বিশ্ব

শিক্ষার্থীদের তীব্র বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক: দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে চলা শিক্ষার্থীদের নেতৃত্বাধীন সরকারবিরোধী আন্দোলন ও তীব্র জনঅসন্তোষের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করেছেন দক্ষিণ-পূর্ব ইউরোপের বলকান অঞ্চলের দেশ সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুসিচ। দুর্নীতির অভিযোগ ও রেলস্টেশন দুর্ঘটনায় সৃষ্ট রাজনৈতিক সংকটের প্রেক্ষাপটে তাঁর এই পদত্যাগের ফলে দেশটিতে আগাম প্রেসিডেন্ট নির্বাচনের পথ উন্মুক্ত হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আগামী অক্টোবরে সার্বিয়ায় আগাম পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। ফলে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন মিলিয়ে চলতি বছরেই দুই দফা ভোটের মুখোমুখি হতে যাচ্ছে দেশটি। প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ালেও আসন্ন পার্লামেন্ট নির্বাচনে নিজের দল সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টির হয়ে প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন ভুসিচ।

রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত আলেকসান্ডার ভুসিচের সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অনিয়ম ও স্বৈরাচারী আচরণের অভিযোগ ছিল। তবে ২০২৪ সালে নোভি সাদ রেলস্টেশনের ছাদ ধসে ১৬ জনের মৃত্যুর মর্মান্তিক ঘটনাই সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার ক্ষোভকে চূড়ান্ত বিস্ফোরণে রূপ দেয়। ওই রেলস্টেশনের সংস্কারকাজের সঙ্গে ভুসিচ নিজে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন এবং সংস্কারের পর এটিকে সরকারের অগ্রগতির প্রতীক হিসেবে প্রচার করা হয়েছিল।

এই দুর্ঘটনার পর শিক্ষার্থী, শিক্ষক, শ্রমিক ও কৃষকসহ সর্বস্তরের মানুষ দুর্নীতি ও অবহেলার অভিযোগে রাজপথে নেমে আসেন। সরকারের কয়েকজন মন্ত্রী পদত্যাগ করলেও আন্দোলন থামেনি। পরবর্তীতে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ উঠলে আন্দোলন আরও বেগবান হয়। সংবিধান অনুযায়ী আগামী বছর ভুসিচের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও গণআন্দোলনের চাপে তিনি আগেই পদত্যাগ করলেন।

সার্বিয়ার সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট পদ শূন্য হওয়ার পর আগামী তিন মাসের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। প্রেসিডেন্ট ভুসিচ জানিয়েছেন, অক্টোবরে নির্ধারিত আগাম পার্লামেন্ট নির্বাচনের এক মাসেরও বেশি সময় পর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলে চলতি বছরের শেষের আগেই সার্বিয়ার নাগরিকদের দুবার ভোটকেন্দ্রে যেতে হবে।

নতুন প্রেসিডেন্ট নির্বাচিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন পার্লামেন্টের স্পিকার ও প্রগ্রেসিভ পার্টির সদস্য আনা ব্রনাবিচ। এদিকে যাওয়ার আগে সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে বিভিন্ন অপরাধে অভিযুক্ত ৪৯ জনকে ক্ষমা করে গেছেন ভুসিচ, যার মধ্যে ২৩ জন শিক্ষার্থী ও তাঁর দলের বেশ কয়েকজন নেতাকর্মী রয়েছেন।

আগামী পার্লামেন্ট নির্বাচনে ভুসিচের প্রগ্রেসিভ পার্টির মূল প্রতিদ্বন্দ্বিতা হবে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন দুর্নীতিবিরোধী আন্দোলন ‘স্টুডেন্টস উইন’ এবং পশ্চিমাপন্থি বিরোধী দলগুলোর জোট ‘ইউরোপিয়ান সার্বিয়া’-র সঙ্গে। ২০১৪ সালে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণের পর ২০১৭ সালে প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ভুসিচ ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদের পক্ষে কথা বললেও রাশিয়া ও চীনের সঙ্গে গভীর সম্পর্ক বজায় রেখে সার্বিয়ার রাজনীতিতে এক দশক ধরে একচ্ছত্র প্রভাব বিস্তার করে আসছেন।

Related News

নেপালে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্কতা জারি

নেপালে চলমান ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসের কারণে অন্নপূর্ণা, মানাং ও মুস্তাংসহ বিভিন্ন পার্বত্য এলাকায় ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক করেছে বাংলাদেশ দূতাবাস।

উত্তর কোরীয় দুই যুদ্ধবন্দির তথ্য প্রকাশ, ইউক্রেনের কাছে ব্যাখ্যা চায় দক্ষিণ কোরিয়া

উত্তর কোরীয় যুদ্ধবন্দি হস্তান্তরের গোপনীয়তা চুক্তি ভঙ্গের অভিযোগে ইউক্রেনের কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা ও ক্ষমা চেয়েছে দক্ষিণ কোরিয়া।

ভারতের প্রাচীন শাহী মসজিদ ভাঙাকে কেন্দ্র করে পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ

ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে ৬০০ বছরের পুরোনো শাহী মসজিদ ভাঙার উদ্যোগকে কেন্দ্র করে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ, লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপের ঘটনা ঘটেছে।

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ শতবর্ষে প্রয়াত

শতবর্ষে পা দিয়ে পরপারে পাড়ি জমিয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী ও বিশিষ্ট চিকিৎসক ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলী।

কূটনীতির পাশাপাশি যুদ্ধের জন্যও তেহরান পুরোপুরি প্রস্তুত

যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনীতির জন্য প্রস্তুত থাকলেও যেকোনো সামরিক হামলার কড়া জবাব দিতে ইরান সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

ভুল হাতে এআই গেলে কোটি মানুষের প্রাণহানি হতে পারে: বিল গেটস

কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর নিয়ন্ত্রণ ও নজরদারি না থাকলে ভয়াবহ পরিণতি হতে পারে বলে সতর্ক করেছেন বিল গেটস। ভুল হাতে শক্তিশালী এআই গেলে ব্যাপক প্রাণহানির আশঙ্কার কথাও বলেছেন তিনি।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যেতে প্রস্তুত: রাজনাথ সিং

জাতীয় নিরাপত্তায় কোনো আপস করা হবে না উল্লেখ করে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সন্ত্রাসবাদে মদদদাতাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে ভারত।

মণিপুরে দুই নাগা নাগরিককে গুলি করে হত্যা, আহত ২

ভারতের মণিপুরের সেনাপতি জেলার কৈলেনজাংয়ে সশস্ত্র হামলায় দুই নাগা বেসামরিক নাগরিক নিহত ও দুজন আহত হয়েছেন। হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত নয়।

Search