধবিমান ৩৫ থেকে কমে ৩২টি দেখানো হয়েছে। মোট ৩৬টি রাফালের মধ্যে বাকি চারটির অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার, নিরাপদ প্রত্যাবাসন ও ক্ষতিপূরণের নির্দেশ আইসিজের

ঐতিহাসিক রায়ে মিয়ানমারকে রোহিঙ্গা গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। শরণার্থীদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও অপরাধীদের শাস্তির নির্দেশ দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক আদালতের রায়: রোহিঙ্গাদের জন্য ন্যায়বিচার, বাংলাদেশের জন্য কূটনৈতিক বিজয়

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে আইসিজের দোষী সাব্যস্ত করার ঐতিহাসিক রায়, কক্সবাজারের রোহিঙ্গাদের প্রতিক্রিয়া ও বাংলাদেশের কূটনৈতিক করণীয় নিয়ে লিখেছেন আতাউর রহমান মিন্টু।

কুয়েতের মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের

কুয়েতের আলী আল-সালেম বিমানঘাঁটিতে যুদ্ধ ড্রোন ও আত্মঘাতী ড্রোন ব্যবহার করে হামলা চালানোর দাবি করেছে ইরানের সেনাবাহিনী।

ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনায় জাতিসংঘের পরিদর্শন করতে দেবে না ইরান

মধ্যপ্রাচ্যের যুদ্ধের অবসান ও শর্ত পূরণ না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোতে আইএইএর পরিদর্শকদের প্রবেশ করতে দেবে না বলে জানিয়েছে ইরান।

ইরানি হামলা আবার শুরু হওয়ায় বিকট বিস্ফোরণে কাঁপল বাহরাইন

তিন দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো রোববার ইরানি ড্রোন হামলার শিকার হয়ে বিকট বিস্ফোরণে কেঁপে উঠেছে বাহরাইন। দেশটিতে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে।

ম্যানিলায় শুরু হলো আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় রোববার শুরু হয়েছে আসিয়ান সম্মেলন। বাণিজ্য, নিরাপত্তা ও ট্রাম্পের সফরকে কেন্দ্র করে বিশ্ববাসীর নজর এখন এই আঞ্চলিক সম্মেলনের দিকে।

দক্ষিণ সুদানে প্রথম নির্বাচন আবারও পেছাল, নতুন তারিখ ১১ ফেব্রুয়ারি

জাতিগত ও রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে বিশ্বের নবীনতম দেশ দক্ষিণ সুদানের প্রথম জাতীয় নির্বাচন আবারও পিছিয়ে আগামী ১১ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।

Search