বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য ভোটের দুয়ার উন্মুক্ত: নিবন্ধন ১৮ চলবে ডিসেম্বর পর্যন্ত
জাতীয় নির্বাচন ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে এখন পর্যন্ত ৮৬ হাজার ৫ জন প্রবাসী বাংলাদেশি ভোটার…
রিয়াদ: বিশাল রিয়েল এস্টেট গিগাপ্রকল্পগুলো থেকে সরে এসে ৯২ হাজার ৫০০ কোটি ডলারের সার্বভৌম সম্পদ তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) এর বিনিয়োগ কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনছে সৌদি আরব। দ্রুত মুনাফা অর্জন এবং অর্থনীতিকে আরও বিস্তৃত ও টেকসই খাতে পুনর্গঠন করাই নতুন কৌশলের লক্ষ্য।
পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট একটি উচ্চপর্যায়ের সূত্র রয়টার্সকে জানিয়েছে, যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’-এর প্রধান অর্থায়নকারী পিআইএফ এখন তার মনোযোগ নিওম (NEOM)-এর মতো বিলম্বিত মেগা প্রকল্প থেকে সরিয়ে নিচ্ছে।
খনিজ সম্পদ (Mining): দেশের বিপুল বিরল খনিজ মজুতের ওপর গুরুত্ব।
লজিস্টিক খাত: সৌদি আরবকে বৈশ্বিক লজিস্টিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার ওপর জোর।
ধর্মীয় পর্যটন: হজ ও ওমরাহ কেন্দ্রিক পর্যটন বাড়ানো। সম্প্রতি মক্কার মসজিদে হারামে ৯ লাখ নতুন নামাজের জায়গা সংযোজনের প্রকল্প ঘোষণা করা হয়েছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI): এআই ও ডেটা সেন্টারে বড় বিনিয়োগ। পিআইএফ-মালিকানাধীন কোম্পানি হিউমেইন (Humane) ৬ গিগাওয়াট ক্ষমতার ডেটা সেন্টার নির্মাণের ঘোষণা দিয়েছে।
গেমিং: ৫ হাজার ৫০০ কোটি ডলারে ভিডিওগেম নির্মাতা ইলেকট্রনিক আর্টস অধিগ্রহণের ঘোষণা।
পিআইএফের গভর্নর ইয়াসির আল-রুমাইয়ান জানিয়েছেন, খুব শিগগির নতুন কৌশল ঘোষণা করা হবে। বিশ্লেষকদের মতে, অনেক গিগাপ্রকল্প প্রত্যাশিত মুনাফা দিতে না পারায় এই পরিবর্তন এসেছে।
জাতীয় নির্বাচন ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে এখন পর্যন্ত ৮৬ হাজার ৫ জন প্রবাসী বাংলাদেশি ভোটার…
মালয়েশিয়া সরকার বৈধ প্রক্রিয়ায় কর্মী নিয়োগের জন্য বাংলাদেশি রিক্রুটিং এজেন্সির তালিকা চেয়েছে। ইতোমধ্যে ৩১ মে’র মধ্যে যেতে না পারা প্রথম ধাপে ৬০ জন কর্মী মালয়েশিয়ায় পাঠানো হয়েছে। অর্থ পাচারের অভিযোগ নাকচ করেছে মালয়েশিয়ান এমএসিসি
২১তম মানামা সংলাপে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ও উপ-স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। তিনি বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা পুনরায় চালুর অনুরোধ জানান এবং কাতারের নিরাপত্তা ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন।
পর্তুগালের কোস্টা দা কাপারিকায় আফ্রিকান বংশোদ্ভূত এক চোরের ছুরিকাঘাতে বাংলাদেশি যুবক শামীম হোসেন (৩৫) নিহত হয়েছেন। কুমিল্লার এই যুবক ফাস্টফুড রেস্তোরাঁর সামনে সাইকেল চুরি ঠেকাতে গিয়ে হামলার শিকার হন। পুলিশ অভিযুক্তকে ধরতে অভিযান চালাচ্ছে।
